সর্বশেষ

মাইকেল বেভানকে টপকে কোহলির ‘বিশ্ব রেকর্ড’

  • 6:10 am - December 27, 2025
  • পঠিত হয়েছে:১৪৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৭ ডিসেম্বর-ওয়ানডে বিশ্বকাপের জন্য নিজেকে প্রমাণ করার মঞ্চ বিজয় হাজারে ট্রফিতে দারুণ ফর্মে বিরাট কোহলি। আগের ম্যাচে সেঞ্চুরির পর ফিফটি করলেন দ্বিতীয় ম্যাচে। বেঙ্গালুরুতে গুজরাটের বিপক্ষে আরেকটি ঝলমলে ইনিংস খেলে বিশ্ব রেকর্ড গড়েছেন দিল্লির তারকা ব্যাটার।

৬১ বলে ১৩ চার ও ১ ছয়ে ৭৭ রান করেছেন কোহলি। তার দল ৯ উইকেটে করেছে ২৫৪ রান। পরে গুজরাটকে ২৪৭ রানে অলআউট করতে দুটি ক্যাচ নিয়ে ম্যাচসেরা হয়েছেন আগের ম্যাচে দ্রুততম ১৬ হাজার রানের মাইলফলক ছোঁয়া ব্যাটার।
দিল্লির এই ব্যাটার এদিন সত্তর ছাড়ানো ইনিংস খেলে বিশ্ব রেকর্ড গড়েছেন। লিস্ট এ ক্রিকেট ইতিহাসে অন্তত ৫ হাজার রান করেছেন, এমন ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ গড় তার।

দীর্ঘদিন ধরে এই রেকর্ড ধরে রাখা লিজেন্ডারি অস্ট্রেলিয়ান ফিনিশার মাইকেল বেভানকে পেছনে ফেলেছেন কোহলি। বহু বছর ধরে ৫৭.৮৬ গড়ে শীর্ষে ছিলেন সাবেক অজি তারকা। কোহলির গড় দাঁড়িয়েছে ৫৭.৮৭। কোহলি ও বেভানের পরে যথাক্রমে সেরা পাঁচে আছেন ইংল্যান্ডের স্যাম হাইন (৫৭.৭৬), ভারতের চেতেশ্বর পুজারা (৫৭.০১), রুতুরাজ গায়কোয়াড় (৫৬.৬৮)। এরপর পাকিস্তানের বাবর আজম (৫৩.৮২) ও দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স (৫৩.৪৬) গড়ে ছয় ও সাতে।

১৫ বছর পর বিজয় হাজারে ট্রফিতে ফিরে আন্ধ্রার বিপক্ষে ১৩১ রানের ইনিংস খেলেন কোহলি। সবচেয়ে কম ৩৩০ ইনিংস খেলে ১৬ হাজার রানের মাইলফলক ছোঁন তিনি। এই রান করতে শচীন খেলেছিলেন ৩৯১ ইনিংস।

এই শাখার আরও খবর

গ্যাব্রিয়েলের প্রশংসায় পঞ্চমুখ কিওন, বললেন ‘ক্লাবের কিংবদন্তি’

এভারটনের বিপক্ষে জয়ের পর আর্সেনালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালাইসের ভূয়সী প্রশংসা করেছেন সাবেক গানার মার্টিন কিওন। গ্যাব্রিয়েলকে ক্লাবের ‘কিংবদন্তি’ আখ্যা দেওয়ার পাশাপাশি রক্ষণভাগে তাঁর সঙ্গী…

সিডনিতে কাল চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (১৫ অক্টোবর) পশ্চিম সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত ‘ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দর’ (ন্যান্সি-বার্ড ওয়ালটন)…

কুশনারের গোপন আর্থিক লেনদেনের অভিযোগ, আলোচনায় সৌদি যুবরাজ, আমিরাতের শাসক ও নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনারের বিরুদ্ধে হোয়াইট হাউসে দায়িত্ব পালনকালে বিদেশি অর্থায়নে পরিচালিত একটি ব্যাংক অ্যাকাউন্ট গোপনে ব্যবহারের অভিযোগ…

হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার প্রচার, নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন, মাইকিং করে এমন প্রচার চালানোর অভিযোগে নওগাঁর মান্দা উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার…

বজ্রঝড়ের পূর্বাভাস, ক্যানবেরায় ‘থান্ডারস্টর্ম অ্যাজমা’র সতর্কতা জারি

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা ও আশপাশের এলাকায় বজ্রঝড়জনিত অ্যাজমার ঝুঁকি বেড়ে যাওয়ায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। রোববার (২৫ অক্টোবর) বাতাসের গতিবেগ বৃদ্ধি, বাতাসে পরাগরেণুর উচ্চমাত্রা এবং…

সিডনিতে ঘুমন্ত সাত শিশুর সামনে বাড়িতে গুলিবর্ষণ, গাড়িতে আগুন

অস্ট্রেলিয়ার সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি বাড়ি লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ার পাশাপাশি বাড়ির সামনে রাখা একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাড়িটির ভেতরে তিন থেকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au