সর্বশেষ

বিশ্বকাপে পাকিস্তান সরে দাঁড়ালে বিকল্প কে?

  • 7:00 am - January 25, 2026
  • পঠিত হয়েছে:১৫২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৫ জানুয়ারি-টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার জোরালো দাবি জানিয়েছিল বাংলাদেশ। আইসিসি তাদেরকে হতাশ করেছে। ভারতে না খেলার দৃঢ় প্রতিজ্ঞা ও আইসিসির ভেন্যু না পাল্টানোর শক্ত অবস্থানের কারণে শেষ পর্যন্ত বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন শেষ। এই লড়াইয়ে বাংলাদেশ সার্বক্ষণিক পাকিস্তানকে পাশে পেয়েছে। তারাও হুমকি দিয়েছে বিশ্বকাপ বয়কট করার। তারপর থেকে প্রশ্ন উঠেছে, তারাও বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালে বিকল্প কোন দল জায়গা পাবে?

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির বিবৃতিতে পাকিস্তানের বিশ্বকাপে খেলা অনিশ্চয়তার মুখে পড়েছে। যদিও তিনি বলেছেন, সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে তাদের বিশ্বকাপে অংশগ্রহণের ব্যাপারটি।

তিনি বলেন, ‘পাকিস্তানের সরকার আমাদের যে নির্দেশনা দেবে, আমাদের অবস্থানও (বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে) সেটাই হবে। প্রধানমন্ত্রী এখন পাকিস্তানে নেই। তিনি ফিরলে আমি আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদের জানাব। এটা সরকারের সিদ্ধান্ত। আমরা তাদের মানি, আইসিসিকে নয়।’বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়ায় সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। বাছাইপর্ব উতরাতে না পারা সর্বোচ্চ র‌্যাংকিংধারী দল হিসেবে তারা এবারের বিশ্বকাপের টিকিট পেয়েছে। একই হিসাবনিকাশ হবে পাকিস্তান বাদ পড়লে। র‌্যাংকিংকে অগ্রাধিকার দেওয়া হবে।

সেক্ষেত্রে আইসিসির এই প্রাথমিক মানদণ্ড মেনে বিশ্বকাপে খেলার দৌড়ে এগিয়ে থাকবে উগান্ডা। গত দুই বছরে টি-টোয়েন্টিতে বড় উত্থান হয়েছে দেশটির। সহযোগী দেশগুলোর মধ্যে তাদের উন্নতি ছিল লক্ষণীয়। উগান্ডার পরে আছে পাপুয়া নিউগিনি। তারপর কুয়েত, হংকং ও মালয়েশিয়া।

অবশ্য র‌্যাংকিং প্রাথমিক মানদণ্ড হলেও আইসিসি সম্ভাব্য বিকল্প দলের ভ্রমণ প্রস্তুতি ও স্কোয়াড পাওয়ার বিষয়টিও বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। কারণ টুর্নামেন্ট শুরু হতে আর মাত্র দুই সপ্তাহ বাকি। আর বিকল্প দল নেওয়ার প্রক্রিয়া শুরু হবে তখনই, যখন পাকিস্তান সরে দাঁড়ানোর বিষয়টি আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানাবে।

এই শাখার আরও খবর

বিক্ষোভ-সহিংসতা মোকাবিলায় ফ্রান্সে ৭০ হাজার পুলিশ মোতায়েন

ফ্রান্সজুড়ে বিক্ষোভ ও সম্ভাব্য সহিংসতা নিয়ন্ত্রণে ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার। শনিবারের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ২৪ অক্টোবর থেকে দেশটির…

খুলনায় ওয়ার্ড যুবদল সভাপতিকে পেছন থেকে গুলি, অবস্থা সংকটাপন্ন

খুলনার তেরখাদায় ওয়ার্ড যুবদল সভাপতি রামীম বিশ্বাসকে পেছন থেকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে তাঁর পাঁজরে গুলি বিদ্ধ হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ…

বাংলাদেশ: রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে আওয়ামী লীগ

গুজব, জল্পনা ও নানা রাজনৈতিক সমীকরণের মধ্যে বাংলাদেশের রাজনীতি আবর্তিত হচ্ছে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ঘিরে। দলটিকে বাইরে রেখে রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক পুনরুদ্ধার ও…

যুক্তরাষ্ট্র সফরের পর সেন্ট মার্টিনের গভীর সমুদ্রে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে দুই সপ্তাহের দীর্ঘ সফর শেষে দেশে ফেরার দুই দিন পর সেন্ট মার্টিন দ্বীপের কাছের গভীর সমুদ্রে যান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।…

সাজেকে সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহতের অভিযোগ

রাঙামাটির সাজেকে বিক্ষোভকারীদের ওপর বাংলাদেশ সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস (এসিএইচআর)। সংস্থাটির দাবি, আহত ব্যক্তিদের চিকিৎসা…

গাজীপুরে গার্মেন্টসের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

গাজীপুরের কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। শনিবার (২৪ অক্টোবর)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au