সর্বশেষ

ক্রিসমাসের রাতে ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ ঝড়বৃষ্টিতে ৩ জনের মৃত্যু

  • 2:12 pm - December 26, 2025
  • পঠিত হয়েছে:৪৩ বার
ছবি: রয়টার্স

মেলবোর্ন, ২৬ ডিসেম্বর- ক্রিসমাসের রাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় টানা ভারী বৃষ্টি ও প্রবল ঝড়ে ব্যাপক বিপর্যয় নেমে এসেছে। আকস্মিক বন্যা, ভূমিধস ও ঝড়ো হাওয়ার ঘটনায় এখন পর্যন্ত অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন প্রায় এক লাখ মানুষ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্যন্ত ঝড় অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া বিভাগ সতর্কতা জারি করেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকা।

স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, লস অ্যাঞ্জেলেস কাউন্টির কয়েকটি অংশে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে প্রায় ১১ ইঞ্চি, অর্থাৎ ২৭ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। অতিবৃষ্টির ফলে বহু এলাকা প্লাবিত হয়, বন্ধ হয়ে যায় গুরুত্বপূর্ণ সড়ক। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দেয় প্রশাসন। পানিতে আটকে পড়া যানবাহন থেকে যাত্রীদের উদ্ধারে জরুরি পরিষেবাকে একাধিক উদ্ধার অভিযান চালাতে হয়।

পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় গভর্নর গ্যাভিন নিউজম লস অ্যাঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কয়েকটি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেন। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত রাজ্যজুড়ে প্রায় এক লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় ছিলেন।

যুক্তরাষ্ট্রের ওয়েদার প্রেডিকশন সেন্টার জানিয়েছে, সামনে আরও আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে। ছোট-বড় নদী ও খালে পানি দ্রুত বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে স্থানীয় প্রশাসনকে।

ঝড় ও বন্যায় প্রাণহানির ঘটনাও ঘটেছে বিভিন্ন এলাকায়। সান ডিয়েগোতে ঝড়ে উপড়ে পড়া একটি গাছের নিচে চাপা পড়ে ৬৪ বছর বয়সী এক ব্যক্তি মারা যান। উত্তর ক্যালিফোর্নিয়ার রেডিং শহরে বন্যার পানিতে গাড়ির ভেতরে আটকে পড়া অবস্থায় উদ্ধারকালে ৭৪ বছর বয়সী আরেক ব্যক্তির মৃত্যু হয়। এর বাইরে সোমবার মেনডোসিনো কাউন্টির ম্যাককেরিচার স্টেট পার্কে উত্তাল ঢেউয়ের আঘাতে পাথর থেকে পড়ে সাগরে ভেসে গিয়ে সত্তরোর্ধ্ব এক নারীর প্রাণহানি ঘটে।

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনো কাউন্টির কয়েকটি এলাকায় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি সান ফ্রান্সিসকো বে এলাকায় ফ্ল্যাশ ফ্লাড সতর্কতা দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বে এলাকার একটি আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০০ মাইল ছাড়িয়ে গেছে।

এই পরিস্থিতিতে লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন বাস ছুটির ব্যস্ত সময়ে অপ্রয়োজনে ভ্রমণ না করার আহ্বান জানিয়ে নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছেন।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

‘ধর্ম অবমাননার’ অভিযোগে হিন্দু যুবক আটক, বাড়িতে হামলা-মন্দিরে ভাঙচুর

মেলবোর্ন, ২৪ জুন- সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে এক হিন্দু যুবককে পুলিশ হেফাজতে নেওয়ার পর উত্তেজিত জনতার হামলায় বাড়ি, দোকান ও একটি…

মোংলায় সংখ্যালঘু পরিবারের ওপর হামলা, নারী-পুরুষসহ ৭ জন আহত

মেলবোর্ন, ২৪ জুন- মোংলায় জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারী-পুরুষসহ সংখ্যালঘু এক পরিবারের সাতজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলার মিঠাখালী ইউনিয়নের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

শিগগিরই খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার, বাধা কোথায়

মেলবোর্ন, ২৪ জুন- বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা এগোলেও তা দ্রুত বাস্তবায়নের সম্ভাবনা নেই বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।…

হোয়াটসঅ্যাপ প্রধান হিসেবে নিয়োগ পেলেন ভারতের কুনাল শাহ

মেলবোর্ন,  ২৪ জুন- বিশ্বের অন্যতম জনপ্রিয় বার্তা আদান-প্রদানের মাধ্যম হোয়াটসঅ্যাপের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতের খ্যাতনামা প্রযুক্তি উদ্যোক্তা কুনাল শাহ। হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও…

গ্রেপ্তার এড়াতে পালানোর সময় আওয়ামী লীগ নেতার মৃত্যু

মেলবোর্ন, ২৪ জুন- বরিশাল নগরীতে গ্রেপ্তার এড়াতে পালানোর সময় রাশেদ খান মেনন (৫০) নামে আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। তিনি নগরীর ১ নম্বর ওয়ার্ড…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au