সর্বশেষ

আরব আমিরাত থেকে দেশের পথে সাড়ে ৩০ লাখ টাকার বিপিএল ট্রফি

  • 6:06 am - December 27, 2025
  • পঠিত হয়েছে:১৪৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৭ ডিসেম্বর-বিপিএলের ১২তম আসর শুরু হয়ে গেছে সিলেটে। হাজার হাজার বেলুন উড়িয়ে বিপিএলের উদ্বোধন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দুই ম্যাচের মাঝে ছোট পরিসরে হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানও। তবে কোথাও বিপিএলের নতুন ট্রফির দেখা মেলেনি।

বিপিএল শুরুর আগেই ট্রফি এসেছিল বাংলাদেশে। কিন্তু সেটা পছন্দ হয়নি বিপিএল গভর্নিং কাউন্সিলের। ফলে নতুন করে আবারো বানানো হচ্ছে ট্রফি। এ প্রসঙ্গে বিসিবির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, ‘আগে যে ট্রফিটা ছিল সেটা গতানুগতিক। ওইটা পরিবর্তন করে নতুন একটা আনা হয়েছে, কিন্তু ওইটা আপ টু দ্য মার্ক না।’

বিসিবির সহ-সভাপতি আরও যোগ করেন, ‘এজন্য পরিবর্তন করে আবার ট্রফি আনা হচ্ছে। খুব দ্রুতই ট্রফিটা আমাদের হাতে আসবে। আসলে কম সময়ে আবার আমরা পরিবর্তনও করতে চেয়েছি। আগের ট্রফি যদি থাকতো তাহলে এই প্রশ্ন আসতোই না। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখন পর্যন্ত আপনাদের দেখা সেরা ট্রফি, ভালো ট্রফি হবে এবার।’

দুবাইয়ে ডায়মন্ডখচিত ট্রফি তৈরিতে খরচ হচ্ছে ২৫ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে ৩০ লাখ টাকার বেশি। মিডিয়া কমিটির চেয়ার‌ম্যান আমজাদ হোসেন বলেন, ‘ট্রফিটা অর্ডার করা হয়েছে, ডায়মন্ডখচিত ট্রফি। ২৫ হাজার মার্কিন ডলার ট্রফি (বানানোর) খরচ। সাখাওয়াত ভাই যেটা বললেন, আমাদের পেতে একটু দেরি হচ্ছে। খুব দ্রুতই চলে আসবে। আশা করছি ট্রফিটা দেখলে আপনাদের ভালো লাগবে।’

বিপিএলের জন্য দুটি ট্রফি আনার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। সাখাওয়াত বলেন, ‘আমরা দুটা ট্রফি আনছি, একটা দিয়ে দিব, আরেকটা রাখব বিসিবিতে। একটা আনলে দাম যা হয় দুইটা আনলে অনেক কম পড়ে, একই জিনিস। বিসিবিতে একটা থাকল এবং যারা চ্যাম্পিয়ন হয় তারা একটা নিয়ে গেল।’

এই শাখার আরও খবর

গ্যাব্রিয়েলের প্রশংসায় পঞ্চমুখ কিওন, বললেন ‘ক্লাবের কিংবদন্তি’

এভারটনের বিপক্ষে জয়ের পর আর্সেনালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালাইসের ভূয়সী প্রশংসা করেছেন সাবেক গানার মার্টিন কিওন। গ্যাব্রিয়েলকে ক্লাবের ‘কিংবদন্তি’ আখ্যা দেওয়ার পাশাপাশি রক্ষণভাগে তাঁর সঙ্গী…

সিডনিতে কাল চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (১৫ অক্টোবর) পশ্চিম সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত ‘ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দর’ (ন্যান্সি-বার্ড ওয়ালটন)…

কুশনারের গোপন আর্থিক লেনদেনের অভিযোগ, আলোচনায় সৌদি যুবরাজ, আমিরাতের শাসক ও নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনারের বিরুদ্ধে হোয়াইট হাউসে দায়িত্ব পালনকালে বিদেশি অর্থায়নে পরিচালিত একটি ব্যাংক অ্যাকাউন্ট গোপনে ব্যবহারের অভিযোগ…

হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার প্রচার, নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন, মাইকিং করে এমন প্রচার চালানোর অভিযোগে নওগাঁর মান্দা উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার…

বজ্রঝড়ের পূর্বাভাস, ক্যানবেরায় ‘থান্ডারস্টর্ম অ্যাজমা’র সতর্কতা জারি

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা ও আশপাশের এলাকায় বজ্রঝড়জনিত অ্যাজমার ঝুঁকি বেড়ে যাওয়ায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। রোববার (২৫ অক্টোবর) বাতাসের গতিবেগ বৃদ্ধি, বাতাসে পরাগরেণুর উচ্চমাত্রা এবং…

সিডনিতে ঘুমন্ত সাত শিশুর সামনে বাড়িতে গুলিবর্ষণ, গাড়িতে আগুন

অস্ট্রেলিয়ার সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি বাড়ি লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ার পাশাপাশি বাড়ির সামনে রাখা একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাড়িটির ভেতরে তিন থেকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au