সর্বশেষ

বাংলাদেশকেও বিশ্বকাপে দেখতে চান ফিফা প্রেসিডেন্ট

  • 3:05 am - January 17, 2026
  • পঠিত হয়েছে:২১৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৭ জানুয়ারি- ফুটবলকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চেষ্টার কোনো ত্রুটি রাখছে না ফেডারেশন অব ফুটবল অ্যাসোসিয়েশন (ফিফা)। সেই ধারাবাহিকতায় বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশের সংখ্যাও বাড়ানো হয়েছে। ফলে প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে সুযোগ পেয়েছে বেশ কয়েকটি দল। তবে বিশ্বকাপে নতুন দেশের সংখ্যা আরও বাড়াতে চায় ফিফা।

শুধু নতুন দেশ বললে ভুলই হবে, বাংলাদেশকেও বিশ্বকাপে দেখতে চান ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এমনটিই বলেছেন তিনি।

ইনস্টাগ্রামের নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন ইনফান্তিনো। সেখানে কথা বলেছেন বাংলাদেশের বিশ্বকাপে খেলা নিয়ে। এছাড়া ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘‘হ্যাঁ, বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারে।’’

তিনি আরও লেখেন, প্রতিটি দেশেরই ফিফা বিশ্বকাপে খেলার সুযোগ আছে। বিশ্বব্যাপী ফুটবলের উন্নয়নই ফিফার মূল লক্ষ্য। ২০২৬ বিশ্বকাপ থেকে টুর্নামেন্টের পরিধি বাড়ানো হয়েছে। এতে প্রথমবারের মতো সুযোগ পাচ্ছে একাধিক দেশ। কেপ ভার্দে, কুরাসাও, জর্ডান ও উজবেকিস্তানের মতো দলগুলোর উদাহরণ টেনে ইনফান্তিনো বলেন, দরজা এখন আরও উন্মুক্ত।

ইনফান্তিনোর মতে, ফুটবল উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা, বয়সভিত্তিক দল গঠন, কোচিং স্ট্যান্ডার্ড উন্নয়ন এবং নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব ক্ষেত্রে অগ্রগতি হলে বাংলাদেশের মতো দেশও বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নিতে পারে।

বাংলাদেশের ফুটবল বর্তমানে র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও ফিফার উন্নয়ন কর্মসূচির আওতায় নিয়মিত সহায়তা পাচ্ছে। তবে ইনফান্তিনোর বক্তব্যে ইঙ্গিত স্পষ্ট, শুধু সুযোগ থাকলেই হবে না, সেই সুযোগ কাজে লাগানোর দায়িত্ব সংশ্লিষ্ট ফেডারেশন ও দেশের ফুটবল কাঠামোর ওপরই নির্ভর করবে।

এই শাখার আরও খবর

রাজাকার নেতা সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু, দাফনে বাধা

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।…

শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

ঢাকার বাড্ডায় জুলাই আন্দোলনের সময় গাড়িচালক ইমদাদুল হককে হত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। একই মামলায় এজাহারভুক্ত আরও…

সিডনিতে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ আট দশকের পরিকল্পনা ও কয়েক দশকের রাজনৈতিক টানাপোড়েনের পর চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (২৫ অক্টোবর) ওয়েস্টার্ন সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত…

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

বৃষ্টি-ঘূর্ণিঝড়ের ধরন বদলে দিচ্ছে এল নিনো, বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ বড় প্রভাব

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল, প্রশান্ত মহাসাগরে বাড়ছে হারিকেনের তৎপরতা, ভারতে কমেছে মৌসুমি বৃষ্টি। ২০২৭ সাল পর্যন্ত প্রভাব থাকার আশঙ্কা বিশ্ব আবহাওয়া সংস্থার প্রশান্ত মহাসাগরের পানির অস্বাভাবিক…

গাজীপুরে গাড়ি চাপায় সন্তানসহ তপন চন্দ্র দাসের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) ভোরে টঙ্গীর গাজীপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন তপন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au