বাংলাদেশ

সিএমপির বহিষ্কার আদেশ ঘিরে প্রশ্ন, তালিকায় মৃত ব্যক্তি ও জেলে থাকা আসামির নাম

  • 2:20 am - January 18, 2026
  • পঠিত হয়েছে:১৬৫ বার

মেলবোর্ন, ১৮ জানুয়ারি- চট্টগ্রাম মহানগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। নগরীতে প্রবেশ ও অবস্থানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ৩৩০ জনকে ‘দুষ্কৃতকারী’ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। তালিকায় রয়েছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও মেয়র, বিএনপি নেতাসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী ব্যক্তি, তালিকাভুক্ত সন্ত্রাসী এবং এমনকি মৃত ও কারাবন্দি ব্যক্তির নামও।

শনিবার বিকেলে পুলিশ কমিশনার হাসিব আজিজের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৭৮-এর ৪০, ৪১ ও ৪৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তালিকাভুক্ত ব্যক্তিদের চট্টগ্রাম মহানগরে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ থাকবে। আদেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

পুলিশের প্রকাশিত তালিকায় উল্লেখযোগ্যদের মধ্যে আছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী এবং বিএনপির চট্টগ্রাম মহানগর যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা। তালিকায় আরও রয়েছে রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে থাকা চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর নাম, যা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

তালিকায় নাম আসায় বিএনপি নেতা শওকত আজম খাজা এটিকে ‘বিব্রতকর’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, কোন মানদণ্ডে এসব নাম অন্তর্ভুক্ত করা হয়েছে তা স্পষ্ট নয়। এ বিষয়ে তারা পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে ব্যাখ্যা জানতে চান বলে জানান তিনি।

পুলিশের তালিকায় আরও আছেন সাবেক সংসদ সদস্য ও সিডিএর সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম, সাবেক এমপি আবদুল লতিফ, মহিউদ্দিন বাচ্ছু, নোমান আল মাহমুদসহ বিভিন্ন ওয়ার্ডের সাবেক কাউন্সিলররা। পাশাপাশি নগর ছাত্রলীগ ও যুবলীগের শীর্ষ নেতাদের নামও রয়েছে। তালিকাভুক্ত সন্ত্রাসীদের মধ্যে রয়েছেন বড় সাজ্জাদ, ছোট সাজ্জাদ ও তার সহযোগীরা। এদের কয়েকজন বর্তমানে কারাগারে থাকলেও অনেকেই পলাতক।

সবচেয়ে বিতর্ক তৈরি হয়েছে তালিকায় মৃত ব্যক্তির নাম অন্তর্ভুক্ত হওয়ায়। ৩০ নম্বর পূর্ব মাদারবাড়ি ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আতাউল্লাহ চৌধুরী, যিনি গত নভেম্বরে মারা গেছেন, তাকেও ‘দুষ্কৃতকারী’ তালিকায় রাখা হয়েছে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পুলিশ কমিশনার হাসিব আজিজ বলেন, পুলিশ দল দেখে নয়, অপরাধ বিবেচনায় ব্যবস্থা নেয়। তার ভাষায়, তালিকাভুক্ত সবাই পুলিশের চোখে ‘লিস্টেড ক্রিমিনাল’। যারা কারাগারে আছেন তারা সেখানেই থাকবেন, আর যারা বাইরে আছেন তাদের দুই বছরের জন্য চট্টগ্রাম মহানগর থেকে বহিষ্কার করা হয়েছে।

পুলিশ অধ্যাদেশ অনুযায়ী, কারও চলাফেরা বা কর্মকাণ্ড জনমনে আতঙ্ক সৃষ্টি করলে কিংবা সহিংসতার আশঙ্কা থাকলে কমিশনার লিখিত আদেশে তাকে মহানগর এলাকা থেকে অপসারণ বা প্রবেশে নিষেধাজ্ঞা দিতে পারেন। এই আদেশ সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কার্যকর থাকতে পারে।

সিএমপির এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক অঙ্গন ও নগরজুড়ে তীব্র আলোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, একই তালিকায় রাজনৈতিক নেতা, সন্ত্রাসী, কারাবন্দি এবং মৃত ব্যক্তির নাম থাকা প্রশাসনিক স্বচ্ছতা ও যাচাই প্রক্রিয়া নিয়ে কতটা বিশ্বাসযোগ্য।

এই শাখার আরও খবর

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au