সর্বশেষ

ক্রিকেট সংকটে ঐক্যের বার্তা দিলেন আসিফ নজরুল

  • 3:55 am - January 16, 2026
  • পঠিত হয়েছে:১৬১ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৬ জানুয়ারি-যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেটের চলমান সংকট ও আন্তর্জাতিক প্রেক্ষাপট নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। ক্রিকেটারদের সম্মান, বোর্ডের দায়িত্ব এবং বিশ্বকাপ আয়োজন, সবকিছু মিলিয়ে তিনি স্পষ্ট ভাষায় নিজের প্রতিক্রিয়া জানান।

বাংলাদেশ ক্রিকেটে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে এবার প্রকাশ্যে কথা বললেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তার বক্তব্যে ছিল হতাশা, ক্ষোভ এবং একই সঙ্গে ঐক্যের আহ্বান।

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু নিয়ে আসিফ নজরুল বলেন, “আমি সর্বশেষ অবস্থা শুধু এইটুকুই জানি, আমাকে আমিনুল ইসলাম বুলবুল সাহেব জানিয়েছে যে, আইসিসির একটা টিম হয়ত আসছে বাংলাদেশে কথা বলার জন্য।”

আসিফ নজরুল নিশ্চিত করেন যে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে চায় এবং ভারত ব্যতীত অন্য ভেন্যুতে খেলতে চায়। তিনি বিশ্বাস করেন যে অন্য ভেন্যুতে ম্যাচ আয়োজনের জন্য এখনো যথেষ্ট সময় আছে।

বিশ্বকাপ খেলা নিয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, “আমরা আমাদের অবস্থান থেকে সরার কোনো সুযোগ নাই। আমরা প্রচণ্ডভাবে বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই এবং সেটা আমরা আমাদের দেশেই খেলতে চাই। এবং এটা আয়োজন করা অসম্ভব না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

এছাড়াও বাংলাদেশ ক্রিকেটে যুক্ত হয়েছে আরেক নতুন ইস্যু। তামিম ইকবালকে নিয়ে ব্যক্তিগত সমালোচনা ও ক্রিকেটারদেরকে নিয়ে করা বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বক্তব্য ঘিরে বিপিএলের ম্যাচ বয়কট করে ক্রিকেটাররা। তারপর বিপিএলই স্থগিত করেছে বিসিবি।

সাম্প্রতিক সময়ে ক্রিকেট অঙ্গনে তৈরি হওয়া অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে আসিফ নজরুল বলেন, “আপনাকে ক্রিকেটের কথাটা একটু বলি। খুব অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে হয়েছে। এখানে আপনারা লক্ষ্য করেছেন, আমরা একজন ক্রিকেটার মুস্তাফিজের অবমাননা হয়েছে দেখে পুরা বাংলাদেশ রুখে দাঁড়িয়েছে।”

“তো সেখানে আপনার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক পুরা বাংলাদেশের সমস্ত ক্রিকেটারদেরকে অপমানজনক যে মন্তব্য করেছেন, অপমানজনক যে মন্তব্য করেছেন আমি একজন ক্রিকেট ভক্ত হিসেবে বলি আমার কাছে খুবই দায়িত্বহীন মনে হয়েছে এটা।”

তিনি জোর দিয়ে বলেন, দেশের ভাবমূর্তি ও সম্মানের প্রশ্নে সবাইকে এক থাকতে হবে। আসিফ নজরুলের ভাষায়, “আমাদের এখন বিশ্বকে এই বার্তা দেওয়া প্রয়োজন যে আমরা সবাই ঐক্যবদ্ধ একটা জাতি। ক্রিকেট বোর্ড, ক্রিকেটার, ক্রিকেট ভক্ত- আমরা সবাই ঐক্যবদ্ধ একটা জাতি। আমরা দেশের মর্যাদার প্রশ্নে ঐক্যবদ্ধ রয়েছি।”

সবশেষে দায়িত্বশীল জায়গা থেকে এমন মন্তব্য আসায় হতাশা প্রকাশ করে তিনি বলেন, “এরকম একটা সময়ে একটা দায়িত্বশীল পদে থেকে সমস্ত ক্রিকেটারদেরকে অপমান করে কথাবার্তা বলা এটা… এটা কীভাবে একজন মানে… এটা কীভাবে সম্ভব হলো আমি বুঝতে পারছি না আর কি। খুব দুঃখজনক, খুবই দুঃখজনক। যাই হোক, এটা ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীণ ব্যাপার তারা ব্যবস্থা নিবে।”

আসিফ নজরুলের এই বক্তব্যে স্পষ্ট, ক্রিকেটারদের সম্মান ও দেশের মর্যাদার প্রশ্নে কোনো আপসের জায়গা নেই, আর এই সংকটে ঐক্যই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি।

এই শাখার আরও খবর

রাজাকার নেতা সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু, দাফনে বাধা

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।…

শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

ঢাকার বাড্ডায় জুলাই আন্দোলনের সময় গাড়িচালক ইমদাদুল হককে হত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। একই মামলায় এজাহারভুক্ত আরও…

সিডনিতে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ আট দশকের পরিকল্পনা ও কয়েক দশকের রাজনৈতিক টানাপোড়েনের পর চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (২৫ অক্টোবর) ওয়েস্টার্ন সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত…

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

বৃষ্টি-ঘূর্ণিঝড়ের ধরন বদলে দিচ্ছে এল নিনো, বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ বড় প্রভাব

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল, প্রশান্ত মহাসাগরে বাড়ছে হারিকেনের তৎপরতা, ভারতে কমেছে মৌসুমি বৃষ্টি। ২০২৭ সাল পর্যন্ত প্রভাব থাকার আশঙ্কা বিশ্ব আবহাওয়া সংস্থার প্রশান্ত মহাসাগরের পানির অস্বাভাবিক…

গাজীপুরে গাড়ি চাপায় সন্তানসহ তপন চন্দ্র দাসের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) ভোরে টঙ্গীর গাজীপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন তপন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au