বাংলাদেশ

খালে ভাসছিল প্লাস্টিকের বস্তা, খুলতেই মিলল হিন্দু বৃদ্ধের মরদেহ

  • 9:57 pm - November 07, 2026
  • পঠিত হয়েছে:৬০২ বার

যশোরের মনিরামপুরে একটি খাল থেকে রঞ্জন মন্ডল (৬০) নামে এক হিন্দু বৃদ্ধের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার মশিয়াহাটীর হেলারঘাট এলাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে এবং কে বা কারা মরদেহটি সেখানে ফেলে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিহত রঞ্জন মন্ডল মনিরামপুর উপজেলার কালিচরণপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত হরিপদ মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে কয়েকজন ব্যক্তি হেলারঘাট এলাকায় খালে মাছ ধরতে যান। এ সময় তাঁরা পানিতে একটি প্লাস্টিকের বস্তা ভাসতে দেখেন। বস্তাটি নিয়ে সন্দেহ হলে কাছে গিয়ে সেটির ভেতরে মানুষের মরদেহ দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে দ্রুত এলাকায় খবর ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা।

খবর পেয়ে মনিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমদাদুল হক, মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাঈদ এবং নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে তারা খাল থেকে বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করেন।

পুলিশ জানায়, উদ্ধারের সময় রঞ্জন মন্ডলের পরনে ছিল কালো প্যান্ট, হলুদ শার্ট ও সাদা স্যান্ডো গেঞ্জি। তাঁর চোখে পাওয়ারের চশমা এবং পায়ে ছিল চকোলেট রঙের স্যান্ডেল। ডান হাতে একটি তামার আংটিও পাওয়া গেছে। এ ছাড়া তাঁর শার্টের পকেট তল্লাশি করে একটি কলম ও ডায়েরি উদ্ধার করা হয়।

মনিরামপুর থানার ওসি মো. আবু সাঈদ বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতি ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয়।

পুলিশের পক্ষ থেকে এখনো হত্যাকাণ্ডের কারণ, সম্ভাব্য জড়িত ব্যক্তি কিংবা ঘটনার সঙ্গে অন্য কোনো অপরাধের সংশ্লিষ্টতার বিষয়ে নিশ্চিত তথ্য জানানো হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর ধরন সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

এই শাখার আরও খবর

বাংলাদেশ-পাকিস্তান থেকে যাওয়া সংখ্যালঘুদের নাগরিকত্ব দিতে তোড়জোড় পশ্চিমবঙ্গে

বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে যাওয়া নির্দিষ্ট ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া দ্রুত শেষ করার ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সংশোধিত নাগরিকত্ব আইন…

শেখ হাসিনার নিরাপত্তার উদ্যোগ নিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে ৬ এমপির চিঠি

বাংলাদেশে বিচারব্যবস্থার রাজনীতিকরণ বন্ধ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার আগে তাঁর আইনি ও শারীরিক নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে যুক্তরাজ্যের…

৮ বছরের শিশুকে ধর্ষণ হুজুরের, গ্রেপ্তারের পর কারাগারে

ওটিএন বাংলা ডেস্ক :  নরসিংদীর মনোহরদীতে মক্তবে আরবি পড়তে গিয়ে যৌন নির্যাতনের শিকার হয়েছে আট বছর বয়সী এক শিশুশিক্ষার্থী। শিশুটিকে ধর্ষণের অভিযোগ উঠেছে মক্তবের শিক্ষক…

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

সৌদি আরবে মদিনা থেকে জেদ্দায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) মদিনা-জেদ্দা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের…

স্বর্গের লোভ দেখিয়ে ১৯১ জনকে হত্যার দায়ে কেনিয়ার ধর্মগুরুর ২০০ বছরের কারাদণ্ড

যিশুর সঙ্গে সাক্ষাৎ এবং স্বর্গে যাওয়ার আশ্বাস দিয়ে অনুসারীদের অনাহারে থাকতে উৎসাহিত করার অভিযোগে কেনিয়ার ধর্মীয় গোষ্ঠীর নেতা পল ম্যাকেঞ্জিকে ২০০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির…

বান্দরবানের আলীকদমে সামরিক প্রশিক্ষণ নিচ্ছে শিবিরের শতাধিক নেতাকর্মী, মিয়ানমারের আরএসওর সঙ্গে যোগাযোগ

বাংলাদেশের বান্দরবান জেলার আলীকদম এলাকায় জামায়াতে ইসলামী ও দলটির ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের সঙ্গে মিয়ানমারের সশস্ত্র রোহিঙ্গা সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) একটি সম্ভাব্য সামরিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au