সর্বশেষ

চাকরি ছাড়ছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী!

  • 11:45 am - December 20, 2025
  • পঠিত হয়েছে:১৭৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২০ ডিসেম্বর-নিউজিল্যান্ড ক্রিকেটের অস্থিরতা এবার প্রকাশ্যে, চাকরি ছাড়ছেন দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী স্কট উইনিস্ক। জানা গেছে, দীর্ঘমেয়াদি পরিকল্পনা থেকে শুরু করে টি-টোয়েন্টি ক্রিকেটের ভবিষ্যৎ- সবকিছু মিলিয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছিল।

নিউজিল্যান্ড ক্রিকেটের প্রকাশিত এক বিবৃতিতে স্কট উইনিস্ক বলেছেন, ‘ভেবেচিন্তে বুঝতে পেরেছি, নিউজিল্যান্ড ক্রিকেটের ভবিষ্যৎ অগ্রাধিকার, দীর্ঘমেয়াদি দিকনির্দেশনা এবং টি-টোয়েন্টি ক্রিকেটের ভূমিকা নিয়ে আমার দৃষ্টিভঙ্গি কয়েকটি সদস্য সংস্থা ও অংশীজনদের থেকে আলাদা।’

এই মতবিরোধের কারণেই বোর্ড থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন উইনিস্ক। তিনি জানিয়েছেন, এই পরিস্থিতিতে নিউজিল্যান্ডের ক্রিকেটের স্বার্থেই নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব তুলে দেওয়া সবচেয়ে ভালো। ২০২৩ সালের আগস্টে নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহীর দায়িত্ব নিয়েছিলেন স্কট উইনিঙ্ক।

দায়িত্ব নেয়ার দুই বছরের মাথায়ই তার বিদায়ের ঘোষণা এলো। যা দেশটির ক্রিকেট প্রশাসনে বড় ধরনের অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। মূল সংকটের কেন্দ্রে ঘরোয়া ক্রিকেটের ভবিষ্যৎ কাঠামো। অভিযোগ আছে, ব্যক্তিমালিকানাধীন নতুন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ চালুর প্রস্তাবকে সামনে এগোতে দিতে চাননি উইনিঙ্ক।

২০২৭ সালের জানুয়ারিতে শুরু হওয়ার কথা রয়েছে ছয় দলের নতুন টুর্নামেন্ট। এই লিগ চালু হলে বর্তমানে দেশের একমাত্র ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা সুপার স্ম্যাশের জায়গা নেবে সেটিই। নিউজিল্যান্ডের ছয়টি বড় সংস্থা এবং পেশাদার ক্রিকেটারদের স্বাধীন সংগঠন নিউজিল্যান্ড ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশন (এনজেডসিপিএ) নতুন ফ্র্যাঞ্চাইজি লিগের পক্ষে অবস্থান নিয়েছে।

তবে উইনিঙ্কের ভাবনায় ছিল অন্য কিছু- অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে কিউই দল পাঠানোর প্রস্তাব দিয়েছিলেন তিনি।

এই শাখার আরও খবর

রিয়াদ বিমানবন্দরে আবারও হামলার দাবি হুতিদের, পাল্টা অভিযানে সৌদি জোট

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এবং দেশটির বিভিন্ন অঞ্চলে অপরিশোধিত তেল পরিবহনের পাম্পিং স্টেশনগুলোতে ড্রোন হামলার দাবি…

সুনামগঞ্জে পুলিশের উপস্থিতিতে কৃপেশ রায়ের বাড়িতে মব, পরে গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুরে হিন্দু যুবক কৃপেশ রায়ের বাড়িতে পুলিশের উপস্থিতিতে একদল লোক জড়ো হয়ে মব সৃষ্টি করেছে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে…

থাপ্পড় মেরে ফাটিয়েছেন কান, বিচারে যবিপ্রবির শিক্ষার্থীকে বহিষ্কার

ওটিএন বাংলা রিপোর্ট : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষার্থীর কান ফাটানোর ঘটনায় অভিযুক্ত ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী তানভীরুল হককে সাময়িক…

দিনাজপুরে হিন্দু শিক্ষক মনোরঞ্জন রায়কে প্রকাশ্যে হত্যা, নেপথ্যে কী?

ওটিএন বাংলা রিপোর্ট : প্রয়াত বন্ধুর পরিবারের পাশে ছিলেন প্রায় ১৩ বছর। সেই পরিবারের বিরোধ মেটাতে গিয়েই প্রাণ হারালেন দিনাজপুরের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন…

ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের পীরগঞ্জে হিন্দু পল্লীতে হামলা, বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ভাঙচুর-লুটপাট

রংপুরের পীরগঞ্জে পুরাতন একটি ভিডিও সামনে এনে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে একটি হিন্দু পল্লীতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার(২৬ অক্টোবর) সন্ধ্যার পর…

অনলাইনে হেনস্থার অভিযোগে আইনের দ্বারস্থ বিজয়-রশ্মিকা

অভিনেতা বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমের বিতর্ক এবার গড়িয়েছে আইনি পথে। নিজেদের সম্পর্কে ভুয়া তথ্য ছড়ানো, বিকৃত ছবি ও কথোপকথন প্রচার এবং…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au