বিশ্ব

স্পেনে ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৩৯

  • 7:49 pm - January 19, 2026
  • পঠিত হয়েছে:১৮৭ বার
স্পেনের দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে।। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৯ জানুয়ারি- স্পেনের দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। রোববার সন্ধ্যায় দু’টি দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষে এই প্রাণহানি ঘটে। দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যে সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি জানায়, প্রথমে ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও উদ্ধার ও শনাক্তকরণ কার্যক্রম শেষে নিহতের সংখ্যা ৩৯ জনে পৌঁছেছে। এ ছাড়া এই দুর্ঘটনায় অন্তত ৭৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আন্দালুসিয়ার জরুরি সেবা বিভাগ।

স্পেনের রেল নেটওয়ার্ক পরিচালনাকারী সংস্থা আদিফ জানায়, রোববার সন্ধ্যায় মালাগা থেকে মাদ্রিদগামী একটি দ্রুতগতির ট্রেন কর্দোবা প্রদেশের আদামুজ এলাকার কাছে হঠাৎ লাইনচ্যুত হয়। লাইনচ্যুত হওয়ার পর ট্রেনটি পাশের আরেকটি রেললাইনে ঢুকে পড়ে। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা মাদ্রিদ থেকে হুয়েলভাগামী আরেকটি ট্রেনের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি ট্রেনই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে বলেন, দুর্ঘটনাটি অত্যন্ত অস্বাভাবিক। তার ভাষায়, সোজা রেললাইনে চলার সময় একটি ট্রেনের এভাবে লাইনচ্যুত হওয়া বিস্ময়কর। তিনি আরও জানান, ওই রেললাইনটি গত বছরের মে মাসে নতুন করে সংস্কার করা হয়েছিল। ফলে দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হয়েছে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এক বিবৃতিতে বলেন, দেশটি একটি গভীর শোকের রাত পার করছে। তিনি নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানান এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন।

দুর্ঘটনাকবলিত মালাগা থেকে মাদ্রিদগামী ট্রেনটি পরিচালনা করছিল বেসরকারি রেল কোম্পানি ইরিও। কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ওই ট্রেনে প্রায় ৩০০ জন যাত্রী ছিলেন। অন্যদিকে রাষ্ট্রায়ত্ত রেল কোম্পানি রেনফে পরিচালিত মাদ্রিদ থেকে হুয়েলভাগামী ট্রেনটিতে ছিলেন প্রায় ১০০ জন যাত্রী।

দুর্ঘটনার খবর পেয়ে আদামুজের মেয়র রাফায়েল মোরেনো দ্রুত ঘটনাস্থলে যান। তিনি সাংবাদিকদের বলেন, দৃশ্যটি ছিল দুঃস্বপ্নের মতো। চারদিকে ধ্বংসস্তূপ, আহত যাত্রীদের আর্তচিৎকার এবং উদ্ধারকর্মীদের ব্যস্ততা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছিল।

ইতালির রাষ্ট্রায়ত্ত রেল কোম্পানি ফেরোভিয়ে দেল্লো স্তাতোর একজন মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রেনটি ছিল ফ্রেচিয়া ১০০০ মডেলের। এই ট্রেন ঘণ্টায় সর্বোচ্চ ৪০০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম।

স্পেনের রাষ্ট্রীয় টেলিভিশন আরটিভিইর সাংবাদিক সালভাদোর জিমিনেস ওই দুর্ঘটনাকবলিত একটি ট্রেনে ছিলেন। তিনি বলেন, ধাক্কাটা ভূমিকম্পের মতো অনুভূত হয়েছিল। তার ভাষায়, তিনি প্রথম বগিতে ছিলেন এবং হঠাৎ করেই প্রচণ্ড ঝাঁকুনি অনুভব করেন, এরপর ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, দুর্ঘটনার পর তীব্র ঠান্ডার মধ্যে অনেক যাত্রীর সঙ্গে তাকেও বাসে করে সরিয়ে নেওয়ার জন্য অপেক্ষা করতে হয়েছিল।

এই দুর্ঘটনায় স্পেনের রাজা ফেলিপে ষষ্ঠ ও রানি লেতিসিয়া গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। রাজপ্রাসাদের পক্ষ থেকে এক বিবৃতিতে নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।

দুর্ঘটনার কারণ নির্ধারণ এবং দায়ীদের চিহ্নিত করতে স্পেনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত জোরদার করেছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত রেলপথ স্বাভাবিক করতে কাজ চলছে।

এই শাখার আরও খবর

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au