সর্বশেষ

তাসনিম জারার পর এনসিপি ছাড়লেন তাঁর স্বামী খালেদ সাইফুল্লাহ

  • 4:54 pm - January 01, 2026
  • পঠিত হয়েছে:২০৩ বার

মেলবোর্ন, ১ জানুয়ারি- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক ও পলিসি ও রিসার্চ উইংয়ের প্রধান খালেদ সাইফুল্লাহ। তিনি এনসিপির সব পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

বুধবার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর পদত্যাগপত্র দেন খালেদ সাইফুল্লাহ। দলটির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন বিষয়টি নিশ্চিত করেছেন। পদত্যাগপত্রের অনুলিপি এনসিপির সদস্যসচিব আখতার হোসেনকেও পাঠানো হয়েছে।

পদত্যাগপত্রে খালেদ সাইফুল্লাহ সংক্ষিপ্তভাবে উল্লেখ করেন, তিনি এনসিপির সব পদ ও দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। চিঠিতে এর বাইরে কোনো ব্যাখ্যা বা মন্তব্য নেই।

এর আগে গত রোববার জামায়াতের সঙ্গে এনসিপির নির্বাচনী আসন সমঝোতার আনুষ্ঠানিক ঘোষণা আসে। ওই সমঝোতা চূড়ান্ত হওয়ার আগের দিন এনসিপি ছাড়েন খালেদ সাইফুল্লাহর স্ত্রী তাসনিম জারা। তিনি দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ছিলেন এবং ঢাকা-৯ সংসদীয় আসনে এনসিপির মনোনীত প্রার্থী হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

এনসিপি থেকে পদত্যাগের পর তাসনিম জারা ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। মনোনয়নপত্র জমা ও স্বাক্ষর সংগ্রহের সময় তার সঙ্গে সক্রিয়ভাবে ছিলেন খালেদ সাইফুল্লাহ।

খালেদ সাইফুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করার পর যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার পদত্যাগের মধ্য দিয়ে এনসিপিতে সাম্প্রতিক সময়ে নেতৃত্ব পর্যায়ে আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এলো বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

এই শাখার আরও খবর

ফেল করায় শিক্ষককে দায়ী করে চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা

এইচএসসি পরীক্ষায় ফেল করার পর শিক্ষককে দায়ী করে চিরকুট লিখে আত্মহত্যা করেছে সাতক্ষীরার তালা উপজেলার হৃদয় (১৯) নামে এক শিক্ষার্থী। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে নিজ…

ভারতের ট্রানজিট করিডরের বিরোধিতা, গঙ্গার পানির ন্যায্য হিস্যার দাবি নাহিদ ইসলামের

বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতকে ট্রানজিট করিডর দেওয়ার যেকোনো উদ্যোগের বিরোধিতা করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে ন্যায্য শর্তে…

ব্রিসবেনে অস্ত্রের মুখে ছিনতাইয়ের চেষ্টা, পুলিশের সঙ্গে গাড়ি নিয়ে ধাওয়া: গ্রেপ্তার ৩

বাড়িতে ঢুকে ছুরি দেখিয়ে এক নারীকে হুমকি এবং গাড়ি ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে দুই নারী ও এক পুরুষকে গ্রেপ্তার করেছে অস্ট্রেলিয়ার পুলিশ। তাঁদের আটক করতে ব্রিসবেনের…

গ্রিনসকে অন্তর্ভুক্ত করার শর্তে চার দলের নেতাদের বিতর্কে রাজি জেস উইলসন

লেবার ও ওয়ান নেশন নেতাদের সঙ্গে বিতর্কে অংশ নিতে সম্মতি জানিয়েছেন ভিক্টোরিয়ার লিবারেল পার্টির নেতা জেস উইলসন। তবে তাঁর শর্ত, বিতর্কে গ্রিনস পার্টিকেও রাখতে হবে।…

ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশীদকে বরখাস্ত

অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকাকে সরকারি চাকরিবিধি অনুযায়ী ‘পলায়ন’ হিসেবে গণ্য করে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০২৪ সালের ৬ আগস্ট থেকে বরখাস্তের আদেশ কার্যকর…

সর্বোচ্চ দুই বিষয়ে ফেল, এক মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ

এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা এক মাসের মধ্যে শুধু ওই বিষয়গুলোতে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। এ বছর এক ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au