অস্ট্রেলিয়া

সিডনি ও মেলবোর্নে প্রো-প্যালেস্টাইন বিক্ষোভ; ‘গ্লোবালাইজ দ্য ইন্তিফাদা’ স্লোগান নিষিদ্ধের উদ্যোগ

  • 10:34 am - December 23, 2025
  • পঠিত হয়েছে:১৩৭ বার
সিডনির টাউন হলের বাইরে প্রো-প্যালেস্টাইন বিক্ষোভে অংশগ্রহণকারীরা। সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫। ছবি: দা নাইটি

মেলবোর্ন ২৩ ডিসেম্বর:  অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে প্রো-প্যালেস্টাইন বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে, এমন এক সময়ে যখন নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিনস ‘গ্লোবালাইজ দ্য ইন্তিফাদা’ স্লোগানটি নিষিদ্ধ করতে ঘৃণামূলক বক্তব্য আইনে পরিবর্তনের উদ্যোগ নিচ্ছেন। বন্ডাই বিচে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর প্রস্তাবিত এই আইনি পরিবর্তন ঘিরে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তীব্র আলোচনা চলছে।

গতকাল সোমবার সন্ধ্যায় সিডনির টাউন হলের বাইরে ২৫০-এর বেশি বিক্ষোভকারী জড়ো হন। তারা নিউ সাউথ ওয়েলস সরকারের প্রস্তাবিত আইন সংশোধনের বিরোধিতা করেন, যেখানে ‘গ্লোবালাইজ দ্য ইন্তিফাদা’ স্লোগানকে ঘৃণামূলক বক্তব্য হিসেবে শ্রেণিভুক্ত করার কথা বলা হয়েছে। বিক্ষোভে ওই স্লোগানটি উচ্চারিত হয়।

এই স্লোগানটি দীর্ঘদিন ধরে ফিলিস্তিনে ইজরাইলের বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে শনিবার প্রস্তাবিত আইন পরিবর্তনের ঘোষণা দিতে গিয়ে প্রিমিয়ার মিন্স বলেন, বন্ডাই বিচের সন্ত্রাসী হামলা প্রমাণ করেছে যে এই শব্দগুচ্ছটি ঘৃণামূলক এবং এটি সমাজে সহিংসতা উসকে দেয়।

প্রস্তাবিত সংশোধনীতে বিক্ষোভ সংক্রান্ত আইনেও পরিবর্তনের কথা রয়েছে। কোনো সন্ত্রাসী ঘটনা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলে জনসমাবেশের অনুমোদন সীমিত করা যেতে পারে। সোমবারের সমাবেশে বক্তারা এই উদ্যোগকে ‘হঠাৎ নেওয়া প্রতিক্রিয়াশীল সিদ্ধান্ত’ বলে আখ্যা দেন।

বিক্ষোভে বক্তব্য দেন মিশেল বারকন, যাকে গত সপ্তাহে বন্ডাই বিচের স্মৃতিসৌধ এলাকা থেকে পুলিশ সরিয়ে দিয়েছিল। 

তিনি বলেন, “এ ধরনের একটি মর্মান্তিক ঘটনা কখনোই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয়। যারা ন্যায়ের দাবিতে কণ্ঠ রোধ করতে এবং আমাদের গণতান্ত্রিক স্বাধীনতা ক্ষুণ্ণ করতে চায়, তারা এই অস্ট্রেলীয় ট্র্যাজেডিকে কাজে লাগাচ্ছে-এ বিষয়টিও আমাদের শোক করা উচিত।”

মানবাধিকার আইনজীবী সারা এম. সালেহ বলেন, “মতপ্রকাশের স্বাধীনতা ও সমাবেশের স্বাধীনতা মূলত সেসব কণ্ঠস্বর সুরক্ষার জন্যই, যেগুলো আপাতদৃষ্টিতে বিরোধী বা অস্বস্তিকর বলে মনে হতে পারে।”

বর্তমানে নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টে থাকা প্রস্তাবিত আইনে সন্ত্রাসী প্রতীক প্রকাশকে অপরাধ হিসেবে গণ্য করার কথা বলা হয়েছে। আইএসআইএসের পতাকার মতো প্রতীক প্রকাশ করলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা ২২ হাজার অস্ট্রেলীয় ডলার জরিমানার বিধান রাখা হয়েছে।

একই সময়ে মেলবোর্নেও একটি প্রো-প্যালেস্টাইন বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সেখানে প্রায় ১০০ জন অংশগ্রহণকারী ভিক্টোরিয়ার প্রিমিয়ার জাসিন্তা অ্যালেন এবং ভিক্টোরিয়া পুলিশের কমিশনার মাইক বুশের বিক্ষোভ বাতিলের আহ্বান উপেক্ষা করে সমাবেশে যোগ দেন।

 

এই শাখার আরও খবর

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

হামের থাবা আরও ভয়াবহ, চার শিশুর মৃত্যুতে প্রাণহানি বেড়ে ৬৭০

মেলবোর্ন, ২০ জুন- দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি প্রাদুর্ভাবে হাম…

গাইবান্ধায় দেশের বৃহত্তম রামমূর্তি নির্মাণ স্থগিত, ধর্মীয় স্থাপনা ঘিরে শুরু নতুন বিতর্ক

মেলবোর্ন, ২০ জুন-  গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মধ্য রামচন্দ্রপুরে দেশের সবচেয়ে বড় প্রস্তাবিত রামমূর্তি নির্মাণ প্রকল্প অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। শ্রী শ্রী রাধাগোবিন্দ ও…

৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা আওয়ামী লীগের

মেলবোর্ন, ২০ জুন- বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আগামী ২৩ জুন প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে স্মরণ, শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, গণসংযোগ…

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে সতর্কতা, মাঠপর্যায়ে নজরদারি জোরদার

মেলবোর্ন, ২০ জুন- আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে উচ্চ সতর্কতা জারি করেছে বাংলাদেশ পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর আশঙ্কা, বিভিন্ন…

অস্ট্রেলিয়াকে হারানোর স্বপ্ন জুয়ারিয়া ফেরদৌসের, আগ্রাসী ব্যাটিংয়ে বদল আনছেন না টাইগ্রেস ওপেনার

মেলবোর্ন, ২০ জুন- নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত অভিষেকের পর এবার বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষেও একই আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে প্রস্তুত বাংলাদেশের তরুণ ওপেনার জুয়ারিয়া ফেরদৌস। মাত্র পাঁচ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au