ফেল করায় শিক্ষককে দায়ী করে চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা
এইচএসসি পরীক্ষায় ফেল করার পর শিক্ষককে দায়ী করে চিরকুট লিখে আত্মহত্যা করেছে সাতক্ষীরার তালা উপজেলার হৃদয় (১৯) নামে এক শিক্ষার্থী। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে নিজ…
মেলবোর্ন, ১ জানুয়ারি- রাজশাহীর পুঠিয়া উপজেলায় ব্যস্ত বাজারের ভেতরে বালুবোঝাই একটি ট্রাক উল্টে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে উপজেলার ঝলমলিয়া এলাকার কলার হাটে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাজারে কেনাবেচা চলাকালে একটি দ্রুতগতির বালুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হাটের ভেতরে ঢুকে পড়ে। মুহূর্তের মধ্যে ট্রাকটি উল্টে গেলে বাজারে থাকা মানুষজন চাপা পড়ে যান।
ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে নারী ও বৃদ্ধও রয়েছেন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠান।
ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনার খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। পুঠিয়া ও নাটোর ফায়ার স্টেশনের দুটি ইউনিট যৌথভাবে উদ্ধার তৎপরতা চালায় এবং উল্টে যাওয়া ট্রাকটি সরিয়ে নেয়। উদ্ধারকাজ চলাকালে বাজার এলাকায় কিছু সময় যান চলাচল বন্ধ থাকে।
স্থানীয় বাসিন্দারা জানান, বাজারের ভেতর দিয়ে ভারী যান চলাচল দীর্ঘদিনের ঝুঁকি তৈরি করছিল। তাঁরা অভিযোগ করেন, পর্যাপ্ত নিয়ন্ত্রণ না থাকায় প্রায়ই দ্রুতগতির ট্রাক ও ভারী যানবাহন হাটের ভেতর দিয়ে চলাচল করে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au