সর্বশেষ

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ সদস্য গুলিবিদ্ধ

  • 4:53 am - December 24, 2025
  • পঠিত হয়েছে:১১৮ বার
ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ সদস্য গুলিবিদ্ধ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৪ ডিসেম্বর- ভারতের ত্রিপুরায় ভারত–বাংলাদেশ সীমান্তে টহল দেওয়ার সময় এক বিএসএফ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তবে কে বা কোথা থেকে গুলি ছোড়া হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার মহেষপুর সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ বিএসএফ সদস্যের নাম বিপিন কুমার। তাঁর বয়স ৩৫ বছর এবং তিনি বিএসএফের ৯৭ নম্বর ব্যাটালিয়নে কর্মরত।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়মিত টহল কার্যক্রম চলাকালে হঠাৎ পেছন দিক থেকে বিপিন কুমারের শরীরে পরপর দুইটি গুলি লাগে। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ধর্মনগর মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য আগরতলার গোবিন্দ বল্লভ পন্ত বা জিবি হাসপাতালে পাঠানো হয়।

ধর্মনগর মহকুমা হাসপাতালের মেডিকেল অফিসার প্রসূন ভট্টাচার্জী জানান, বিপিন কুমারের শরীরে দুটি আগ্নেয়াস্ত্রের আঘাত পাওয়া গেছে। প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও তিনি এখনো সংকটাপন্ন অবস্থায় রয়েছেন এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ ঘটনায় বিএসএফের স্থানীয় দফতর কিংবা দিল্লিতে সদর দফতরের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে গুলিবর্ষণের উৎস কোথায় এবং কীভাবে এই ঘটনা ঘটেছে, তা জানতে বিএসএফ ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো তদন্ত শুরু করেছে।

ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। অতিরিক্ত বিএসএফ সদস্য মোতায়েন করা হয়েছে এবং গোটা এলাকা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকায় কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন সূত্র জানিয়েছে।

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au