বিশ্ব

সামরিক বাহিনীর ক্ষমতা দখলের ৫ বছর পর আজ নির্বাচন হচ্ছে মিয়ানমারে

  • 4:02 pm - December 28, 2025
  • পঠিত হয়েছে:৫৯ বার
সংগৃহীত ছবি

মেলবোর্ন, ২৮ ডিসেম্বর- সামরিক শাসনের অধীনে থাকা মিয়ানমারে দীর্ঘ পাঁচ বছর পর জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর এই প্রথম দেশটিতে জাতীয় পার্লামেন্ট ও প্রাদেশিক আইনসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

মিয়ানমারের নির্বাচন কমিশনের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রোববার স্থানীয় সময় সকাল ৬টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। রাজধানী নেইপিদো ছাড়াও বাণিজ্যিক রাজধানী ও বৃহত্তম শহর ইয়াঙ্গুন, দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়সহ জান্তা নিয়ন্ত্রিত শহর ও গ্রামাঞ্চলে একযোগে ভোট চলছে। বাংলাদেশ সময় অনুযায়ী ভোট শুরু হয় সকাল সাড়ে ৬টায়।

তবে দেশটির বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা অঞ্চল ও প্রদেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে না। নিরাপত্তাজনিত ঝুঁকি ও প্রশাসনিক নিয়ন্ত্রণ না থাকায় এসব এলাকায় নির্বাচন আয়োজন করা সম্ভব হয়নি বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

এর আগে মিয়ানমারে সর্বশেষ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২০ সালের নভেম্বরে। ওই নির্বাচনে ভূমিধস জয় পায় গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। তবে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে এনএলডি সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী। সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লেইংয়ের নেতৃত্বে ক্ষমতা দখলের পর দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়।

এই নির্বাচনের মাধ্যমে জান্তা সরকার রাজনৈতিক বৈধতা প্রতিষ্ঠার চেষ্টা করছে বলে বিশ্লেষকদের ধারণা। তবে বিরোধী দলগুলোর অংশগ্রহণ সীমিত থাকা এবং বড় অংশের এলাকায় ভোট না হওয়ায় নির্বাচনটির গ্রহণযোগ্যতা নিয়ে দেশ-বিদেশে প্রশ্ন উঠেছে।

এই শাখার আরও খবর

যুক্তরাষ্ট্রের কাছে ২-০ গোলে বিধ্বস্ত অস্ট্রেলিয়া

মেলবোর্ন, ২০ জুন: ফিফা বিশ্বকাপে গ্রুপ ডি-তে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্সের পর কঠিন পরিস্থিতিতে পড়েছে অস্ট্রেলিয়ার সকারুজ। সিয়াটলে অনুষ্ঠিত ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে ২-০ গোলের পরাজয়ের…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

হামের থাবা আরও ভয়াবহ, চার শিশুর মৃত্যুতে প্রাণহানি বেড়ে ৬৭০

মেলবোর্ন, ২০ জুন- দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি প্রাদুর্ভাবে হাম…

গাইবান্ধায় দেশের বৃহত্তম রামমূর্তি নির্মাণ স্থগিত, ধর্মীয় স্থাপনা ঘিরে শুরু নতুন বিতর্ক

মেলবোর্ন, ২০ জুন-  গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মধ্য রামচন্দ্রপুরে দেশের সবচেয়ে বড় প্রস্তাবিত রামমূর্তি নির্মাণ প্রকল্প অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। শ্রী শ্রী রাধাগোবিন্দ ও…

৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা আওয়ামী লীগের

মেলবোর্ন, ২০ জুন- বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আগামী ২৩ জুন প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে স্মরণ, শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, গণসংযোগ…

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে সতর্কতা, মাঠপর্যায়ে নজরদারি জোরদার

মেলবোর্ন, ২০ জুন- আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে উচ্চ সতর্কতা জারি করেছে বাংলাদেশ পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর আশঙ্কা, বিভিন্ন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au