বিশ্ব

ভিসার শর্ত শিথিল করল চীন

  • 3:36 am - December 24, 2025
  • পঠিত হয়েছে:১৪০ বার
সংগৃহীত ছবি

মেলবোর্ন, ২৪ ডিসেম্বর- বাংলাদেশের নাগরিকদের জন্য স্বল্পমেয়াদি ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করেছে চীন। ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাস জানিয়েছে, আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দূতাবাসের এক বার্তায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, ভিসা আবেদনকারীদের জন্য প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে সাময়িকভাবে এই সুবিধা চালু করা হয়েছে। এর ফলে পর্যটন, ব্যবসা ও অন্যান্য স্বল্পমেয়াদি সফরের ক্ষেত্রে ভিসা আবেদন আরও সুবিধাজনক হবে বলে মনে করছে দূতাবাস।

তবে সব ধরনের ভিসার ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য নয়। দূতাবাস জানায়, ডি, জে–১, কিউ–১, এস–১, এক্স–১ এবং জেড ক্যাটাগরির ভিসা আবেদনকারীদের ফিঙ্গারপ্রিন্ট প্রদান করতে হবে। এসব ভিসার ক্ষেত্রে চীনে প্রবেশের পর রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে হয়, তাই নিয়ম অনুযায়ী বায়োমেট্রিক তথ্য সংগ্রহ অব্যাহত থাকবে।

চীনা দূতাবাসের এই সিদ্ধান্তকে দুই দেশের মধ্যে জনসাধারণের যাতায়াত ও যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এই শাখার আরও খবর

১৪ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, ওই সময়েই স্থানীয় নির্বাচন

শেখ হাসিনা আগামী ১৪ ডিসেম্বর দেশে ফিরতে চান। ১৬ ডিসেম্বর বাংলাদেশ ও ভারত বিজয় দিবস পালন করে থাকে।‌ ১৯৭১-এর ওই দিনে ঢাকায় মিত্র বাহিনীর (মুক্তি…

তৃণমূলের দুই পক্ষই চায় জোড়াফুল, প্রতীক ‘ফ্রিজ’ করার সম্ভাবনা

পশ্চিমবঙ্গে আসন্ন নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের দুই পক্ষ কোন প্রতীকে ভোটে লড়বে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দুই পক্ষই ‘জোড়াফুল’ প্রতীক চেয়ে…

সুদানে সোনার খনি ধসে নিহত অন্তত ৮২, আরও অনেকে নিখোঁজ

সুদানের প্রত্যন্ত এলাকায় একটি অনানুষ্ঠানিক সোনার খনি ধসে অন্তত ৮২ জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও বহু শ্রমিক আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা…

বাংলাদেশকে ‘নতুন’ পাকিস্তান বানাতে চায় কারা?

ত্রিশ লাখ শহীদের রক্ত আর অসংখ্য মানুষের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীন হয়েছে বাংলাদেশ। নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তানি সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করে বাঙালি…

দুই বছর ধরে কারাগারে শ্যামল দত্তসহ সাংবাদিকরা, মুক্তির দাবি

দুই বছরের বেশি সময় ধরে কারাগারে থাকা জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তসহ কয়েকজন সাংবাদিকের মুক্তি দাবি করেছে নিপীড়নবিরোধী সাংবাদিক…

মক্কায় রেড এলার্ট জারি, হুথিদের হামলায় বাড়ছে সৌদি নিরাপত্তা ঝুঁকি

ইয়েমেনভিত্তিক হুথিদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মধ্যে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় প্রথমবারের মতো আকাশপথে হামলার সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সৌদি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au