বাংলাদেশ

যারা ভোট কেন্দ্রে যাবেন, মরার প্রস্তুতি নিয়ে যাবেন: মাদারীপুরের জেলা প্রশাসক

  • 2:40 pm - January 14, 2026
  • পঠিত হয়েছে:১৪৭ বার

মেলবোর্ন ১৪ জানুয়ারি- ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট সামনে রেখে মাদারীপুরে এক মতবিনিময় সভায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জাহাঙ্গীর আলমের দেওয়া বক্তব্য ঘিরে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ভোটকেন্দ্রে দায়িত্ব পালন প্রসঙ্গে তিনি বলেন, যারা ভোট কেন্দ্রে যাবেন, তাদের মরার প্রস্তুতি নিয়েই যেতে হবে। আর যারা ভয় পান, তারা আগেই জানালে তাঁদের জন্য আলাদা ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মাদারীপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সদর উপজেলার সম্ভাব্য প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তারা অংশ নেন।

সভায় জাহাঙ্গীর আলম বলেন, দেশকে আর আগের মতো ধ্বংস হতে দেওয়া যাবে না। দেশ বাঁচানোর মানসিকতা নিয়েই সবাইকে ভোটকেন্দ্রে যেতে হবে। পুলিশ, আনসার বা অন্য বাহিনী সময়মতো আসবে কি না, ফোন করলে কেউ সাড়া দেবে কি না—এ ধরনের চিন্তা না করে নিজের দায়িত্বে দৃঢ় থাকার আহ্বান জানান তিনি। তাঁর ভাষায়, কেউ পাশে না থাকলেও শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত দায়িত্ব পালন করার মানসিকতা থাকতে হবে।

তিনি আরও বলেন, যাঁরা মনে করেন তাঁদের বেঁচে থাকাটাই বেশি জরুরি এবং ভোটকেন্দ্রে যেতে পারবেন না, তাঁরা আগেই জানাবেন। সে অনুযায়ী প্রশাসন ব্যবস্থা নেবে। পাশাপাশি জেলা প্রশাসন ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পাশে থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি।

রিটার্নিং কর্মকর্তা জানান, কোনো ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ মনে হলে তা আগেই জানাতে হবে। পরিস্থিতি অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। সবার সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়াই প্রশাসনের লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এহতেশামুল হক, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফিন, র‍্যাব-৮-এর কোম্পানি কমান্ডার মনির হোসেন, আনসার ব্যাটালিয়নের পরিচালক শুভ্র চৌধুরী এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ।

নির্বাচনকালীন নিরাপত্তা ও প্রশাসনিক ভূমিকা নিয়ে এমন বক্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au