১১৫ দিন আটকে থাকার পর হরমুজ প্রণালি পার হলো ‘এমভি বাংলার জয়যাত্রা’
মেলবোর্ন, ২৩ জুন- দীর্ঘ ১১৫ দিনের অনিশ্চয়তা শেষে অবশেষে হরমুজ প্রণালি অতিক্রম করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। গতকাল সোমবার দিবাগত রাত তিনটার…
মেলবোর্ন, ১৩ জানুয়ারি- ইরানে ক্রমবর্ধমান অস্থিরতা ও সহিংসতার আশঙ্কার মধ্যে দেশটিতে অবস্থানরত নিজ নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের ভার্চুয়াল দূতাবাস এক জরুরি নির্দেশনায় এই সতর্কবার্তা জারি করে।
নির্দেশনায় বলা হয়, ইরানে চলমান বিক্ষোভ দিন দিন তীব্র হচ্ছে এবং তা সহিংস রূপ নিতে পারে। এর ফলে ব্যাপক গ্রেপ্তার, আহতের ঘটনা, সড়ক অবরোধ, গণপরিবহণ বন্ধ এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকার ঝুঁকি রয়েছে, যা দৈনন্দিন জীবনকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে।
যুক্তরাষ্ট্র জানায়, চলমান সংকটের কারণে বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা অন্তত আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত ইরানে ফ্লাইট বাতিল বা স্থগিত করেছে। এমন পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের স্থলপথে আর্মেনিয়া অথবা তুরস্কে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়, ইরানে অবস্থানরতদের ইন্টারনেট বিচ্ছিন্ন থাকার জন্য প্রস্তুত থাকতে হবে এবং যোগাযোগের বিকল্প ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সরকারি সহায়তার ওপর নির্ভর করে কোনো পরিকল্পনা না রাখার আহ্বান জানানো হয়েছে। বার্তায় স্পষ্ট করে বলা হয়েছে, “এ মুহূর্তে ইরান ছাড়ুন।”
যেসব মার্কিন নাগরিক বর্তমানে ইরান ছাড়তে পারবেন না, তাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার এবং পর্যাপ্ত খাবার, পানি, ওষুধসহ প্রয়োজনীয় সামগ্রী মজুদ রাখার পরামর্শ দিয়েছে দূতাবাস। নির্দেশনায় বলা হয়, প্রয়োজনে নিজ আবাসস্থল বা অন্য কোনো নিরাপদ ভবনে অবস্থান করতে হবে।
এ ছাড়া যেখানে বিক্ষোভ বা সহিংসতা চলছে, সেসব এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি দ্রুত বদলাতে পারে, তাই সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা জরুরি।
সূত্র: এএনআই
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au