সর্বশেষ

কখন পিএসএলের নিলাম হবে জানাল পিসিবি?

  • 4:31 am - January 26, 2026
  • পঠিত হয়েছে:২৬৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৬ জানুয়ারি-আসন্ন পাকিস্তানের প্রিমিয়ার লিগে (পিএসএল) ড্রাফটের পরিবর্তে নিলামের সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। এবার নির্ধারণ হয়েছে নিলামের তারিখ ও দিন। আগামী ১১ ফেব্রুয়ারি নিলাম অনুষ্ঠিত হবে বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে পিসিবি। তবে নিলামের ভেন্যু এখনও ঘোষণা করা হয়নি।

পিএসএলের ইতিহাসে এই প্রথম ড্রাফট পদ্ধতি বাতিল করে অকশন মডেলে খেলোয়াড় দলে নেবে ফ্র্যাঞ্চাইজিগুলো। নিলামে দর নির্ধারণ করা হবে পাকিস্তানি রুপিতে (পিকেআর)।

শীর্ষ ক্যাটাগরির ভিত্তিমূল্য ধরা হয়েছে ৪ কোটি ২০ লাখ রুপি। অন্যান্য ক্যাটাগরিতে ভিত্তিমূল্য যথাক্রমে ২ কোটি ২০ লাখ, ১ কোটি ১০ লাখ ও ৬০ লাখ রুপি।

নতুন মৌসুমে হায়দরাবাদ ও সিয়ালকোট যুক্ত হওয়ায় ফরম্যাটে এসেছে বেশ কিছু পরিবর্তন। প্রতিটি দল তাদের বর্তমান স্কোয়াড থেকে সর্বোচ্চ চারজন খেলোয়াড় ধরে রাখতে পারবে। প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড ও সিলভার ক্যাটাগরি থেকে একজন করে ধরে রাখবে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে খেলোয়াড়দের ক্যাটাগরি এখনও ঘোষণা হয়নি।

প্রতিটি দলে থাকবে ১৬ থেকে ২০ জন খেলোয়াড়। এর মধ্যে ৫ থেকে ৭ জন বিদেশি নেওয়ার সুযোগ থাকবে। সব খেলোয়াড়ের সঙ্গে হবে দুই বছরের চুক্তি। পাশাপাশি, প্রতিটি দলে অন্তত একজন ২৩ বছরের নিচের স্থানীয় খেলোয়াড় খেলানো বাধ্যতামূলক, যিনি আগে পিএসএল খেলেননি।

প্রতিটি ফ্র্যাঞ্চাইজির নিলাম বাজেট ধরা হয়েছে ৪৫ কোটি রুপি। সরাসরি একজন বিদেশি খেলোয়াড় নেওয়ার সুযোগ থাকায় বাজেট বাড়িয়ে ৫০ কোটি ৫০ লাখ রুপি পর্যন্ত করা যাবে।

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেন, ‘অকশন মডেল পিএসএলের জন্য একটি যুগান্তকারী সিদ্ধান্ত। এতে খেলোয়াড়রা আর্থিকভাবে লাভবান হবে, পাশাপাশি লিগ আরও প্রতিযোগিতামূলক হবে।’

এই শাখার আরও খবর

সাজেকে সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহতের অভিযোগ

রাঙামাটির সাজেকে বিক্ষোভকারীদের ওপর বাংলাদেশ সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস (এসিএইচআর)। সংস্থাটির দাবি, আহত ব্যক্তিদের চিকিৎসা…

গাজীপুরে গার্মেন্টসের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

গাজীপুরের কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। শনিবার (২৪ অক্টোবর)…

এআই প্রযুক্তির কারণে বাড়ছে সাইবার ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে সফটওয়্যারের গোপন নিরাপত্তাত্রুটি আগের চেয়ে অনেক দ্রুত শনাক্ত হচ্ছে। এতে একদিকে সফটওয়্যারকে আরও নিরাপদ করার সুযোগ তৈরি…

মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে এবার আরেক হুজুর গ্রেপ্তার

মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে এবার সাতক্ষীরায় আরেক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মো. মোখলেছুর রহমান (৪০) নামের ওই শিক্ষক আশাশুনি উপজেলার সরাপপুর দারুসসুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও…

অবসরের পর যেভাবে স্মরণীয় হয়ে থাকতে চান জানালেন মেসি

ফুটবল মাঠে অসংখ্য শিরোপা ও ব্যক্তিগত পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। দুই দশকেরও বেশি সময় ধরে নিজের অসাধারণ নৈপুণ্যে ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছেন তিনি।…

ইউরোপে পোশাক রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশ, আট মাসে আয় কমেছে ১১.৬৭ শতাংশ

ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয় কমেছে উল্লেখযোগ্য হারে। ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে এ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি আয়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au