সর্বশেষ

মাকে দেখতে এভারকেয়ারে তারেক রহমান

  • 12:41 am - December 26, 2025
  • পঠিত হয়েছে:৮০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৬ ডিসেম্বর- চিকিৎসাধীন মায়ের সঙ্গে দেখা করতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার দিনেই তিনি সরাসরি হাসপাতালে গিয়ে অসুস্থ মা, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার খোঁজ নেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে পূর্বাচলের ৩০০ ফিট সড়কে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠান শেষ করে মঞ্চ ত্যাগ করেন তারেক রহমান। সেখান থেকে তিনি সড়কপথে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হন। সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে তারেক রহমান হাসপাতাল চত্বরে পৌঁছান।

তার আগমন ঘিরে সকাল থেকেই এভারকেয়ার হাসপাতালের প্রধান ফটকে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলের নেতা-কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। নিরাপত্তাবেষ্টনী ভেদ করে তারেক রহমানকে বহনকারী গাড়ি হাসপাতাল এলাকায় ঢোকার সময় কর্মী-সমর্থকদের মধ্যে আবেগঘন পরিবেশ তৈরি হয়। দলীয় পতাকা ও ফেস্টুন হাতে অনেককে স্লোগান দিতে দেখা যায়, যদিও দলীয়ভাবে হাসপাতাল এলাকায় স্লোগান না দেওয়ার অনুরোধ জানানো হয়েছিল।

এর আগে দুপুর ১২টা ৩৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সড়কপথে একটি বিশেষ বাসে করে গণসংবর্ধনার উদ্দেশে রওনা দেন তারেক রহমান। পথে পথে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা নেতা-কর্মীরা হাত নেড়ে তাঁকে স্বাগত জানান। প্রায় তিন ঘণ্টা ১৫ মিনিট পর তিনি গণসংবর্ধনার মঞ্চে পৌঁছান।

দুপুর ১১টা ৪৫ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে ভিআইপি লাউঞ্জে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফুল দিয়ে তাঁকে স্বাগত জানান। এরপর তিনি দলের স্থায়ী কমিটির সদস্যসহ জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কুশল বিনিময় ও আলিঙ্গন করেন।

এ সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান এবং পরিবারের অন্যান্য সদস্যরা। বিমানবন্দরে তাঁকে ফুলের মালা দিয়ে বরণ করেন তাঁর শাশুড়ি।

দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফিরে প্রথম দিনেই মায়ের শয্যাপাশে তারেক রহমানের উপস্থিতি বিএনপি নেতা-কর্মীদের মধ্যে আবেগ ও প্রতীকের গুরুত্ব বহন করছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।

এই শাখার আরও খবর

তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করল পিবিআই

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তাঁর সঙ্গে নিখোঁজ হওয়ার আগে প্রায় ছয় ঘণ্টা সময় কাটানো ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের…

মধ্যবর্তী নির্বাচনের প্রচারে চলছে ট্রাম্প-ওবামার কথার লড়াই

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের প্রচারের শেষ সময়ে এসে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে শুরু হয়েছে খাবারের রেস্তোরাঁ নিয়ে পাল্টাপাল্টি কথার লড়াই।…

‘৭১-এ বাংলাদেশ স্বাধীন হলেও প্রকৃত স্বাধীনতা এখনো আসেনি’: ফজলুর রহমান

বিশিষ্ট পদার্থবিজ্ঞানী, মানবাধিকারকর্মী ও অসাম্প্রদায়িক বাংলাদেশের পক্ষে আজীবন সোচ্চার ব্যক্তিত্ব অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিকের স্মরণসভায় বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ১৯৭১ সালে…

ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর তৎপরতা, বিকল্প সরকার গঠনে বিরোধীদের বৈঠক

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনের পূর্ণাঙ্গ ভোট গণনা শেষ হলেও নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ১২০ আসনের নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসন কোনো পক্ষই…

কানাডায় স্থায়ী বসবাসের বড় সুযোগ, যাদের মিলছে অগ্রাধিকার

কানাডায় স্থায়ী বসবাসের (পিআর) সুযোগ পেতে ফরাসি ভাষায় দক্ষ অভিবাসনপ্রত্যাশীদের জন্য বড় সম্ভাবনা তৈরি হয়েছে। দেশটির এক্সপ্রেস এন্ট্রি ব্যবস্থায় চলতি বছরের ২৭ অক্টোবর পর্যন্ত ফরাসিভাষী…

বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা, তিন বছর পর ঢাকায় এসেছিলেন কিসিঞ্জার

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন, গণহত্যার প্রতিবাদ জানানো মার্কিন কূটনীতিকদের উপেক্ষা এবং বঙ্গোপসাগরে সপ্তম নৌবহর পাঠানোর সিদ্ধান্তের কারণে হেনরি কিসিঞ্জার বাংলাদেশের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au