তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করল পিবিআই
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তাঁর সঙ্গে নিখোঁজ হওয়ার আগে প্রায় ছয় ঘণ্টা সময় কাটানো ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের…
মেলবোর্ন, ২৪ ডিসেম্বর- ভ্যাট ব্যবস্থাপনার অনলাইনভিত্তিক সফটওয়্যার আইভাসের নাম পরিবর্তন করে ‘ই-ভ্যাট সিস্টেম’ করা হয়েছে। এখন থেকে ভ্যাটসংক্রান্ত সব ডিজিটাল কার্যক্রম এই একক প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত হবে। নাম পরিবর্তনের পেছনে সরকারি হিসাব ব্যবস্থাপনার সফটওয়্যার আইবাস প্লাস প্লাসের সঙ্গে উচ্চারণগত মিল থেকে তৈরি হওয়া দীর্ঘদিনের বিভ্রান্তি দূর করাই মূল উদ্দেশ্য বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, আইবাস প্লাস প্লাস ও আইভাস নামের মিলের কারণে করদাতা ও মাঠপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে প্রায়ই বিভ্রান্তি দেখা দিচ্ছিল। এই জটিলতা নিরসনে ভ্যাট ব্যবস্থাপনা সফটওয়্যারের নাম পরিবর্তন করে ই-ভ্যাট সিস্টেম রাখা হয়েছে। তবে নাম বদলালেও সেবার ধরন বা কার্যক্রমে কোনো পরিবর্তন হয়নি।
এনবিআর জানায়, ই-ভ্যাট সিস্টেমের মাধ্যমে আগের মতোই ভ্যাট-সংক্রান্ত সব অনলাইন কার্যক্রম সম্পন্ন করা যাবে। এর মধ্যে রয়েছে অনলাইনে ভ্যাট নিবন্ধন, মূসক বা ভ্যাট রিটার্ন দাখিল, এ-চালান ও ই-পেমেন্টের মাধ্যমে রাজস্ব পরিশোধ, ইনপুট-আউটপুট কো-এফিসিয়েন্ট বা মূসক ৪.৩ দাখিল এবং পিকেআই সফটওয়্যারভিত্তিক অ্যাপসের মাধ্যমে রিয়েলটাইম ভ্যাট আদায়।
এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল-আমিন শেখ বলেন, ভ্যাটদাতাদের অংশগ্রহণ বাড়ানো এবং রাজস্ব আহরণের প্রক্রিয়াকে আধুনিক ও সহজ করতে ই-ভ্যাট সিস্টেমকে ধারাবাহিকভাবে উন্নত করা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, স্পষ্ট ও একক নামকরণের ফলে ভ্যাট ব্যবস্থাপনায় বিভ্রান্তি কমবে এবং করদাতাদের জন্য অনলাইন সেবা গ্রহণ আরও সহজ হবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au