গ্রিনসকে অন্তর্ভুক্ত করার শর্তে চার দলের নেতাদের বিতর্কে রাজি জেস উইলসন
লেবার ও ওয়ান নেশন নেতাদের সঙ্গে বিতর্কে অংশ নিতে সম্মতি জানিয়েছেন ভিক্টোরিয়ার লিবারেল পার্টির নেতা জেস উইলসন। তবে তাঁর শর্ত, বিতর্কে গ্রিনস পার্টিকেও রাখতে হবে।…
মেলবোর্ন ৩১ ডিসেম্বর- ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদে উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসার পাশের একটি বাড়িতে ফের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে আগের বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ওই বাড়িটি পরিষ্কার করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে রাজু (৩০) নামে এক শ্রমিক আহত হয়েছেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর ১২টার দিকে বাড়িটি পরিষ্কার করার সময় বিস্ফোরণটি ঘটে। আহত শ্রমিককে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
স্থানীয়রা জানান, আগের বিস্ফোরণের পর থেকেই ভবনটির ভেতরে বিভিন্ন ধ্বংসাবশেষ পড়ে ছিল। পরিষ্কারকাজ চলাকালে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হলে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর বেলা ১১টার দিকে উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসার একতলা ভবনের ভেতরে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এতে ভবনের দুটি কক্ষ আংশিক ধসে পড়ে এবং ছাদ ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি পাশের একটি ভবন, গ্যারেজ ও ঘরের আসবাবপত্রেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ওই ঘটনায় মাদ্রাসার পরিচালক আল আমিন, তাঁর স্ত্রী আছিয়া বেগম, তাঁদের দুই ছেলে এবং পাশের একটি সিএনজি গ্যারেজের শ্রমিক জাকির হোসেন (৪৫) আহত হন।
এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে এবং সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। তবে মাদ্রাসার পরিচালক আল আমিন এখনো পলাতক রয়েছেন। নতুন করে বিস্ফোরণের ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au