আবাসিক সম্পত্তিতে এসএমএসএফ ঋণ নিষিদ্ধ করছে অস্ট্রেলিয়া
মেলবোর্ন, ২৪ জুন- অস্ট্রেলিয়ায় আবাসিক সম্পত্তিতে বিনিয়োগের জন্য স্ব-পরিচালিত অবসর তহবিল (এসএমএসএফ) থেকে নতুন ঋণ গ্রহণের সুযোগ বন্ধ করতে সম্মত হয়েছে দেশটির সরকার। ক্ষমতাসীন লেবার…
মেলবোর্ন, ২৪ ডিসেম্বর- চাঁদে দীর্ঘমেয়াদি উপস্থিতি নিশ্চিত করতে আগামী দশকের মধ্যে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নিয়েছে রাশিয়া। এই বিদ্যুৎ কেন্দ্র থেকে রাশিয়ার চন্দ্র মহাকাশ কর্মসূচি এবং রাশিয়া–চীনের যৌথ গবেষণা কেন্দ্রকে শক্তি সরবরাহ করা হবে বলে জানিয়েছে দেশটির মহাকাশ কর্তৃপক্ষ।
রাশিয়ার রাষ্ট্রীয় মহাকাশ সংস্থা রসকসমস এক বিবৃতিতে জানায়, ২০৩৬ সালের মধ্যে চাঁদের বুকে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে রাশিয়ার মহাকাশ প্রযুক্তি সংস্থা লাভোচকিন অ্যাসোসিয়েশনের সঙ্গে একটি চুক্তিও স্বাক্ষর করা হয়েছে।
রসকসমসের মতে, এই বিদ্যুৎ কেন্দ্র চাঁদে পরিচালিত বিভিন্ন বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত কার্যক্রমে নিরবচ্ছিন্ন শক্তি জোগাবে। এর আওতায় থাকবে চন্দ্র রোভার পরিচালনা, একটি মানমন্দির স্থাপন এবং রাশিয়া–চীনের যৌথ আন্তর্জাতিক চন্দ্র গবেষণা কেন্দ্রের অবকাঠামো উন্নয়ন।
বিবৃতিতে রসকসমস বলেছে, এই প্রকল্প চাঁদে একটি স্থায়ী ও কার্যকর বৈজ্ঞানিক কেন্দ্র গড়ে তোলার পথে গুরুত্বপূর্ণ ধাপ। এককালীন মিশনের ধারণা থেকে বেরিয়ে দীর্ঘমেয়াদি চন্দ্র অনুসন্ধান কর্মসূচিতে প্রবেশের ভিত্তি তৈরি করবে এই উদ্যোগ।
যদিও আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ কেন্দ্রটিকে পারমাণবিক বলে উল্লেখ করা হয়নি, তবে প্রকল্পে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম এবং শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান কুরচাটভ ইনস্টিটিউট যুক্ত থাকার তথ্য নিশ্চিত করেছে রসকসমস। এতে করে চাঁদের জন্য পারমাণবিক শক্তিনির্ভর বিদ্যুৎ ব্যবস্থার সম্ভাবনাই স্পষ্ট হচ্ছে।
চাঁদ অনুসন্ধানকে ঘিরে যুক্তরাষ্ট্র, চীনসহ বিশ্বের শক্তিধর দেশগুলোর প্রতিযোগিতার মধ্যে রাশিয়ার এই পরিকল্পনাকে কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ১৯৬১ সালে ইউরি গ্যাগারিনের মাধ্যমে মহাকাশ অভিযানে নেতৃত্ব দেওয়া রাশিয়া সাম্প্রতিক বছরগুলোতে এই খাতে কিছুটা পিছিয়ে পড়লেও, চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ দেশটির মহাকাশ উচ্চাকাঙ্ক্ষাকে নতুন করে সামনে আনছে।
সূত্র : রয়টার্স
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au