সর্বশেষ

কত ম্যাচ পর বিদেশের মাটিতে জয়ের মুখ দেখল ইংল্যান্ড?

  • 6:56 am - January 25, 2026
  • পঠিত হয়েছে:১৮২ বার
অবশেষে দেশের বাইরে সিরিজ জিতেছে থ্রি লায়ন্সরা। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৫ জানুয়ারি-এক বছর আগে ব্রেন্ডন ম্যাককালাম সাদা বলের ইংল্যান্ড দলের দায়িত্ব নেন। তারপর দেশের বাইরে টানা ১১ ওয়ানডে পরাজয়ের গ্লানিতে ভেসেছিল, অবশেষে সেই ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে এলো ইংলিশরা।

শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে ২২ বল হাতে রেখে ৫ উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজে সমতা ফেরাল তারা। ২৭ জানুয়ারি সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

আগে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা ইনিংসের তিন বল বাকি থাকতে ২১৯ রানে অলআউট হয়। ইংল্যান্ড আট বোলারকে ব্যবহার করে। সর্বোচ্চ দুটি করে উইকেট নেন জেমি ওভারটন, আদিল রশিদ ও জো রুট।

শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন অধিনায়ক চারিথ আসালাঙ্কা। চল্লিশের ঘর ছুঁয়ে আউট হন ধনঞ্জয়া ডি সিলভা। আর কেউ ত্রিশের ঘরে যেতে পারেননি। পরের সর্বোচ্চ ২৯ রান আসে পাভান রত্নায়েকের ব্যাটে।

লক্ষ্যে নেমে ২০ রানে ওপেনিং জুটি ভাঙলেও বেন ডাকেট ও রুট প্রতিরোধ গড়েন। ৬৮ রানের জুটি গড়েন তারা। তারপর দ্রুত ডাকেট (৩৯) ও জ্যাকব বেথেল (৬) দ্রুত বিদায় নিলে রুট সহজ জয়ের ভিত গড়ে দেন। তার সঙ্গে অধিনায়ক হ্যারি ব্রুক ৮১ রানের জুটি গড়েন। ৯০ বলে ৫ চারে ৭৫ রান করেন রুট।

জস বাটলার ২১ বলে ৩৩ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করে আসেন। ব্রুক করেন ৪২ রান। ৪৬.২ ওভারে ৫ উইকেটে ২২৩ রান করে ইংল্যান্ড।

শ্রীলঙ্কার পক্ষে দুটি করে উইকেট নেন ধনঞ্জয়া ও জেফ্রি ভ্যান্ডারসে।

এই শাখার আরও খবর

বিক্ষোভ-সহিংসতা মোকাবিলায় ফ্রান্সে ৭০ হাজার পুলিশ মোতায়েন

ফ্রান্সজুড়ে বিক্ষোভ ও সম্ভাব্য সহিংসতা নিয়ন্ত্রণে ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার। শনিবারের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ২৪ অক্টোবর থেকে দেশটির…

খুলনায় ওয়ার্ড যুবদল সভাপতিকে পেছন থেকে গুলি, অবস্থা সংকটাপন্ন

খুলনার তেরখাদায় ওয়ার্ড যুবদল সভাপতি রামীম বিশ্বাসকে পেছন থেকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে তাঁর পাঁজরে গুলি বিদ্ধ হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ…

বাংলাদেশ: রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে আওয়ামী লীগ

গুজব, জল্পনা ও নানা রাজনৈতিক সমীকরণের মধ্যে বাংলাদেশের রাজনীতি আবর্তিত হচ্ছে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ঘিরে। দলটিকে বাইরে রেখে রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক পুনরুদ্ধার ও…

যুক্তরাষ্ট্র সফরের পর সেন্ট মার্টিনের গভীর সমুদ্রে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে দুই সপ্তাহের দীর্ঘ সফর শেষে দেশে ফেরার দুই দিন পর সেন্ট মার্টিন দ্বীপের কাছের গভীর সমুদ্রে যান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।…

সাজেকে সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহতের অভিযোগ

রাঙামাটির সাজেকে বিক্ষোভকারীদের ওপর বাংলাদেশ সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস (এসিএইচআর)। সংস্থাটির দাবি, আহত ব্যক্তিদের চিকিৎসা…

গাজীপুরে গার্মেন্টসের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

গাজীপুরের কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। শনিবার (২৪ অক্টোবর)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au