বাংলাদেশ

শেখ হাসিনার বিরুদ্ধে ‘প্লট দুর্নীতি’ মামলার রায় ২ ফেব্রুয়ারি

  • 7:16 pm - January 13, 2026
  • পঠিত হয়েছে:১৫৭ বার
শেখ হাসিনার বিরুদ্ধে ‘প্লট দুর্নীতি’ মামলার রায় ২ ফেব্রুয়ারি

মেলবোর্ন, ১৩ জানুয়ারি- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি আজমিনা সিদ্দিক রূপন্তীর নামে পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া দুদকের মামলার রায় আগামী ২ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। এই মামলায় শেখ হাসিনা, তার ভাগ্নি আজমিনা সিদ্দিক রূপন্তী, বোন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ মোট ১৮ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম যুক্তিতর্ক শুনানি শেষে রায় ঘোষণার জন্য ২ ফেব্রুয়ারি নির্ধারণ করেন। শুনানীতে দুদকের পক্ষে অ্যাডভোকেট জহিরুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন করে আসামিদের সর্বোচ্চ সাজা হিসেবে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার আবেদন করেন।

মামলার ১৮ জন আসামির মধ্যে ১৭ জন পলাতক থাকায় তাদের পক্ষে কোনো আইনজীবী যুক্তিতর্ক দিতে পারেননি, এছাড়া তারা আত্মপক্ষও সমর্থন করতে পারেননি। কারাগারে থাকা একমাত্র আসামি খুরশীদ আলমের পক্ষে তার আইনজীবী শাহীনুর ইসলাম যুক্তিতর্ক তুলে ধরেন এবং দাবি করেন, দুদক অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে, তাই তার খালাস দাবি করেন।

মামলার অন্যান্য আসামির মধ্যে রয়েছেন—জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব (প্রশাসন) কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, উন্নয়ন নিয়ন্ত্রণ শাখার সাবেক সদস্য তন্ময় দাস, পরিকল্পনা শাখার সাবেক সদস্য মোহাম্মদ নাসির উদ্দীন, সাবেক সদস্য মেজর সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), সদস্য (এস্টেট ও ভূমি) মো. নুরুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন, মো. অলিউল্লাহ, মাযহারুল ইসলাম, কামরুল ইসলাম ও নায়েব আলী শরীফ।

গত বছরের ৫ আগস্ট ক্ষমতার পরিবর্তনের পর আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত অনিয়ম ও দুর্নীতির অভিযোগগুলো সামনে আসে। এ প্রেক্ষাপটে রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠার প্লট বরাদ্দের অভিযোগে ২০২৫ সালের জানুয়ারি মাসে ছয়টি মামলা দায়ের করে দুদক।

এই মামলায় শেখ হাসিনা ছাড়াও তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তী এবং ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিকে আসামি করা হয়। এর মধ্যে শেখ হাসিনার পরিবারের তিনটি মামলার বিচার শেষে রায় ঘোষণা করা হয়েছে। শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিকের একটি মামলারও রায় দিয়েছে আদালত।

আদালতের রায়ে শেখ হাসিনাকে চার মামলায় মোট ২৬ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলকে পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। শেখ রেহানাকে সাত বছরের এবং তার মেয়ে টিউলিপ সিদ্দিককে দুই বছরের সাজা দিয়েছে আদালত।

আজমিনা সিদ্দিক রূপন্তীর প্লট বরাদ্দ সংক্রান্ত মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হয় ৫ জানুয়ারি। এই মামলায় মোট ৩০ জন সাক্ষ্য প্রদান করেন। ৮ জানুয়ারি খুরশীদ আলম আত্মপক্ষ সমর্থনে নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচারের আবেদন করেন।

একই আদালতে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির বিরুদ্ধে প্লট দুর্নীতির মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। এ মামলায় মোট ২৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। ববি, তার বোন টিউলিপ সিদ্দিক এবং খালা শেখ হাসিনাসহ মোট ১৮ জন এ মামলার আসামি। পলাতক থাকায় খুরশীদ আলম ছাড়া বাকি ১৭ জন আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাননি। আদালত এই মামলায় আগামী ১৮ জানুয়ারি যুক্তিতর্ক শুনানির দিন নির্ধারণ করেছেন।

এই শাখার আরও খবর

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au