বিশ্ব

ঢাকা ত্যাগ করেছেন জয়শঙ্কর

  • 2:31 am - January 01, 2026
  • পঠিত হয়েছে:৬৯ বার
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ,

মেলবোর্ন, ১ জানুয়ারী- বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে ঢাকা ত্যাগ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যার আগে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন।

ঢাকার ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা জানান, কয়েক ঘণ্টার সংক্ষিপ্ত সফরে আজ দুপুরে ঢাকায় পৌঁছান জয়শঙ্কর। সফরকালে তিনি খালেদা জিয়ার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে একটি ব্যক্তিগত বার্তা পৌঁছে দেন।

সংক্ষিপ্ত এই সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে সমবেদনা প্রকাশ করেন। তারেক রহমানের হাতে প্রধানমন্ত্রী মোদির লেখা সমবেদনার চিঠিও হস্তান্তর করেন তিনি।

ঢাকা সফরকালে জয়শঙ্কর অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। এ ছাড়া খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসা পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিকসহ দক্ষিণ এশিয়ার কয়েকজন মন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এস জয়শঙ্করই প্রথম ভারতীয় মন্ত্রী হিসেবে ঢাকা সফরে এলেন। তার এই সংক্ষিপ্ত সফর রাজনৈতিক ও কূটনৈতিক মহলে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

এই শাখার আরও খবর

ভুল পরিচয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যায় ‘পরিকল্পনা ও পরবর্তী কর্মকাণ্ডে’ দুই কিশোর

সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভুল পরিচয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মার্কো তাপিয়াকে হত্যার ঘটনায় ১৪ ও ১৬ বছর বয়সী দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীদের অভিযোগ, তারা সরাসরি হামলাকারী…

ভিয়েতনামে অস্ট্রেলীয় গ্যাং নেতা হত্যায় সামোয়ায় দুইজনের বিরুদ্ধে অভিযোগ

ভিয়েতনামে অস্ট্রেলীয় আন্ডারওয়ার্ল্ডের অন্যতম পরিচিত ব্যক্তি লরেঞ্জো লেমালুকে হত্যার ঘটনায় সামোয়ায় দুইজনের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (এএফপি) জানিয়েছে, অভিযুক্তদের একজন…

ব্রিক্‌স সম্মেলনের পর দুই রাষ্ট্রপ্রধানের স্বাস্থ্য নিয়ে আলোচনা

ব্রিক্‌স সম্মেলন চলাকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং স্ট্রোকে আক্রান্ত হয়ে জ্ঞান হারিয়েছিলেন এবং পরে তাঁকে বিশেষ বিমানে করে বেজিংয়ে ফিরিয়ে নেওয়া হয় বলে দাবি করেছেন…

ইউপিআই মাশুলে তীব্র বিতর্ক, ট্রাম্পের চাপের অভিযোগ রাহুলের

ভারতে ২ হাজার রুপির বেশি নির্দিষ্ট ইউপিআই ব্যবসায়িক লেনদেনে মাশুল আরোপের সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী…

ব্রাইটনের কাছে হেরে লিগ কাপ থেকে বিদায়, ইউনাইটেডের দুর্দশা আরও বাড়ল

লিগ কাপে নিজেদের মাঠে দুই গোলের লিড নিয়েও ব্রাইটনের কাছে ৩-২ গোলে হেরে বিদায় নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বুধবারের এই হারে নতুন মৌসুমে ক্লাবটির সংকট আরও…

উজ্জ্বল রাত কি এডিস মশার কামড়ানোর সময় বাড়িয়ে দিচ্ছে?

বাংলাদেশের শহরগুলোতে সূর্য ডোবার পরও বাড়ছে কৃত্রিম আলোর ব্যবহার। আর এর মধ্যেই ডেঙ্গুর জীবাণু ছড়ানো এডিস মশার আচরণ নিয়ে নতুন করে ভাবছেন গবেষকরা। দিনের মশা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au