সর্বশেষ

রাজধানীর বাইরে প্রথম আলোর কার্যালয়গুলোতেও তাণ্ডব

  • 2:08 am - December 20, 2025
  • পঠিত হয়েছে:১৫৩ বার
কুষ্টিয়ায় গভীর রাতে প্রথম আলো কার্যালয়ের তালা ভেঙে হামলা ও ভাঙচুর চালায় সন্ত্রাসীরা,ছবি: প্রথম আলো

মেলবোর্ন,২০  ডিসেম্বর-  ঢাকায় প্রধান কার্যালয়ে হামলার ঘটনার পর দেশের বিভিন্ন জেলায় প্রথম আলোর কার্যালয়কে লক্ষ্য করে সহিংসতা ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে কুষ্টিয়া, খুলনা ও সিলেটে প্রথম আলোর কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। একই সময়ে চট্টগ্রাম ও বগুড়ায় হামলার চেষ্টা চালানো হলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। বরিশালেও কার্যালয়ের ফটকে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।

হামলার সময় বেশিরভাগ কার্যালয়েই কোনো কর্মী উপস্থিত ছিলেন না। চেয়ার, টেবিল, সাইনবোর্ড, ফেস্টুনসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়। কোথাও কোথাও সাইনবোর্ড ও ফেস্টুন খুলে নিয়ে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।

কুষ্টিয়া শহরের মজমপুর এলাকায় অবস্থিত প্রথম আলো কার্যালয়ে গভীর রাতে হামলা হয়। রাত একটার দিকে পাঁচতলা একটি ভবনের তৃতীয় তলায় থাকা কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকে চেয়ার, টেবিল, ফাইল ক্যাবিনেটসহ বিভিন্ন আসবাব ভাঙচুর করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, লাঠিসোঁটা হাতে একদল লোক প্রথমে সাইনবোর্ড ভেঙে ফেলে, পরে কক্ষের ভেতরে ব্যাপক তছনছ চালায়। কুষ্টিয়া বন্ধুসভার গ্রন্থাগারের বই ও হারমোনিয়ামও নষ্ট করা হয়।
প্রথম আলোর কুষ্টিয়ার নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান জানান, ঘটনার সময় কার্যালয়ে কেউ ছিলেন না। সকালে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন তাঁর সঙ্গে যোগাযোগ করে ঘটনার বিবরণ নেন এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে বলে জানান। কুষ্টিয়া প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।

খুলনা শহরের মৌলভীপাড়ার সুলতান আহমেদ রোডে প্রথম আলোর কার্যালয়ে রাত একটার দিকে হামলা চালানো হয়। হামলাকারীরা কার্যালয় থেকে সাইনবোর্ড ও প্রতিষ্ঠাবার্ষিকীর ফেস্টুন খুলে নিয়ে সেগুলোতে আগুন দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, এর আগে তারা নগরের অন্য এলাকায় কার্যালয় খুঁজে বেড়ায়। কার্যালয়ের সামনে ইটপাটকেল নিক্ষেপ করা হয় এবং একটি টেবিল ভাঙচুর করা হয়। যাওয়ার সময় হামলাকারীরা কার্যালয় গুঁড়িয়ে দেওয়ার হুমকিও দেয়।
ঘটনার পর শুক্রবার সকাল থেকে কার্যালয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। খুলনা মহানগর পুলিশ জানিয়েছে, নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সিলেট নগরের বারুতখানা এলাকায় মধ্যরাতে প্রথম আলোর কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে জানালার কাচ ভেঙে যায় এবং ভেতরের কিছু জিনিস ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার সময় কার্যালয়ে কেউ ছিলেন না। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কার্যালয়ের সামনে নিরাপত্তা জোরদার করেছে।

চট্টগ্রামে রাত সোয়া ১২টার দিকে একটি মিছিল প্রথম আলো কার্যালয়ের সামনে জড়ো হয়ে স্লোগান দেয় এবং ভেতরে ঢোকার চেষ্টা করে। প্রায় আধা ঘণ্টা অবস্থানের পর তারা সরে যায়।
বগুড়ায় বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত কয়েক দফা হামলার চেষ্টা হয়। তবে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সতর্ক অবস্থানের কারণে সেসব চেষ্টা ব্যর্থ হয়। কার্যালয়ের সামনে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

বরিশালে বৃহস্পতিবার রাতে কয়েকজন ব্যক্তি প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়ের প্রধান ফটকে ধাক্কাধাক্কি করেন। ফটক তালাবদ্ধ থাকায় তারা ভেতরে ঢুকতে পারেননি।

ঢাকায় কারওয়ান বাজারে প্রথম আলোর প্রধান কার্যালয়ে হামলার পর দেশের বিভিন্ন স্থানে এসব ঘটনার পুনরাবৃত্তি গণমাধ্যমের নিরাপত্তা ও স্বাধীনতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

এই শাখার আরও খবর

ইসরায়েলের নির্বাচন: চূড়ান্ত গণনায় কে কত আসন পেল

ইসরায়েলের ২০২৬ সালের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ করেছে দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিটি। শুক্রবার ভোরে প্রকাশিত ফল অনুযায়ী, কোনো রাজনৈতিক জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয়…

নায়করাজ রাজ্জাকের ৫০ বছর পরে শাকিব খান!

ঢাকাই সিনেমায় একই নামে একাধিক চলচ্চিত্র নির্মাণের ঘটনা নতুন নয়। কখনো পুরোনো কোনো চলচ্চিত্রের নাম ধরে নতুন গল্প তৈরি হয়েছে, আবার কখনো একই নামের চলচ্চিত্রে…

হাসিনার দেশত্যাগের ভিডিও শেয়ার, সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মৃত্যু নিয়ে রহস্য

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার ঘটনায় আলোচনায় আসা সাবেক বিমানবাহিনী কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যু ঘিরে…

শত শত প্রাণহানির পরও থামছে না গণপিটুনি, বিচার নিয়ে প্রশ্ন

বাংলাদেশে গণপিটুনিতে প্রাণহানির ঘটনা অব্যাহত রয়েছে। ২০২৪ সাল থেকে এ ধরনের সহিংসতায় শত শত মানুষের মৃত্যু হলেও আলোচিত অনেক হত্যাকাণ্ডের বিচার এখনো শেষ হয়নি। সরকার…

বন্ডাই হামলার অভিযুক্তের সঙ্গে যোগাযোগের অভিযোগ, মুক্তি পাচ্ছেন দণ্ডিত আইএস সদস্য

অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে ভয়াবহ হামলার ঘটনায় অভিযুক্ত নাভিদ আকরামের সঙ্গে যোগাযোগের অভিযোগ থাকা দণ্ডিত ইসলামিক স্টেট (আইএস) সদস্য আইজ্যাক এল মাতারি আগামী রোববার কারাগার থেকে…

বছরে এক লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান

বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার বিষয়ে জাপান সরকার সম্মতি দিয়েছে বলে দেশের বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবর নাকচ করেছে টোকিও।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au