বাংলাদেশ

আগামী দুইদিন কী করবেন তারেক রহমান

  • 4:03 am - December 26, 2025
  • পঠিত হয়েছে:১৪০ বার
তারেক রহমান। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৬ ডিসেম্বর-দীর্ঘ ১৭ বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার তিনি ঢাকায় পৌঁছান। দেশে ফেরার পর প্রথম তিন দিনের কর্মসূচি আগেই ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে আজ ছিল তার প্রত্যাবর্তনের দিন, আর আগামী শুক্রবার ও শনিবার রয়েছে একাধিক রাজনৈতিক ও ব্যক্তিগত কর্মসূচি।

গত বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ তারেক রহমানের তিন দিনের কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন।

দলীয় ঘোষণায় জানানো হয়, শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর বাসভবন থেকে বের হয়ে প্রথমে রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন তারেক রহমান। এরপর সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি।

এর পরদিন শনিবার (২৭ ডিসেম্বর) রয়েছে আরও কয়েকটি কর্মসূচি। এদিন তারেক রহমান জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করবেন। এ জন্য তিনি সশরীরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে যাবেন কি না, সে বিষয়ে পরে সিদ্ধান্ত জানানো হবে। তবে ভোটার হিসেবে নিবন্ধনের প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করবেন বলে জানিয়েছে বিএনপি।

শনিবারের কর্মসূচির অংশ হিসেবে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। এরপর সেখান থেকে রাজধানীর শ্যামলীতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, পঙ্গু হাসপাতালে যাবেন। সেখানে জুলাইয়ের গণঅভ্যুত্থানে আহতদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

এ ছাড়া ওই দিন আরও একটি কর্মসূচি রয়েছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, সেটির বিস্তারিত সময়মতো জানানো হবে।

দীর্ঘ প্রবাসজীবন শেষে তারেক রহমানের দেশে ফেরা এবং ধারাবাহিক কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও আলোচনা চলছে। দলটির নেতারা বলছেন, এই সফর রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।

এই শাখার আরও খবর

তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করল পিবিআই

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তাঁর সঙ্গে নিখোঁজ হওয়ার আগে প্রায় ছয় ঘণ্টা সময় কাটানো ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের…

মধ্যবর্তী নির্বাচনের প্রচারে চলছে ট্রাম্প-ওবামার কথার লড়াই

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের প্রচারের শেষ সময়ে এসে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে শুরু হয়েছে খাবারের রেস্তোরাঁ নিয়ে পাল্টাপাল্টি কথার লড়াই।…

‘৭১-এ বাংলাদেশ স্বাধীন হলেও প্রকৃত স্বাধীনতা এখনো আসেনি’: ফজলুর রহমান

বিশিষ্ট পদার্থবিজ্ঞানী, মানবাধিকারকর্মী ও অসাম্প্রদায়িক বাংলাদেশের পক্ষে আজীবন সোচ্চার ব্যক্তিত্ব অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিকের স্মরণসভায় বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ১৯৭১ সালে…

ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর তৎপরতা, বিকল্প সরকার গঠনে বিরোধীদের বৈঠক

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনের পূর্ণাঙ্গ ভোট গণনা শেষ হলেও নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ১২০ আসনের নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসন কোনো পক্ষই…

কানাডায় স্থায়ী বসবাসের বড় সুযোগ, যাদের মিলছে অগ্রাধিকার

কানাডায় স্থায়ী বসবাসের (পিআর) সুযোগ পেতে ফরাসি ভাষায় দক্ষ অভিবাসনপ্রত্যাশীদের জন্য বড় সম্ভাবনা তৈরি হয়েছে। দেশটির এক্সপ্রেস এন্ট্রি ব্যবস্থায় চলতি বছরের ২৭ অক্টোবর পর্যন্ত ফরাসিভাষী…

বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা, তিন বছর পর ঢাকায় এসেছিলেন কিসিঞ্জার

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন, গণহত্যার প্রতিবাদ জানানো মার্কিন কূটনীতিকদের উপেক্ষা এবং বঙ্গোপসাগরে সপ্তম নৌবহর পাঠানোর সিদ্ধান্তের কারণে হেনরি কিসিঞ্জার বাংলাদেশের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au