আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি
বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…
মেলবোর্ন, ২৪ ডিসেম্বর-মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশ। বুধবার ডিএমপির পাঠানো এক বার্তায় জানানো হয়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অনুরোধের ভিত্তিতে নরসিংদী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারের পর আতাউর রহমান বিক্রমপুরীকে সংশ্লিষ্ট সংস্থার কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তবে তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না কিংবা ঠিক কী অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি পুলিশ।
এদিকে গ্রেপ্তারের খবরে মঙ্গলবার রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভক্ত ও অনুসারীদের মধ্যে আলোচনা শুরু হয়। ফেসবুকে একাধিক পোস্টে অনুসারীরা দাবি করেছেন, ভৈরব থেকে বাসে করে ঢাকায় আসার পথে বাস থামিয়ে তাকে একটি মাইক্রোবাসে তুলে নেওয়া হয়।
সাম্প্রতিক সময়ে নানা কারণে আতাউর রহমান বিক্রমপুরী আলোচনায় ছিলেন। তার গ্রেপ্তারের বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ ও মামলার তথ্য না পাওয়ায় ঘটনাটি ঘিরে কৌতূহল ও প্রশ্ন তৈরি হয়েছে। পুলিশ বলছে, বিষয়টি নিয়ে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au