অস্ট্রেলিয়া

বন্ডাই বিচে গণগুলিবর্ষণের আসামি নাভিদ আকরামকে গুলবার্ন সুপারম্যাক্স কারাগারে স্থানান্তর

  • 7:24 pm - January 05, 2026
  • পঠিত হয়েছে:২৩০ বার

মেলবোর্ন, ৫ জানুয়ারি-  অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের বন্ডাই বিচে ভয়াবহ গণগুলিবর্ষণের প্রধান অভিযুক্ত নাভিদ আকরামকে রাজ্যের সর্বোচ্চ নিরাপত্তার কারাগার গুলবার্ন সুপারম্যাক্সে স্থানান্তর করা হয়েছে। এবিসি নিউজের তথ্য অনুযায়ী, সোমবার সকালে তাকে সিডনির লং বে কারাগারের হাসপাতাল ইউনিট থেকে সেখানে নেওয়া হয়, যেখানে তিনি গত দুই সপ্তাহ ধরে পুলিশি গুলিতে আহত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন।

২৪ বছর বয়সী নাভিদ আকরামের বিরুদ্ধে মোট ৫৯টি অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে রয়েছে ১৫টি হত্যা মামলা, যা গত ১৪ ডিসেম্বর বন্ডাই বিচে সংঘটিত গণগুলিবর্ষণের সঙ্গে সংশ্লিষ্ট। এর পাশাপাশি তাঁর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে।

নিউ সাউথ ওয়েলস সরকারের এক মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন,“গুলবার্ন সুপারম্যাক্স কারাগারটি রাজ্যের সবচেয়ে নিরাপদ কারাগার। এখানে এমন বন্দিদের রাখা হয়, যারা সমাজের জন্য সর্বোচ্চ ঝুঁকি সৃষ্টি করে।”
তিনি আরও বলেন,

“সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে জননিরাপত্তা নিশ্চিত করা। সংশোধনাগার বিভাগ গুরুতর অপরাধীদের ব্যবস্থাপনায় তাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করে।”

উল্লেখ্য, এই ঘটনায় আরেক বন্দুকধারী হিসেবে অভিযুক্ত নাভিদের বাবা সাজিদ আকরামকে ঘটনাস্থলেই পুলিশ গুলি করে হত্যা করে।

বন্ডাই বিচের এই রক্তক্ষয়ী হামলা অস্ট্রেলিয়াজুড়ে গভীর উদ্বেগ ও শোকের সৃষ্টি করেছে এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

এই শাখার আরও খবর

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au