বিশ্ব

দীপু দাস হত্যার প্রতিবাদে বিক্ষোভ: কলকাতায় গ্রেপ্তার ১২ জনের জামিন

  • 11:57 pm - December 26, 2025
  • পঠিত হয়েছে:৩৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৭ ডিসেম্বর- বাংলাদেশে দীপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে কলকাতার বেকবাগানে তীব্র বিক্ষোভের ঘটনায় গ্রেফতার ১২ জন বিক্ষোভকারীর জামিন মঞ্জুর করেছে আলিপুর আদালত। আদালত তাদের তিন হাজার টাকার ব্যক্তিগত বন্ডে শর্তসাপেক্ষে মুক্তি দিয়েছে। এর আগে মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়েছিল, যার মধ্যে ৭ জনের জামিন আগেই মঞ্জুর হয়েছিল।

মঙ্গলবার বেকবাগানে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অফিসের সামনে বিক্ষোভ চলাকালীন পুলিশের লাঠিচার্জের ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, বিক্ষোভকারীরা কুশপুতুল পুড়িয়ে পুলিশের দিকে নিক্ষেপ করেছিল। এই তাণ্ডবে আট জন পুলিশকর্মী আহত হন। ঘটনার পর মোট ১৯ জনকে গ্রেফতার করা হয় এবং বুধবার তাদের আলিপুর আদালতে হাজির করা হয়।

আদালতে পুলিশের তরফ থেকে ১২ জনের ১২ দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হয়েছিল। পুলিশের বক্তব্য, ধৃতদের আন্তর্জাতিক যোগ আছে কিনা তা খতিয়ে দেখা হবে। সরকারি আইনজীবী জানিয়েছেন, তদন্তে ১১ জন সাক্ষীর বয়ান সংগ্রহ করা হয়েছে। পুলিশকে আহত করার অভিযোগের ইনজুরি রিপোর্টও রয়েছে। তিনি উল্লেখ করেন, “যারা বিক্ষোভ দেখিয়েছে তাদের উদ্দেশ্য পরীক্ষা করতে হবে। একই সংগঠন ভবিষ্যতে আবার বিক্ষোভের মাধ্যমে অশান্তি সৃষ্টির চেষ্টা করতে পারে, যা আন্তর্জাতিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে।”

অভিযুক্তদের পক্ষের আইনজীবী আদালতে প্রশ্ন তোলেন, খুনের চেষ্টার ধারা যুক্ত করা হয়েছে, কিন্তু এ সংক্রান্ত কোনও তথ্যপ্রমাণ এখনও পাওয়া যায়নি। দু’দিনের তদন্তের ভিত্তিতে পুলিশ কি খুনের চেষ্টার প্রমাণ পেয়েছে, তা আদালতে জানার দাবি জানান তিনি।

আদালতের রায় অনুযায়ী, ধৃত ১২ জনকে জামিনে মুক্তি দেওয়া হলেও তাদের কর্মকাণ্ডের বিষয়ে তদন্ত অব্যাহত থাকবে।

এই শাখার আরও খবর

শিগগিরই খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার, বাধা কোথায়

মেলবোর্ন, ২৪ জুন- বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা এগোলেও তা দ্রুত বাস্তবায়নের সম্ভাবনা নেই বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।…

হোয়াটসঅ্যাপ প্রধান হিসেবে নিয়োগ পেলেন ভারতের কুনাল শাহ

মেলবোর্ন,  ২৪ জুন- বিশ্বের অন্যতম জনপ্রিয় বার্তা আদান-প্রদানের মাধ্যম হোয়াটসঅ্যাপের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতের খ্যাতনামা প্রযুক্তি উদ্যোক্তা কুনাল শাহ। হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও…

গ্রেপ্তার এড়াতে পালানোর সময় আওয়ামী লীগ নেতার মৃত্যু

মেলবোর্ন, ২৪ জুন- বরিশাল নগরীতে গ্রেপ্তার এড়াতে পালানোর সময় রাশেদ খান মেনন (৫০) নামে আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। তিনি নগরীর ১ নম্বর ওয়ার্ড…

ট্রাম্পের যুদ্ধক্ষমতায় লাগাম টানল মার্কিন সিনেট, ইরান ইস্যুতে অনুমোদন বাধ্যতামূলক

মেলবোর্ন, ২৪ জুন- ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সীমিত করতে যুদ্ধক্ষমতা–সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন করেছে…

ঢাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৬ নেতা-কর্মী গ্রেপ্তার

মেলবোর্ন, ২৪ জুন- রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর ২৬ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার পৃথক…

প্রশ্নের মুখে ট্রাম্পের যুদ্ধ কৌশল, চুক্তিকে ব্যর্থতা মনে করছেন অধিকাংশ মার্কিন

মেলবোর্ন, ২৪ জুন- ইরানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সমঝোতা চুক্তি স্বাক্ষরের পর পরিচালিত প্রথম বড় জনমত জরিপে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের নাগরিকদের গভীর হতাশার চিত্র। জরিপে দেখা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au