সর্বশেষ

সিলেটে নেমেছেন তারেক রহমান

  • 4:04 pm - December 25, 2025
  • পঠিত হয়েছে:৮৮ বার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি- সংগৃহীত

মেলবোর্ন, ২৫ ডিসেম্বর- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। বৃহস্পতিবার সকাল ৯টা ৫৬ মিনিটে বাংলাদেশ বিমানের ওই ফ্লাইটটি সিলেটে পৌঁছায়।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, সিলেটে স্বল্প সময় যাত্রাবিরতির পর একই ফ্লাইট ঢাকার উদ্দেশে রওনা দেবে। নির্ধারিত সূচি অনুযায়ী, আজ বেলা ১১টা ৫০ মিনিটে বিমানটির ঢাকায় অবতরণের কথা রয়েছে।

তারেক রহমানের সঙ্গে ফ্লাইটে রয়েছেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। দীর্ঘদিন পর তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে সিলেট ও ঢাকায় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ দেখা গেছে।

এদিকে তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানের প্রস্তুতি শেষ পর্যায়ে। সকাল থেকেই অনুষ্ঠানস্থলে বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক জড়ো হতে শুরু করেন। দলীয় সূত্র জানিয়েছে, তারেক রহমান ঢাকায় পৌঁছানোর পর সরাসরি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।

এর আগে গতকাল স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে, বাংলাদেশ সময় রাত সোয়া ১২টার দিকে, তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। প্রায় দেড় দশক পর তাঁর দেশে ফেরাকে বিএনপি রাজনৈতিকভাবে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছে।

এই শাখার আরও খবর

তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করল পিবিআই

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তাঁর সঙ্গে নিখোঁজ হওয়ার আগে প্রায় ছয় ঘণ্টা সময় কাটানো ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের…

মধ্যবর্তী নির্বাচনের প্রচারে চলছে ট্রাম্প-ওবামার কথার লড়াই

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের প্রচারের শেষ সময়ে এসে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে শুরু হয়েছে খাবারের রেস্তোরাঁ নিয়ে পাল্টাপাল্টি কথার লড়াই।…

‘৭১-এ বাংলাদেশ স্বাধীন হলেও প্রকৃত স্বাধীনতা এখনো আসেনি’: ফজলুর রহমান

বিশিষ্ট পদার্থবিজ্ঞানী, মানবাধিকারকর্মী ও অসাম্প্রদায়িক বাংলাদেশের পক্ষে আজীবন সোচ্চার ব্যক্তিত্ব অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিকের স্মরণসভায় বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ১৯৭১ সালে…

ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর তৎপরতা, বিকল্প সরকার গঠনে বিরোধীদের বৈঠক

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনের পূর্ণাঙ্গ ভোট গণনা শেষ হলেও নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ১২০ আসনের নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসন কোনো পক্ষই…

কানাডায় স্থায়ী বসবাসের বড় সুযোগ, যাদের মিলছে অগ্রাধিকার

কানাডায় স্থায়ী বসবাসের (পিআর) সুযোগ পেতে ফরাসি ভাষায় দক্ষ অভিবাসনপ্রত্যাশীদের জন্য বড় সম্ভাবনা তৈরি হয়েছে। দেশটির এক্সপ্রেস এন্ট্রি ব্যবস্থায় চলতি বছরের ২৭ অক্টোবর পর্যন্ত ফরাসিভাষী…

বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা, তিন বছর পর ঢাকায় এসেছিলেন কিসিঞ্জার

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন, গণহত্যার প্রতিবাদ জানানো মার্কিন কূটনীতিকদের উপেক্ষা এবং বঙ্গোপসাগরে সপ্তম নৌবহর পাঠানোর সিদ্ধান্তের কারণে হেনরি কিসিঞ্জার বাংলাদেশের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au