সর্বশেষ

রেকর্ড ভেঙে কোয়ার্টার ফাইনালে সাবালেঙ্কা

  • 4:43 am - January 26, 2026
  • পঠিত হয়েছে:১৯৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৬ জানুয়ারি-অস্ট্রেলিয়ান ওপেনের নারী একক ইভেন্টে দারুণ ছন্দে আছেন আরিনা সাবালেঙ্কা। কানাডিয়ান টেনিস তারকা ভিক্টোরিয়া এমবোকোকে ৬-১ ও ৭-৬ (৭-১) গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন তিনি। আর এই জয়ের দিনে এক অনন্য রেকর্ডও গড়েছেন বেলারুশিয়ান তারকা। তিনি পেছনে ফেলেছেন নোভাক জোকোভিচকে।

ভিক্টোরিয়া এমবোকোর বিপক্ষে দ্বিতীয় সেটে টাইব্রেকে জেতেন সাবালেঙ্কা। তাতেই টানা ২০টি টাইব্রেক জয়ের নজির গড়েছেন তিনি। তাতেই পেছনে পড়েছেন সার্বিয়ান কিংবদন্তি টেনিস তারকা জোকোভিচ।
রড লেভার অ্যারেনায় প্রথম সেটে একচেটিয়া আধিপত্য দেখান বেলারুশিয়ান তারকা। দ্বিতীয় সেটে ৪-১ ব্যবধানে এগিয়েও চাপের মুখে পড়েন। তবে টাইব্রেকে আবারও নিজের শক্তির জায়গায় ফিরেই ম্যাচ শেষ করেন।

২০২৩ ও ২০২৪ সালের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন সাবালেঙ্কা এবারের আসরে এখনও কোনো সেট হারাননি। টানা ১৩টি গ্র্যান্ড স্ল্যামে অন্তত কোয়ার্টার ফাইনালে ওঠার কীর্তিও গড়েছেন তিনি।

শেষ আটে সাবালেঙ্কার প্রতিপক্ষ ১৮ বছর বয়সী উদীয়মান তারকা ইভা জোভিচ। কাজাখস্তানের ইউলিয়া পুতিনৎসেভাকে মাত্র ৫৩ মিনিটে ৬-০, ৬-১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যাম কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন জোভিচ।

অন্য কোয়ার্টার ফাইনালে উঠেছেন ইউক্রেনের এলিনা স্বিতোলিনা। রাশিয়ার মিরা আন্দ্রেভাকে ৬-২, ৬-৪ গেমে হারান তিনি। টানা নবম ম্যাচ জিতে ২০২৬ সালে দুর্দান্ত ছন্দে আছেন স্বিতোলিনা।

এদিকে কোকো গফও উঠেছেন শেষ আটে। ক্যারোলিনা মুখোভাকে ৬-১, ৩-৬ ও ৬-৩ গেমে হারিয়ে টানা তৃতীয়বারের মতো মেলবোর্নে কোয়ার্টার ফাইনাল খেলবেন তিনি।

এই শাখার আরও খবর

সাজেকে সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহতের অভিযোগ

রাঙামাটির সাজেকে বিক্ষোভকারীদের ওপর বাংলাদেশ সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস (এসিএইচআর)। সংস্থাটির দাবি, আহত ব্যক্তিদের চিকিৎসা…

গাজীপুরে গার্মেন্টসের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

গাজীপুরের কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। শনিবার (২৪ অক্টোবর)…

এআই প্রযুক্তির কারণে বাড়ছে সাইবার ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে সফটওয়্যারের গোপন নিরাপত্তাত্রুটি আগের চেয়ে অনেক দ্রুত শনাক্ত হচ্ছে। এতে একদিকে সফটওয়্যারকে আরও নিরাপদ করার সুযোগ তৈরি…

মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে এবার আরেক হুজুর গ্রেপ্তার

মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে এবার সাতক্ষীরায় আরেক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মো. মোখলেছুর রহমান (৪০) নামের ওই শিক্ষক আশাশুনি উপজেলার সরাপপুর দারুসসুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও…

অবসরের পর যেভাবে স্মরণীয় হয়ে থাকতে চান জানালেন মেসি

ফুটবল মাঠে অসংখ্য শিরোপা ও ব্যক্তিগত পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। দুই দশকেরও বেশি সময় ধরে নিজের অসাধারণ নৈপুণ্যে ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছেন তিনি।…

ইউরোপে পোশাক রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশ, আট মাসে আয় কমেছে ১১.৬৭ শতাংশ

ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয় কমেছে উল্লেখযোগ্য হারে। ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে এ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি আয়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au