বিনোদন

বাংলাদেশে সব শো বাতিলের সিদ্ধান্ত আরমান খানের

  • 4:20 am - December 26, 2025
  • পঠিত হয়েছে:৪৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৬ ডিসেম্বর- বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাস হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দেশটিতে সব ধরনের সংগীতানুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন ধ্রুপদী সংগীতশিল্পী আরমান খান। ভবিষ্যতেও বাংলাদেশে কোনো শো করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। টিভি৯ বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই সিদ্ধান্তের কথা জানান শিল্পী।

আরমান খান বলেন, বাংলাদেশে সাম্প্রতিক সহিংস ঘটনা তাঁকে গভীরভাবে নাড়া দিয়েছে। তাঁর ভাষায়, এভাবে মানুষকে হত্যা করার কোনো অধিকার কারও নেই। এসব ঘটনার কারণে মুসলিম সমাজ সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে এবং শান্তির ধর্মকে হিংসার ধর্ম হিসেবে তুলে ধরা হচ্ছে বলে তিনি মনে করেন। বাংলাদেশে তাঁর বহু হিন্দু বন্ধু রয়েছে উল্লেখ করে আরমান বলেন, তাঁদের অনেকেই এখন ভারতে আসার ভিসা পাচ্ছেন না, যা তাঁকে ব্যক্তিগতভাবে কষ্ট দিচ্ছে।

আরমান খানের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন সঙ্গীতশিল্পী পল্লব কীর্তনিয়া। তিনি বলেন, কোনো ঘটনার প্রতিবাদে একজন সংবেদনশীল ও সংস্কৃতিসম্পন্ন শিল্পীর অবস্থান নেওয়াটা জরুরি। ঠিক কোন প্রেক্ষাপটে এই প্রতিবাদ, তা যাই হোক না কেন, ঘটনার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়াই গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন।

এদিকে বাংলাদেশে সাম্প্রতিক সময়ে সাংস্কৃতিক অঙ্গনেও উত্তেজনার খবর মিলেছে। কয়েকদিন আগে ওসমান হাদির মৃত্যুর পর ঢাকায় ছায়ানটে হামলার অভিযোগ ওঠে। ওই ঘটনায় সংগীত শিক্ষা প্রতিষ্ঠানের হারমোনিয়াম, তবলা ভাঙচুর এবং আসবাবপত্র ক্ষতিগ্রস্ত করার অভিযোগ সামনে আসে।

এই প্রসঙ্গে সঙ্গীতশিল্পী রাঘব চট্টোপাধ্যায়ও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, বাংলাদেশে একটি সংগীত প্রতিষ্ঠানে এভাবে হামলা হতে পারে, তা তিনি কল্পনাও করতে পারেননি। তাঁর মতে, যে বাংলাদেশকে তিনি চিনতেন, সাম্প্রতিক ঘটনাগুলো সেই চেনা ছবির সঙ্গে মেলে না। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে-এই প্রার্থনাই করছেন তিনি।

বাংলাদেশে সহিংসতা ও সাংস্কৃতিক পরিসরে হামলার অভিযোগ ঘিরে প্রতিবেশী দেশ ভারতে শিল্পীসমাজের উদ্বেগ ও প্রতিক্রিয়া ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে।

এই শাখার আরও খবর

‘ধর্ম অবমাননার’ অভিযোগে হিন্দু যুবক আটক, বাড়িতে হামলা-মন্দিরে ভাঙচুর

মেলবোর্ন, ২৪ জুন- সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে এক হিন্দু যুবককে পুলিশ হেফাজতে নেওয়ার পর উত্তেজিত জনতার হামলায় বাড়ি, দোকান ও একটি…

মোংলায় সংখ্যালঘু পরিবারের ওপর হামলা, নারী-পুরুষসহ ৭ জন আহত

মেলবোর্ন, ২৪ জুন- মোংলায় জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারী-পুরুষসহ সংখ্যালঘু এক পরিবারের সাতজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলার মিঠাখালী ইউনিয়নের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

শিগগিরই খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার, বাধা কোথায়

মেলবোর্ন, ২৪ জুন- বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা এগোলেও তা দ্রুত বাস্তবায়নের সম্ভাবনা নেই বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।…

হোয়াটসঅ্যাপ প্রধান হিসেবে নিয়োগ পেলেন ভারতের কুনাল শাহ

মেলবোর্ন,  ২৪ জুন- বিশ্বের অন্যতম জনপ্রিয় বার্তা আদান-প্রদানের মাধ্যম হোয়াটসঅ্যাপের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতের খ্যাতনামা প্রযুক্তি উদ্যোক্তা কুনাল শাহ। হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও…

গ্রেপ্তার এড়াতে পালানোর সময় আওয়ামী লীগ নেতার মৃত্যু

মেলবোর্ন, ২৪ জুন- বরিশাল নগরীতে গ্রেপ্তার এড়াতে পালানোর সময় রাশেদ খান মেনন (৫০) নামে আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। তিনি নগরীর ১ নম্বর ওয়ার্ড…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au