সর্বশেষ

ভারতের ক্লাব থেকে সব বিনিয়োগ তুলে নেয়ার ঘোষণা সিটি ফুটবল গ্রুপ

  • 5:44 am - December 27, 2025
  • পঠিত হয়েছে:২০৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৭ ডিসেম্বর-বড় স্বপ্ন নিয়ে ভারতের ফুটবল ক্লাব মুম্বাই সিটির ৬৫ শতাংশ মালিকানা কিনেছিল ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির মালিক প্রতিষ্ঠান ‘সিটি ফুটবল গ্রুপ’ (সিএফজি)। তবে মাত্র পাঁচ বছরের মাথায় সেই স্বপ্ন জলাঞ্জলি দিতে হচ্ছে তাদের। ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় নিজেদের সব বিনিয়োগ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে সিএফজি।

২০১৯ সালের নভেম্বরে ভারতের ফুটবল ক্লাব মুম্বাই সিটিতে বিনিয়োগ করে সিএফজি। সে সময় মনে করা হয়েছিল, খুব অল্প সময়ের মধ্যেই পাল্টে যাবে ভারতীয় ফুটবলের চেহারা। কিন্তু পাঁচ বছরের মধ্যে পাল্টে গেছে সেই দৃশ্যপট। ম্যানচেস্টার সিটির মালিক প্রতিষ্ঠান ‘সিএফজি’ তাদের পুরো শেয়ার ছেড়ে দিয়েছে মুম্বাই সিটির পুরোনো মালিক বলিউড অভিনেতা রণবীর কাপুর ও বিমল পারেখের কাছে।

সিএফজির অধীনে এই পাঁচ বছরে দুটি আইএসএল লিগ শিল্ড ও দুটি আইএসএল কাপ জিতেছে মুম্বাই সিটি। তবে মাঠের বাইরের প্রশাসনিক কর্মকাণ্ডে চাপা পড়ে সেই সাফল্য। যে কারণে পাঁচ বছরের মাথায় সব বিনিয়োগ তুলে নেওয়ার ঘোষণা দেয় সিএফজি।

মূলত আইএসএলের অস্থিতিশীলতার কারণে ক্লাব থেকে সব বিনিয়োগ তুলে নিচ্ছে সিএফজি। এক বিবৃতিতে জানানো হয়েছে, ব্যবসায়িক পর্যালোচনার পর তারা দেখছে আইএসএলের ভবিষ্যৎ অন্ধকার। পরের মৌসুম কবে নাগাদ শুরু হবে, সে ব্যাপারে জানে না কেউ। বৈশ্বিক ফুটবল গ্রুপ সিএফজি মূলত বিশ্বাসী দীর্ঘমেয়াদি পরিকল্পনায়, ভারতের আইএসএলের মতো এমন লিগে আর টাকা ঢালতে রাজি নয় তারা।

গত সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল ২০২৫-২৬ মৌসুমের খেলা। তবে ফেডারেশন ও বাণিজ্যিক অংশীদার এফএসডিএলের দ্বন্দ্বে তা থমকে আছে। সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে নতুন টেন্ডার ডাকা হলেও কোনো কোম্পানিই এই লিগ চালানোর আগ্রহ দেখায়নি।

ক্লাবগুলো নিজেরা লিগ চালানোর প্রস্তাব দিয়েছিল, কিন্তু এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবের কমিটি সেই প্রস্তাবও নাকচ করে দিয়েছে। সব মিলিয়ে আইএসএল এখন প্রায় ‘অচলাবস্থায়’।

এই শাখার আরও খবর

গ্যাব্রিয়েলের প্রশংসায় পঞ্চমুখ কিওন, বললেন ‘ক্লাবের কিংবদন্তি’

এভারটনের বিপক্ষে জয়ের পর আর্সেনালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালাইসের ভূয়সী প্রশংসা করেছেন সাবেক গানার মার্টিন কিওন। গ্যাব্রিয়েলকে ক্লাবের ‘কিংবদন্তি’ আখ্যা দেওয়ার পাশাপাশি রক্ষণভাগে তাঁর সঙ্গী…

সিডনিতে কাল চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (১৫ অক্টোবর) পশ্চিম সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত ‘ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দর’ (ন্যান্সি-বার্ড ওয়ালটন)…

কুশনারের গোপন আর্থিক লেনদেনের অভিযোগ, আলোচনায় সৌদি যুবরাজ, আমিরাতের শাসক ও নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনারের বিরুদ্ধে হোয়াইট হাউসে দায়িত্ব পালনকালে বিদেশি অর্থায়নে পরিচালিত একটি ব্যাংক অ্যাকাউন্ট গোপনে ব্যবহারের অভিযোগ…

হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার প্রচার, নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন, মাইকিং করে এমন প্রচার চালানোর অভিযোগে নওগাঁর মান্দা উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার…

বজ্রঝড়ের পূর্বাভাস, ক্যানবেরায় ‘থান্ডারস্টর্ম অ্যাজমা’র সতর্কতা জারি

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা ও আশপাশের এলাকায় বজ্রঝড়জনিত অ্যাজমার ঝুঁকি বেড়ে যাওয়ায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। রোববার (২৫ অক্টোবর) বাতাসের গতিবেগ বৃদ্ধি, বাতাসে পরাগরেণুর উচ্চমাত্রা এবং…

সিডনিতে ঘুমন্ত সাত শিশুর সামনে বাড়িতে গুলিবর্ষণ, গাড়িতে আগুন

অস্ট্রেলিয়ার সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি বাড়ি লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ার পাশাপাশি বাড়ির সামনে রাখা একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাড়িটির ভেতরে তিন থেকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au