জার্মানির ৩০টির বেশি শহরে শনিবার জেন-জি বিক্ষোভের ডাক
শিক্ষা, জীবনযাত্রার ব্যয়, সামরিক খাতে সরকারি বরাদ্দ বৃদ্ধি এবং জলবায়ু সুরক্ষার দাবিতে জার্মানির ৩০টির বেশি শহরে আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) বিক্ষোভের ডাক দিয়েছে তরুণদের একটি…
মেলবোর্ন, ২৩ ডিসেম্বর- উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে রদবদল আনার প্রস্তুতি নিচ্ছে সরকার। একই সঙ্গে পুলিশের উচ্চপর্যায়েও পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। সরকারের পক্ষ থেকে আজই এসব পরিবর্তনের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. অব. জাহাঙ্গীর আলম চৌধুরীর পরিবর্তে নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। তবে জাহাঙ্গীর আলম চৌধুরী কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে বহাল থাকবেন বলে জানা গেছে।
এ ছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরীকে তাঁর বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার বিষয়েও আলোচনা চলছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সাম্প্রতিক রাজনৈতিক ও নিরাপত্তাজনিত ঘটনাপ্রবাহের প্রেক্ষাপটে এই রদবদলের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশেষ করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সংগঠনটির পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবর্তনের দাবি ওঠার পর এই সিদ্ধান্তে গতি এসেছে বলে ধারণা করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের ওপর চাপ বাড়ার বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে।
একই সঙ্গে আসন্ন নির্বাচনী পরিস্থিতি সামনে রেখে পুলিশের শীর্ষ পর্যায়েও বড় ধরনের রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সূত্র। কোন কোন পদে পরিবর্তন আসছে, সে বিষয়ে বিস্তারিত আজকের মধ্যেই প্রকাশ পেতে পারে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীতে এই রদবদল সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। সামনে জাতীয় নির্বাচন এবং চলমান অস্থিরতার প্রেক্ষাপটে প্রশাসনিক কাঠামোকে নতুন করে সাজানোর চেষ্টা হিসেবেই এই পরিবর্তনগুলো দেখা হচ্ছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au