সর্বশেষ

নতুন কাউকে খুঁজতে প্রস্তুত টম ক্রুজ

  • 5:17 am - December 21, 2025
  • পঠিত হয়েছে:২১ বার

মেলবোর্ন, ২১ ডিসেম্বর- সম্প্রীতি অভিনেত্রী আনা দে আরমাসের সঙ্গে বিচ্ছেদ হয় হলিউড তারকা টম ক্রুজের। এমন পরিস্থিতিতে একা হয়ে পড়েন তিনি। এমন আবহে আবারও প্রেম খোঁজার জন্য প্রস্তুত ক্রুজ। ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে,ব্রেকআপে আটকে না থেকে নতুন সম্পর্কের সম্ভাবনা খুঁজছেন বলে জানিয়েছেন।

সূত্র জানায়, প্রায় নয় মাসের সম্পর্কে থাকার পর টম ক্রুজ ও আনা দে আরমাস তাদের সম্পর্কের ইতি টেনেছেন। বিষয়টির সঙ্গে পরিচিত একাধিক সূত্রের দাবি, টমের কথিত নিয়ন্ত্রণমূলক আচরণ এবং দুজনের বয়সের বড় ব্যবধানের কারণেই আনা এই সম্পর্ক থেকে সরে আসার সিদ্ধান্ত নেন।

বিচ্ছেদটি টমের জন্য কষ্টকর হলেও, তার ঘনিষ্ঠরা বলছেন—তিনি দীর্ঘদিন মনখারাপ করে বসে থাকার মানুষ নন। এক সূত্রের ভাষায়, ‘আনার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ায় টম ভীষণ ভেঙে পড়েছিলেন, কিন্তু তিনি এমন নন যে খুব বেশি দিন নিজের কষ্ট আঁকড়ে ধরে রাখবেন।’

ঘনিষ্ঠজনদের মতে, টম ক্রুজ নতুন কারও সঙ্গে পরিচিত হতে সক্রিয়ভাবে আগ্রহী। আরেকটি সূত্র জানায়, ‘তিনি নতুন কাউকে খুঁজতে প্রস্তুত এবং এ বিষয়ে বেশ উদ্যোগী। বন্ধুদের কাছেও তিনি বলেছেন—পরিচয় করিয়ে দেওয়ার প্রস্তাবের জন্য তিনি উন্মুক্ত।’

এক ইনসাইডারের দাবি, টম আদর্শভাবে ব্রিটিশ উচ্চসমাজের কোনো নারীর সঙ্গে সম্পর্কে জড়াতে চাইবেন। তবে হলিউডের বাইরের এমন সম্পর্ক গড়ে তোলা তার জন্য তুলনামূলকভাবে কঠিন বলেও উল্লেখ করা হয়।

সূত্রগুলো আরও বলছে, টম ক্রুজ কয়েকজন পরিচিত হলিউড তারকার কথাও ভাবছেন। সম্ভাব্য তালিকায় উঠে এসেছে ডেমি মুর, অ্যাঞ্জেলিনা জোলি ও জেনিফার লোপেজের নাম। এক ইনসাইডার বলেন, ‘তাদের যে কেউই টমের জন্য দারুণ হতে পারেন।’

এছাড়া আরেকটি সূত্রের দাবি, অভিনেত্রী শার্লিজ থেরনের প্রতিও টমের আগ্রহ রয়েছে এবং খুব শিগগিরই তার সঙ্গে যোগাযোগ করার প্রস্তুতি নিতে পারেন তিনি।

এই শাখার আরও খবর

সমীক্ষাকে ‘রাজনৈতিক চক্রান্ত’ বললেন মমতা, ভোটের ফল নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল

মেলবোর্ন, ১ মে- পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর বুথফেরত সমীক্ষা ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে রাজ্যজুড়ে। ভোট শেষ হওয়ার পর থেকেই বিভিন্ন…

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন নির্বাচিত, গেজেট প্রকাশ

মেলবোর্ন, ১ মে- ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৩০…

বছর শেষে দেশে ফিরতে আশাবাদী সাকিব

মেলবোর্ন, ১ মে- দীর্ঘ সময় ধরে দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তার মধ্যে থাকা বাংলাদেশ জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান অবশেষে নিজেই সম্ভাব্য সময়সীমার ইঙ্গিত…

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা জানালে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ১ মে- যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে সম্ভাব্য রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর প্রশাসন। নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো ভিসা…

সংস্কারের নামে নির্বাচন বাধাগ্রস্তের আশঙ্কা ছিল: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

মেলবোর্ন, ১ মে- জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচন নিশ্চিত করার স্বার্থেই তারা অনেক বিষয়ে আপস করেছিলেন…

৩৭ হাজার কোটির ১৪টি এয়ারক্রাফট কেনার চুক্তি স্বাক্ষর করল বিমান

মেলবোর্ন, ১ মে- বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতে নতুন এক মাইলফলক স্থাপন করে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং-এর কাছ থেকে ১৪টি নতুন উড়োজাহাজ কেনার চূড়ান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au