সর্বশেষ

‘দ্য রাজা সাব’ ঘিরে উন্মাদনা, প্রেক্ষাগৃহে আগুন জ্বালিয়ে উল্লাস

  • 9:13 pm - January 10, 2026
  • পঠিত হয়েছে:৮৬ বার

মেলবোর্ন, ১০ জানুয়ারি-শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে প্রভাস অভিনীত নতুন সিনেমা ‘দ্য রাজা সাব’। মুক্তির দিন থেকেই ছবিটি ঘিরে উন্মাদনা তুঙ্গে। তবে সেই উন্মাদনাই এবার রূপ নিল ভয়ংকর আতঙ্কে।

ছবি মুক্তির দিনই কয়েকজন দর্শক প্রেক্ষাগৃহে কুমির নিয়ে ঢোকার চেষ্টা করেছিলেন, যদিও সেটি জ্যান্ত ছিল না।সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার আরো নজিরবিহীন ঘটনার সাক্ষী হলো ওড়িশার একটি প্রেক্ষাগৃহ।

‘দ্য রাজা সাব’ চলাকালীন হলের ভেতরেই আগুন জ্বালিয়ে উল্লাসে মেতে উঠলেন প্রভাসের একদল ভক্ত। ঘটনার ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ফুটেজে দেখা যায়, পর্দায় প্রভাসের উপস্থিতির সঙ্গে সঙ্গে উল্লাস চরমে পৌঁছায়।হলের সামনে জড়ো হয়ে কিছু সমর্থক কাগজে আগুন ধরিয়ে সেই আগুন ঘিরে নাচতে থাকেন এবং গলা ফাটিয়ে প্রভাসের নামে স্লোগান দেন। এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ দর্শকরা।

এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে— প্রেক্ষাগৃহের মতো জনবহুল জায়গায় আগুন জ্বালিয়ে উল্লাস কতটা সমর্থনযোগ্য? সামান্য অসাবধানতায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত, বিপন্ন হতে পারত বহু মানুষের জীবন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হতে পারত প্রেক্ষাগৃহের সম্পত্তিও।

নেট দুনিয়ায় এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। বহু নেটাগরিক প্রভাস-অনুরাগীদের এই আচরণের তীব্র সমালোচনা করে মন্তব্য করেছেন,
‘প্রকৃত অনুরাগীরা কখনো নায়কের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে অন্যের ক্ষতি করেন না। এ ধরনের কর্মকাণ্ড আদতে প্রভাসকেই কলঙ্কিত করছে। এই উন্মত্ততা বন্ধ হওয়া জরুরি।’

প্রেক্ষাগৃহে আগুন জ্বালানোর ঘটনার খবর পেয়ে প্রশাসন কী পদক্ষেপ নিয়েছে, সে বিষয়ে এখনো কোনো সরকারি বিবৃতি মেলেনি। আপাতত কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। উল্লেখ্য, মুক্তির দিনেই ‘দ্য রাজা সাব’ বক্স অফিসে আয় করেছে প্রায় ৫৪.১৫ কোটি টাকা।

এই শাখার আরও খবর

ব্রিটিশ মুসলিম শিক্ষার্থীদের জন্য সাসেক্স বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশিপে আবেদনের সুযোগ

মেলবোর্ন, ৩০ এপ্রিল- যুক্তরাজ্যে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে আগ্রহী এবং স্নাতকোত্তর পর্যায়ে সম্পূর্ণ অর্থায়িত শিক্ষার সুযোগ খুঁজছেন এমন ব্যক্তিদের জন্য সাসেক্স বিশ্ববিদ্যালয়ে ‘আজিজ…

ফুলব্রাইট আফ্রিকান রিসার্চ স্কলার প্রোগ্রামে আবেদন শুরু

মেলবোর্ন, ৩০ এপ্রিল- যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অধীনে মালাউইতে অবস্থিত মার্কিন দূতাবাস ২০২৭–২০২৮ শিক্ষাবর্ষের জন্য ফুলব্রাইট আফ্রিকান রিসার্চ স্কলার প্রোগ্রাম (এআরএসপি)-এর আবেদন গ্রহণ শুরু করেছে। এই…

আমিরাতের ওপেক ছাড়ার সিদ্ধান্তে সন্তুষ্ট ট্রাম্প, তেলের দাম কমার আশা

মেলবোর্ন, ৩০ এপ্রিল- সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক ত্যাগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই পদক্ষেপকে ‘চমৎকার’ হিসেবে…

২০২৬ সালের পল ও ডেইজি সোরোস ফেলোশিপ পেলেন এমআইটির ছয়জন

মেলবোর্ন,  ৩০ এপ্রিল- যুক্তরাষ্ট্রে অভিবাসী ও অভিবাসীদের সন্তানদের উচ্চশিক্ষায় অবদানকে স্বীকৃতি দিতে ২০২৬ সালের পল ও ডেইজি সোরোস ফেলোশিপে মনোনীত হয়েছেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির…

প্যারোলে মুক্তি না পেয়ে কারাফটকে বাবার লাশ দেখলেন ছাত্রলীগ নেতা

মেলবোর্ন, ৩০ এপ্রিল- হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে বাবার মৃত্যুর পর শেষবারের মতো মুখ দেখার জন্য প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বরিশাল মহানগরের ১৫ নম্বর…

অস্ট্রেলিয়ায় অভিবাসনে বড় পরিবর্তন, ইংল্যান্ডকে ছাড়িয়ে শীর্ষে ভারত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- অস্ট্রেলিয়ায় অভিবাসনের উৎসে বড় ধরনের পরিবর্তন দেখা দিয়েছে। দেশটির সরকারি পরিসংখ্যান সংস্থা অস্ট্রেলিয়ান পরিসংখ্যান ব্যুরো-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au