আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
মেলবোর্ন, ২৪ জুন– মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বুধবার (২৪ জুন) সুপ্রিম কোর্টের…
মেলবোর্ন, ২৬ ডিসেম্বর- বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার পাশাপাশি বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ঢাকাকে কড়া বার্তা দিয়েছে নয়াদিল্লি।
রোববার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় ভারত গভীরভাবে উদ্বিগ্ন। বিশেষ করে দীপু দাস হত্যাকাণ্ডের ঘটনায় অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির দিকে ভারত সতর্ক নজর রাখছে এবং প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।
পররাষ্ট্র মন্ত্রণয়ের বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করে সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি স্পষ্টভাবে জানানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর জোর দিয়েছে ভারত।
এদিকে দীপু দাস হত্যার প্রতিবাদে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ২০ থেকে ২৫ জন যুবক অংশ নেন। তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানান এবং হত্যাকাণ্ডের ন্যায়বিচার দাবি করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনী দ্রুত ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দেয়।
দীপু দাস হত্যাকাণ্ড ঘিরে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা পরিস্থিতি আবারও আন্তর্জাতিক আলোচনায় উঠে এসেছে। বিষয়টি দুই দেশের কূটনৈতিক সম্পর্কেও গুরুত্ব পাচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au