সর্বশেষ

যুক্তরাষ্ট্রে নার্সিং হোমে বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২

  • 4:13 pm - December 24, 2025
  • পঠিত হয়েছে:৭৪ বার
ছবিসূত্র : ভিডিও থেকে নেওয়া।

মেলবোর্ন, ২৪ ডিসেম্বর- যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে একটি নার্সিং হোমে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন এবং অন্তত পাঁচজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (স্থানীয় সময়) দুপুর ২টার দিকে ব্রিস্টল শহরের সিলভার লেক নার্সিং হোমে গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে এমন অভিযোগের পর জরুরি সেবাদানকারী সংস্থাকে খবর দেওয়া হয়। কর্মকর্তারা জানান, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই ভবনটিতে বিস্ফোরণ ঘটে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। বিস্ফোরণের পর ভবনের একটি অংশ ধসে পড়ে।

অগ্নিনির্বাপক বিভাগের প্রধান কেভিন ডিপোলিটো সাংবাদিকদের বলেন, বিস্ফোরণের পর দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়। জানালা, সিঁড়ি ও লিফট ব্যবহার করে বাসিন্দাদের নিরাপদে বের করে আনা হয়। তিনি জানান, এক পুলিশ কর্মকর্তা কাঁধে করে দুইজনকে বহন করে চিকিৎসাকর্মীদের কাছে পৌঁছে দেন। ধসে পড়া ভবনের বেজমেন্টে কয়েকজন আটকা পড়লেও পরে তাদের উদ্ধার করা সম্ভব হয়।

ডিপোলিটো আরও বলেন, উদ্ধার কার্যক্রম এখনও চলছে এবং ভবনের ভেতরে কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত করতে তল্লাশি অব্যাহত রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, নিখোঁজের তালিকায় থাকা সবাই ভবনের ভেতরে ছিলেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো বলেন, আহতদের সঠিক সংখ্যা এখনো নির্ধারণ করা যায়নি। বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে গ্যাস লিকের সম্ভাবনার কথা বলা হলেও তা নিশ্চিত নয়।

ঘটনার পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, আংশিকভাবে ধসে পড়া ভবনটিতে আগুন জ্বলছে এবং চারপাশে ধোঁয়ার কুণ্ডলী উঠছে। ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সূত্র : বিবিসি

এই শাখার আরও খবর

ভিসার মেয়াদ শেষ হওয়া ব্যক্তিদের আটক করবে অস্ট্রেলিয়া, তবে…

অস্ট্রেলিয়ায় ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও অবস্থানরত প্রায় ৭৭ হাজার মানুষকে দেশে ফেরাতে সীমান্ত বাহিনীর ১০০ সদস্যের একটি বিশেষ দল গঠন করা হচ্ছে। তবে…

গণেশ বিসর্জন শোভাযাত্রায় ‘বোমা মেরে হত্যার’ হুমকির অভিযোগ, দুই যুবক আটক

ভারতের তামিলনাড়ুর শ্রীভিল্লিপুথুরে গণেশ বিসর্জন শোভাযাত্রায় অংশ নেওয়া হিন্দুদের বোমা হামলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দুই মুসলিম যুবকের বিরুদ্ধে। বুধবার (১৬ সেপ্টেম্বর) হিন্দু মুন্নানির আয়োজিত…

দিন শেষ ভাগে মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিন উপলক্ষে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৭ সেপ্টেম্বর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও এক্সে দেওয়া এক বার্তায়…

‘তৃণমূল কংগ্রেস’ নাম ও ‘জোড়া ফুল’ প্রতীক ফ্রিজ করল ভারতের নির্বাচন কমিশন

পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা উপনির্বাচনের আগে বড় ধরনের সাংগঠনিক ও নির্বাচনী সংকটে পড়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। দলের নাম, সাংগঠনিক নিয়ন্ত্রণ এবং সংরক্ষিত নির্বাচনী প্রতীক নিয়ে মমতা…

শেষ মুহূর্তে স্থগিত শেখ হাসিনার দিল্লি বৈঠক, নতুন পরিকল্পনা কী?

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে দলটির কেন্দ্রীয় কমিটির কয়েকজন জ্যেষ্ঠ নেতার ১৮ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠেয় বৈঠক শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে।…

‘শেখ হাসিনা ফিরলে পুলিশ কিছুই করতে পারবে না’, অডিও ছড়ানো ওসি প্রত্যাহার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে পুলিশ কিছুই করতে পারবে না, এমন বক্তব্যের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au