বাংলাদেশ

‘ডিবি পুলিশ’ পরিচয়ে মাইক্রোবাস ভাড়া, লোটো শোরুমের পরিচালককে অপহরণের পর হত্যা

  • 2:25 am - December 24, 2025
  • পঠিত হয়েছে:২০১ বার
লোটো শোরুম থেকে অস্ত্রের মুখে ব্যবসায়ীকে অপহরণ, মাইক্রোবাসে মিললো লাশ , ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৪ ডিসেম্বর- বগুড়ার দুপচাঁচিয়ায় ডিবি পুলিশের পরিচয়ে মাইক্রোবাস ভাড়া করে লোটো শোরুমের পরিচালক পিন্টু আকন্দকে (৩৭) অপহরণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী সাবিনা ইয়াসমিন অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা করেছেন। পুলিশ ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাইক্রোবাসের চালক দুপচাঁচিয়ার উত্তর সাজাপুর গ্রামের সানোয়ার হোসেন (৪০) এবং একই এলাকার মো. শাকিব (২৫)। পুলিশ জানায়, শাকিব মাইক্রোবাস ভাড়া করতে সহযোগিতা করেন। ডিবি পুলিশ পরিচয়ে আসামি ধরার কথা বলে মাইক্রোবাসটি ভাড়া নেওয়া হয়েছিল।

মঙ্গলবার বিকেলে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান ও দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, সোমবার রাত সোয়া ৯টার দিকে দুপচাঁচিয়া বাসস্ট্যান্ড এলাকার খন্দকার মার্কেটে অবস্থিত লোটো শোরুম থেকে আগ্নেয়াস্ত্রের মুখে চার ব্যক্তি পিন্টু আকন্দকে জোর করে একটি সাদা রঙের মাইক্রোবাসে তুলে নেয়। পুরো ঘটনাটি শোরুমের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

অপহরণের প্রায় দুই ঘণ্টা পর রাত সোয়া ১১টার দিকে পার্শ্ববর্তী আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়নের কুমারপুর এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ওই মাইক্রোবাসের ভেতর থেকে পিন্টু আকন্দের লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তাঁর নাক ও মুখ স্কচটেপ দিয়ে পেঁচানো ছিল। প্রাথমিকভাবে শ্বাসরোধে হত্যার আলামত পাওয়া গেছে।

নিহত পিন্টু আকন্দ নওগাঁর রানীনগর উপজেলার লোহাগাড়া গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে। তিনি দুপচাঁচিয়ায় তাঁর শ্যালক মো. বাবুর মালিকানাধীন লোটো শোরুমের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের শ্যালক বাবু বলেন, পিন্টুর সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। কী কারণে তাকে অপহরণ ও হত্যা করা হয়েছে, তা তিনি বুঝতে পারছেন না। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মাইক্রোবাসের মালিক মশিউর রহমান পান্না বলেন, সোমবার বিকেলে ডিবি পুলিশের পরিচয়ে ৫-৬ জন ব্যক্তি তাঁর কাছ থেকে মাইক্রোবাসটি ভাড়া নেয়। তারা রাজশাহীতে আসামি ধরতে যাওয়ার কথা বলেছিল। পরে তিনি এই হত্যাকাণ্ডের খবর জানতে পারেন।

দুপচাঁচিয়া থানার ওসি আফজাল হোসেন বলেন, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রয়োজনে রিমান্ডে নেওয়া হবে। অপহরণ ও হত্যার পেছনের কারণ উদঘাটনে সিসিটিভি ফুটেজসহ সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনায় এলাকায় গভীর শোক ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au