সর্বশেষ

আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বিশ্বকাপ জয়ী আফগান ক্রিকেটার

  • 1:57 pm - January 17, 2026
  • পঠিত হয়েছে:১২৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৭ জানুয়ারি-আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের শুরুর দিকের তারকা শাপুর জাদরান। যুদ্ধবিধ্বস্ত এবং সীমিত ক্রিকেট অবকাঠামোর মধ্যেও আফগানিস্তান ক্রিকেটকে বিশ্ব মানচিত্রে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই দীর্ঘদেহী ফাস্ট বোলার।

আফগানিস্তানের সাবেক এই তারকা এই মুহূর্তে তার জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। ৩৮ বছর বয়সী এই ক্রিকেট তারকা গুরুতর স্বাস্থ্য সমস্যার কারণে হাসপাতালে ভর্তি আছেন।

মাঠে দৃঢ়তা ও লড়াকু মানসিকতার জন্য সবসময়ই প্রশংসিত ছিলেন শাপুর জাদরান। কিন্তু এবার মাঠের বাইরে এই ৩৮ বছর বয়সী সাবেক ক্রিকেটারকে লড়তে হচ্ছে জীবনের সবচেয়ে বড় লড়াইয়ে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শাপুর কিছুদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন। গত ১২ জানুয়ারি শাপুরের ভাই ঘামাই জাদরান সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে জানান, এই ফাস্ট বোলারের অবস্থা আশঙ্কাজনক এবং তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

আফগান ক্রিকেটের ঘনিষ্ঠ সূত্রগুলোও এই খবর নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, শাপুরের শ্বেত রক্তকণিকার মাত্রা বিপজ্জনকভাবে কমে গেছে, যা তার শারীরিক অবস্থাকে সংকটাপন্ন করে তুলেছে। তবে এখনো পর্যন্ত তার অসুস্থতার প্রকৃত কারণ সম্পর্কে কোনো বিস্তারিত চিকিৎসা প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। এতে ভক্ত ও ক্রিকেট মহলে উদ্বেগ আরও বেড়েছে।

শাপুর জাদরানের হাসপাতালে ভর্তি হওয়ার খবর আফগানিস্তান ছাড়াও প্রতিবেশী দেশগুলোতে সাবেক ক্রিকেটার ও সমর্থকদের মধ্যে গভীর উদ্বেগ ও সহানুভূতির সৃষ্টি করেছে।

পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ সামাজিক যোগাযোগমাধ্যমে শাপুরের জন্য দুশ্চিন্তা প্রকাশ করে বলেন, যিনি সবসময় সিংহের হৃদয় নিয়ে খেলেছেন, আজ তার জীবনযুদ্ধে সবার দোয়া ও সমর্থন প্রয়োজন।

রশিদ লতিফের এই বার্তার পর অসংখ্য ভক্ত, সতীর্থ ক্রিকেটার ও ক্রীড়া অনুরাগী শাপুরের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন। আফগানিস্তান ক্রিকেটে শাপুর জাদরানের অবদান অনস্বীকার্য। ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক হয়, যখন আফগান দল বিশ্ব মঞ্চে নিজেদের অবস্থান তৈরি করার চেষ্টা করছিল।

প্রায় এক দশকের ক্যারিয়ারে তিনি আফগানিস্তানের হয়ে ৮০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, এর মধ্যে ৪৪টি ওয়ানডে ও ৩৬টি টি–টোয়েন্টি। এই সময়ে তিনি ওয়ানডেতে ৪৩টি এবং টি-টোয়েন্টিতে ৩৭টি উইকেট শিকার করেন।

তার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত আসে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে, যখন আফগানিস্তান প্রথমবারের মতো বিশ্বকাপে জয় পায় স্কটল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচে শাপুর গুরুত্বপূর্ণ উইকেট নেওয়ার পাশাপাশি ম্যাচ জয়সূচক রানও করেন, যা আফগান ক্রিকেট ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে।

দীর্ঘ ও গৌরবময় ক্যারিয়ার শেষে শাপুর জাদরান ২০২৫ সালের জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন।

এই শাখার আরও খবর

রাজাকার নেতা সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু, দাফনে বাধা

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।…

শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

ঢাকার বাড্ডায় জুলাই আন্দোলনের সময় গাড়িচালক ইমদাদুল হককে হত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। একই মামলায় এজাহারভুক্ত আরও…

সিডনিতে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ আট দশকের পরিকল্পনা ও কয়েক দশকের রাজনৈতিক টানাপোড়েনের পর চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (২৫ অক্টোবর) ওয়েস্টার্ন সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত…

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

বৃষ্টি-ঘূর্ণিঝড়ের ধরন বদলে দিচ্ছে এল নিনো, বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ বড় প্রভাব

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল, প্রশান্ত মহাসাগরে বাড়ছে হারিকেনের তৎপরতা, ভারতে কমেছে মৌসুমি বৃষ্টি। ২০২৭ সাল পর্যন্ত প্রভাব থাকার আশঙ্কা বিশ্ব আবহাওয়া সংস্থার প্রশান্ত মহাসাগরের পানির অস্বাভাবিক…

গাজীপুরে গাড়ি চাপায় সন্তানসহ তপন চন্দ্র দাসের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) ভোরে টঙ্গীর গাজীপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন তপন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au