সর্বশেষ

বাংলাদেশ, ভারত ও পাকিস্তান একই গ্রুপে

  • 4:35 am - January 26, 2026
  • পঠিত হয়েছে:২১২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৬ জানুয়ারি-থাইল্যান্ডের ব্যাংককে চলছে সাফ নারী ও পুরুষ ফুটসাল। এই টুর্নামেন্টের মধ্যে সাফের নির্বাহী কমিটির সভা হয়েছে। সেই সভার পর সাফ অ-২০ টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়।

২৫ মার্চ-৩ এপ্রিল সাফ অ-২০ টুর্নামেন্ট মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত হবে। এতে সাফের সাত দেশই অংশগ্রহণ করবে। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপের অন্য দুই দল ভারত ও পাকিস্তান।

উপমহাদেশের রাজনৈতিক দ্বন্দ্ব ক্রীড়াঙ্গনে প্রভাব পড়ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দাবি মানেনি আইসিসি। তাই ভারতে খেলতে যাচ্ছে না। পাকিস্তানও বাংলাদেশের দাবি সমর্থন জানিয়েছে। ক্রিকেটের এমন পরিস্থিতির মধ্যে জুনিয়র ফুটবল টুর্নামেন্টে তিন দেশ একই গ্রুপে পড়েছে।

‘এ’ গ্রুপে রয়েছে স্বাগতিক মালদ্বীপ, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা। দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সেমিফাইনালে খেলবে। মালদ্বীপ বয়স ভিত্তিক টুর্নামেন্টে এবারই প্রথম আয়োজক।

এই বছর সাফ চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা। বাংলাদেশ এই টুর্নামেন্টের আয়োজক হতে চায়। থাইল্যান্ডের ব্যাংককে এই টুর্নামেন্টের ভেন্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আজ সাফের কংগ্রেস রয়েছে ব্যাংককে।

এই শাখার আরও খবর

সাজেকে সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহতের অভিযোগ

রাঙামাটির সাজেকে বিক্ষোভকারীদের ওপর বাংলাদেশ সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস (এসিএইচআর)। সংস্থাটির দাবি, আহত ব্যক্তিদের চিকিৎসা…

গাজীপুরে গার্মেন্টসের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

গাজীপুরের কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। শনিবার (২৪ অক্টোবর)…

এআই প্রযুক্তির কারণে বাড়ছে সাইবার ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে সফটওয়্যারের গোপন নিরাপত্তাত্রুটি আগের চেয়ে অনেক দ্রুত শনাক্ত হচ্ছে। এতে একদিকে সফটওয়্যারকে আরও নিরাপদ করার সুযোগ তৈরি…

মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে এবার আরেক হুজুর গ্রেপ্তার

মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে এবার সাতক্ষীরায় আরেক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মো. মোখলেছুর রহমান (৪০) নামের ওই শিক্ষক আশাশুনি উপজেলার সরাপপুর দারুসসুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও…

অবসরের পর যেভাবে স্মরণীয় হয়ে থাকতে চান জানালেন মেসি

ফুটবল মাঠে অসংখ্য শিরোপা ও ব্যক্তিগত পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। দুই দশকেরও বেশি সময় ধরে নিজের অসাধারণ নৈপুণ্যে ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছেন তিনি।…

ইউরোপে পোশাক রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশ, আট মাসে আয় কমেছে ১১.৬৭ শতাংশ

ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয় কমেছে উল্লেখযোগ্য হারে। ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে এ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি আয়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au