ইসরায়েলের নির্বাচন: চূড়ান্ত গণনায় কে কত আসন পেল
ইসরায়েলের ২০২৬ সালের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ করেছে দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিটি। শুক্রবার ভোরে প্রকাশিত ফল অনুযায়ী, কোনো রাজনৈতিক জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয়…
মেলবোর্ন,২০ ডিসেম্বর- রাজবাড়ীতে চার মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। ভোরে শুক্রবার (১৯ ডিসেম্বর) সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের ধুলদী জয়পুর গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম সুরাইয়া। তিনি ওই গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, ভোরে সুরাইয়া ঘুম থেকে উঠে তার শাশুড়ির সঙ্গে ফজরের নামাজ পড়েন। এরপর শাশুড়ি হাঁটতে বের হন এবং সুরাইয়া বাড়ির উঠান ঝাড়ু দিতে থাকেন। পরিবারের অন্যান্য সদস্য তখনও ঘুমে ছিলেন। শাশুড়ি হাঁটা শেষে বাড়ি ফিরে সুরাইয়াকে খুঁজতে গিয়ে বাড়ির খড়ির ঘরে গলাকাটা অবস্থায় তার রক্তাক্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং হত্যাকাণ্ডের বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au