বিশ্ব

গাজা থেকে কখনও পুরোপুরি সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল: প্রতিরক্ষামন্ত্রী

  • 4:07 am - December 24, 2025
  • পঠিত হয়েছে:১১০ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৪ ডিসেম্বর- নিরাপত্তার স্বার্থে গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনাবাহিনী কখনও পুরোপুরি প্রত্যাহার করা হবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। একই সঙ্গে তিনি জানান, গাজায় একটি বেসামরিক–সামরিক ইউনিট গঠনের পরিকল্পনাও রয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দেওয়া এই বক্তব্যে ইসরায়েলের ভবিষ্যৎ নীতিগত অবস্থান আরও একবার পরিষ্কার হলো বলে মনে করছেন বিশ্লেষকেরা।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, কাৎজ বলেন, “আমরা গাজার ভেতরে অবস্থান করছি এবং কখনও পুরোপুরি সরে যাব না। এমন কিছু কখনও হবে না।” তাঁর ভাষায়, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার অভিজ্ঞতা থেকেই এই সিদ্ধান্ত, যাতে ভবিষ্যতে এ ধরনের হামলা আর না ঘটে।

এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় বলা হয়েছিল, ধাপে ধাপে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে এবং সেখানে নতুন করে ইসরায়েলি বসতি গড়া হবে না। ওই চুক্তিতে ইসরায়েল ও হামাস উভয়ের সম্মতির কথা উল্লেখ করা হয়েছিল। তবে কাৎজের মন্তব্য সেই পরিকল্পনার সঙ্গে স্পষ্ট বিরোধ তৈরি করেছে।

উত্তর গাজার প্রসঙ্গ টেনে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ভবিষ্যতে সেখানে ‘নাহাল ইউনিট’ গঠন করা হবে। এই ইউনিট মূলত এমন বেসামরিকদের নিয়ে গঠিত, যারা সেনাবাহিনীতে যোগ দিতে আগ্রহী এবং এক বছরের প্রস্তুতি ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের মধ্য দিয়ে সামরিক প্রশিক্ষণে যুক্ত হয়। ইসরায়েলের ইতিহাসে এসব ইউনিট নতুন বসতি ও সম্প্রদায় গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি আরও বলেন, দেশের নাগরিকদের নিরাপত্তার প্রশ্নে ইসরায়েল অন্য কারও ওপর নির্ভর করতে পারে না। একই যুক্তিতে লেবানন ও সিরিয়ায় ইসরায়েলের সামরিক উপস্থিতির প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন কাৎজ।

যদিও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অতীতে গাজায় পুনরায় বসতি স্থাপনের সম্ভাবনা বারবার নাকচ করেছেন, তাঁর জোটের কয়েকজন কট্টরপন্থি সদস্য প্রকাশ্যে গাজা পুনর্দখলের পক্ষে কথা বলে আসছেন। ২০২৬ সালের জাতীয় নির্বাচনের দিকে এগোতে থাকা ইসরায়েলে এই বসতি ও সার্বভৌমত্ব ইস্যু আগামী দিনে আরও বড় রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে থাকবে বলেই ধারণা করা হচ্ছে।

পশ্চিম তীর নিয়েও কাৎজ বলেন, বর্তমান সরকার একটি “বসতি সরকার” এবং সুযোগ এলে সেখানে সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পথে এগোবে। তাঁর মন্তব্যে স্পষ্ট, ইসরায়েলের বর্তমান নেতৃত্ব বাস্তব সার্বভৌমত্বের নতুন অধ্যায় শুরু করার সুযোগ দেখছে, যা দীর্ঘদিন ধরে ছিল না বলে তারা মনে করে।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

শরীয়তপুরের কলেজের কনসার্টে শেখ হাসিনা ও ‘জয় বাংলা’ স্লোগান

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সরকারি শামসুর রহমান কলেজে নবীনবরণ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে এবং ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার…

বিএনপির কর্মসূচিতে বেজে উঠল শেখ হাসিনাকে নিয়ে লেখা গান

চট্টগ্রাম নগর বিএনপির ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত প্রচারণা কর্মসূচিতে মাইকে বেজে উঠেছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা গান ‘বঙ্গবন্ধুর কন্যা…

শেখ মুজিবকে ‘জাতির পিতা’ সম্বোধন, বিপ্লব ও সংহতি দিবসের সভায় দুই দফা হট্টগোল

জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভায় ব্যানারে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকাকে কেন্দ্র করে হট্টগোল হয়েছে। পরে…

বাংলাদেশ-পাকিস্তান থেকে যাওয়া সংখ্যালঘুদের নাগরিকত্ব দিতে তোড়জোড় পশ্চিমবঙ্গে

বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে যাওয়া নির্দিষ্ট ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া দ্রুত শেষ করার ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সংশোধিত নাগরিকত্ব আইন…

শেখ হাসিনার নিরাপত্তার উদ্যোগ নিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে ৬ এমপির চিঠি

বাংলাদেশে বিচারব্যবস্থার রাজনীতিকরণ বন্ধ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার আগে তাঁর আইনি ও শারীরিক নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে যুক্তরাজ্যের…

৮ বছরের শিশুকে ধর্ষণ হুজুরের, গ্রেপ্তারের পর কারাগারে

ওটিএন বাংলা ডেস্ক :  নরসিংদীর মনোহরদীতে মক্তবে আরবি পড়তে গিয়ে যৌন নির্যাতনের শিকার হয়েছে আট বছর বয়সী এক শিশুশিক্ষার্থী। শিশুটিকে ধর্ষণের অভিযোগ উঠেছে মক্তবের শিক্ষক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au