সর্বশেষ

বিপিএলে আবারো সিলেটের কাছে হারলো ঢাকা

  • 3:15 am - January 09, 2026
  • পঠিত হয়েছে:১০৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৯ জানুয়ারি-সিলেট টাইটান্সের বিপক্ষে আগের দেখায় ৬ রানের ব্যবধানে হেরেছিল ঢাকা ক্যাপিটালস। প্রতিশোধের ম্যাচে শুরুতে জয়ের আশা দেখিয়েছিল তারা। তবে মাঝে ছন্দ হারিয়ে এবার হারলো আরও বড় ব্যবধানে।

সিলেটের বিপক্ষে ২০ রানে হেরেছে ঢাকা। ১৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬০ রান করতে সক্ষম হয় মিঠুনের দল। ঢাকার হয়ে রহমানউল্লাহ ৫১ রানের ইনিংস খেললেও সেটি কাজে আসেনি। ২৫ রান খরচায় সিলেটের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন সালমান ইরশাদ।

রান তাড়ায় নেমে এদিন শুরুটা অবশ্য খারাপ ছিল না ঢাকার। আগ্রাসী শুরুতে ওপেনিং জুটিতেই তারা তুলে নেয় ৫৬ রান। চাপে পড়া সিলেটকে বল হাতে ব্রেকথ্রু এনে দেন রুয়েল মিয়া। ১১ বলে ৫ চারের মারে ২৪ রান করে তার শিকার হন আব্দুল্লাহ আল মামুন। তার বিদায়ের পর দ্রুত দুই উইকেট হারিয়ে উল্টো চাপে পড়ে ঢাকা। ৭ বলে ৩ রান করে নাসুম আহমেদের বলে বোল্ড হন নাসির। ২ বলে ১ রান করে বাউন্ডারিতে ক্যাচবন্দীহন শামীম হোসেন। চতুর্থ উইকেটে চাপ সামলে ওঠার চেষ্টা করেছিলেন রহমানউল্লাহ ও সাইফ হাসান। তাদের জুটিতে জয়ের আশাও বাড়ছিল ঢাকার।

তবে গুরবাজের আউটে তাদের ৩৭ রানের জুটি ভাঙার পর ফের চাপে পড়ে ঢাকা। ৪৪ বলে ৩ চার ও ২ ছক্কায় ৫১ রান করে সালমানের শিকার হন গুরবাজ। ১৪ বলে ১ ছক্কা ও ১ চারের মারে ২২ রান করে কিছুক্ষণ পর বিদায় নেন সাইফও। এরপর মিঠুন (৭), মোহাম্মদ সাইফউদ্দিন (৮) কিংবা ইমাদ ওয়াসিমরা (১২) আর দলকে লড়াইয়ে রাখতে পারেননি। ১৬ বলে ২ ছক্কায় শেষ পর্যন্ত ২৫ রানে সাব্বির রহমান অপরাজিত থাকলেও দলকে হার থেকে রক্ষা করতে পারেননি।

সালমান ছাড়াও সিলেটের হয়ে উইকেটের দেখা পেয়েছেন মঈন আলী, আজমতউল্লাহ ওমরজাই, রুয়েল মিয়া ও নাসুম আহমেদ। মঈন ২টি আর বাকিরা ১টি করে উইকেট পেয়েছেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে পারভেজ হোসেন ইমন, আরিফুল ইসলাম, ওমরজাই ও মঈন আলীর কল্যাণে ৬ উইকেট হারিয়ে ১৮০ রানের পুঁজি পেয়েছিল সিলেট। ইমন ২৪ বলে ৩২, আরিফুল ২৯ বলে ৩৮ আর ওমরজাই ২৩ বলে ৩৩ রান করেন। তবে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন মঈন। তার ৮ বলে ২৮ রানের ক্যামিওতে ভর করে জয়ের পুঁজি পেয়েছিল সিলেট।

ঢাকার হয়ে বল হাতে ৩৫ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছিলেন জিয়াউর রহমান। এছাড়া ইমাদ ওয়াসিম, নাসির হোসেন ও সাইফ হাসান ১টি করে উইকেট নেন।

এ জয়ে ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে প্লে-অফের আশা দৃঢ় করলো সিলেট। টেবিলে বর্তমানে তাদের অবস্থান তিনে। অন্যদিকে ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শঙ্কায় পড়ে গেল ঢাকা। ৬ দলের মধ্যে তারা ৫-এ অবস্থান করছে তারা।

এই শাখার আরও খবর

পুলিশ লাইনসে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ, বাইরে জামায়াত নেতাকর্মীদের অবস্থান

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ মৃত্যুর প্রায় ১২ ঘণ্টা পরও…

রাজাকার নেতা সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু, দাফনে বাধা

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।…

শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

ঢাকার বাড্ডায় জুলাই আন্দোলনের সময় গাড়িচালক ইমদাদুল হককে হত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। একই মামলায় এজাহারভুক্ত আরও…

সিডনিতে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ আট দশকের পরিকল্পনা ও কয়েক দশকের রাজনৈতিক টানাপোড়েনের পর চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (২৫ অক্টোবর) ওয়েস্টার্ন সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত…

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

বৃষ্টি-ঘূর্ণিঝড়ের ধরন বদলে দিচ্ছে এল নিনো, বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ বড় প্রভাব

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল, প্রশান্ত মহাসাগরে বাড়ছে হারিকেনের তৎপরতা, ভারতে কমেছে মৌসুমি বৃষ্টি। ২০২৭ সাল পর্যন্ত প্রভাব থাকার আশঙ্কা বিশ্ব আবহাওয়া সংস্থার প্রশান্ত মহাসাগরের পানির অস্বাভাবিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au