সর্বশেষ

দাপুটে জয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে সুপার সিক্সে বাংলাদেশ

  • 7:55 am - January 24, 2026
  • পঠিত হয়েছে:১৯৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৪ জানুয়ারি-অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে পাত্তাই দিল না বাংলাদেশ। ৭ উইকেটের বিশাল ব্যবধানে জিতে সুপার সিক্স নিশ্চিত করলেন আজিজুল হাকিম তামিমরা। শুরুতে নেমে ৫০ ওভারে সবকটি উইকেটের বিনিময়ে ১৯৯ রান করে যুক্তরাষ্ট্র। জবাবে ৭ উইকেট ও ৫১ বল হাতে রেখে জয় নিশ্চিত করে বাংলাদেশ যুবারা।

এই জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠেছে বাংলাদেশ। ৩ ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৩ পয়েন্ট। অন্যদিকে ২ ম্যাচে সর্বোচ্চ ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ভারত। আর তিনে নিউজিল্যান্ড ও চারে অবস্থান করছে যুক্তরাষ্ট্র।

হারারেতে টস জিতে যুক্তরাষ্ট্রকে ব্যাট করতে পাঠান বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। ব্যাটিংয়ে নেমে শুরুটাই ভালো হয়নি যুক্তরাষ্ট্রের। প্রথম তিন ওভারেই সাজঘরের পথ ধরেন দুই ব্যাটার। আউট হওয়ার আগে ১ রান করে করেন ওপেনার আমরিন্দার সিং ও দ্বিতীয় উইকেটে খেলতে নামা অর্জুন মহেশ।

দলের চাপ সামলে নেওয়ার চেষ্টা চালান ওপেনার সাহিল গার্গ ও উৎকর্ষ শ্রীভাস্তব। আউট হওয়ার আগে ৩৫ রান করেন সাহিল। আর দলনেতা শ্রীভাস্তবের ব্যাট থেকে আসে ৩৯ রান।

দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রানের ইনিংসটি খেলেন আদনিত জাম্ব। এছাড়া অদিত কাপ্পা ১৬, শিব সানি ৬, নিতিশ সুদিনি ১৭, আরেপাল্লি ১, সাহির ভাটিয়া ৩ ও আপ্পিদি ০ রান করেন।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন ইকবাল হোসেন ইমন। আর দুটি করে উইকেট নিয়েছেন তিনজন বোলার।

রান তাড়া করতে নেমে বালো সূচনা পায় বাংলাদেশ দুই ওপেনার মিলে গড়েন ৭৮ রানের জুটি। ৪২ বলে ৪৭ রান করে আউট হন জাওয়াদ আবরার। আর রিফাত বেগের ব্যাট থেকে আসে ৫৫ বলে ৩০ রান।

এদিকে ফিফটি তুলে নেন দলনেতা আজিজুল হাকিম তামিম। কিন্তু জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি তিনি। আউট হওয়ার আগে করেন ৮২ বলে ৮৪ রান। এরপর রিজান হাসানকে সঙ্গে নিয়ে জয় নিশ্চিত করেন কালাম সিদ্দিকী। ৩০ রানে কালাম ও ২০ রানে রিজান অপরাজিত থাকেন।

এই শাখার আরও খবর

বিক্ষোভ-সহিংসতা মোকাবিলায় ফ্রান্সে ৭০ হাজার পুলিশ মোতায়েন

ফ্রান্সজুড়ে বিক্ষোভ ও সম্ভাব্য সহিংসতা নিয়ন্ত্রণে ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার। শনিবারের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ২৪ অক্টোবর থেকে দেশটির…

খুলনায় ওয়ার্ড যুবদল সভাপতিকে পেছন থেকে গুলি, অবস্থা সংকটাপন্ন

খুলনার তেরখাদায় ওয়ার্ড যুবদল সভাপতি রামীম বিশ্বাসকে পেছন থেকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে তাঁর পাঁজরে গুলি বিদ্ধ হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ…

বাংলাদেশ: রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে আওয়ামী লীগ

গুজব, জল্পনা ও নানা রাজনৈতিক সমীকরণের মধ্যে বাংলাদেশের রাজনীতি আবর্তিত হচ্ছে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ঘিরে। দলটিকে বাইরে রেখে রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক পুনরুদ্ধার ও…

যুক্তরাষ্ট্র সফরের পর সেন্ট মার্টিনের গভীর সমুদ্রে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে দুই সপ্তাহের দীর্ঘ সফর শেষে দেশে ফেরার দুই দিন পর সেন্ট মার্টিন দ্বীপের কাছের গভীর সমুদ্রে যান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।…

সাজেকে সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহতের অভিযোগ

রাঙামাটির সাজেকে বিক্ষোভকারীদের ওপর বাংলাদেশ সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস (এসিএইচআর)। সংস্থাটির দাবি, আহত ব্যক্তিদের চিকিৎসা…

গাজীপুরে গার্মেন্টসের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

গাজীপুরের কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। শনিবার (২৪ অক্টোবর)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au