সর্বশেষ

মার্কিন ভিসা বন্ধের ঘোষণায় দর্শক খরায় ভুগতে পারে ব্রাজিল

  • 2:32 am - January 17, 2026
  • পঠিত হয়েছে:১৮১ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৭ জানুয়ারি- ৭১টি দেশের নাগরিকদের জন্য ভিসা আবেদন কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে আসন্ন ফিফা বিশ্বকাপের সহ-আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। এই তালিকায় নাম রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের নামও। এমন খবরে অনেকটা দুচিন্তায় পড়েছেন দেশটির ফুটবল সমর্থকরা। ভিসা জটিলতার কারণে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ম্যাচগুলোতে মাঠে প্রবেশের সুযোগ নাও পেতে পারেন ব্রাজিলিয়ান সমর্থকরা।

ফক্স নিউজের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে বলেছে, স্টেট ডিপার্টমেন্ট অভিবাসন ভিসা প্রক্রিয়া পুনর্মূল্যায়ন না করা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। যুক্তরাষ্ট্র সরকারের ভাষ্য অনুযায়ী, যেসব আবেদনকারী ভবিষ্যতে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন, তাদের ঠেকাতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।

নিষেধাজ্ঞার তালিকায় আছে, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, সোমালিয়া, ইরান, ইরাক, নাইজেরিয়া, রাশিয়া ও ইয়েমেনসহ মোট ৭৫টি দেশ। এর মধ্যে ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশও আছে। এগুলো হলো ইরান মিসর আলজেরিয়া, আইভরি কোস্ট, উজবেকিস্তান, উরুগুয়ে এবং সবচেযে বড় চমক হিসেবে ব্রাজিল।

বিশ্বকাপ মানেই গ্যালারিতে রঙিন সমর্থক, ঢোল-নৃত্য আর আবেগের বিস্ফোরণ। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের সাম্বা সমর্থকরা যদি মাঠে আসতেই না পারেন, তাহলে সেই বিশ্বকাপ কেমন হবে, সে প্রশ্ন উঠছেই। গ্রুপ পর্বে নিউ জার্সি, ফিলাডেলফিয়া ও মায়ামিতে ব্রাজিলের ম্যাচ সূচিও রয়েছে।

স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি পিগট বলেন, “যুক্তরাষ্ট্রে এমন অভিবাসীদের প্রবেশ ঠেকাতে আমাদের দীর্ঘদিনের আইনগত ক্ষমতা ব্যবহার করা হবে, যারা সরকারি সহায়তা ভোগের উদ্দেশ্যে আসেন।’’ তার ভাষায়, পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত এসব দেশের আবেদন স্থগিত থাকবে এবং ব্যতিক্রমের সুযোগ হবে।

এই সিদ্ধান্তে প্রভাব পড়বে আরও কয়েকটি বিশ্বকাপ দল ও সম্ভাব্য অংশগ্রহণকারীর ওপর। কেপ ভার্দে, কলম্বিয়া, ঘানা, হাইতি, জর্ডান, মরক্কো, সেনেগাল ও তিউনিসিয়ার সমর্থকরাও পড়ছেন অনিশ্চয়তায়। পাশাপাশি বাছাই পর্বে থাকা জামাইকা, কঙ্গো ডেমোক্রেটিক রিপাবলিক, আলবেনিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, কসোভো এবং নর্থ ম্যাসেডোনিয়াও রয়েছে নিষিদ্ধ তালিকায়।

ফুটবলের সবচেয়ে বড় আসরের প্রাণই হলো সমর্থকেরা। কিন্তু দর্শকই যদি না থাকে, তাহলে ‘বিশ্বকাপ’ কি সত্যিই বিশ্বকাপ থাকবে? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ফুটবলবিশ্বে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সহ-আয়োজক কানাডা ও মেক্সিকোর নীতিগত দূরত্বও উদ্বেগ বাড়াচ্ছে।

সব মিলিয়ে, কাগজে-কলমে বিশ্বকাপ যতই জমজমাট হোক, ভিসা জট আর কড়াকড়িতে এবারের আসর হয়ে উঠতে পারে মাঠের বাইরের বিতর্কে ঘেরা এক বিশ্বকাপ, যেখানে অনেকেই হয়তো উপস্থিত থাকার আগে দুবার ভাববেন।

এই শাখার আরও খবর

রাজাকার নেতা সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু, দাফনে বাধা

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।…

শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

ঢাকার বাড্ডায় জুলাই আন্দোলনের সময় গাড়িচালক ইমদাদুল হককে হত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। একই মামলায় এজাহারভুক্ত আরও…

সিডনিতে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ আট দশকের পরিকল্পনা ও কয়েক দশকের রাজনৈতিক টানাপোড়েনের পর চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (২৫ অক্টোবর) ওয়েস্টার্ন সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত…

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

বৃষ্টি-ঘূর্ণিঝড়ের ধরন বদলে দিচ্ছে এল নিনো, বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ বড় প্রভাব

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল, প্রশান্ত মহাসাগরে বাড়ছে হারিকেনের তৎপরতা, ভারতে কমেছে মৌসুমি বৃষ্টি। ২০২৭ সাল পর্যন্ত প্রভাব থাকার আশঙ্কা বিশ্ব আবহাওয়া সংস্থার প্রশান্ত মহাসাগরের পানির অস্বাভাবিক…

গাজীপুরে গাড়ি চাপায় সন্তানসহ তপন চন্দ্র দাসের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) ভোরে টঙ্গীর গাজীপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন তপন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au