সর্বশেষ

‘ডিসকম্বোবুলেটর’ নামের ভয়ঙ্কর এক অস্ত্রের কথা জানালেন ট্রাম্প

মাদুরোকে ধরতে গোপন অস্ত্র ব্যবহার করে মার্কিন বাহিনী

  • 2:32 pm - January 27, 2026
  • পঠিত হয়েছে:১৬৮ বার

মেলবোর্ন, ২৭ জানুয়ারি- ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করার অভিযানে যুক্তরাষ্ট্র একটি গোপন অস্ত্র ব্যবহার করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অস্ত্রকে তিনি ‘ডিসকম্বোবুলেটর’ নামে উল্লেখ করেছেন, যার মাধ্যমে শত্রুপক্ষের প্রতিরক্ষা ও যন্ত্রপাতি নিষ্ক্রিয় করা সম্ভব হয়েছে বলে তাঁর দাবি।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, অভিযানের সময় এই অস্ত্র ব্যবহার করায় মাদুরোকে আটক করা সহজ হয়েছে। তবে অস্ত্রটি সম্পর্কে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে তাঁর কিছু বলার এখতিয়ার নেই। সাক্ষাৎকারটি গত শনিবার প্রকাশিত হয়।

তবে যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ট্রাম্পের দাবির বিষয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তাঁর মতে, ‘ডিসকম্বোবুলেটর’ নামে কোনো নির্দিষ্ট অস্ত্রের অস্তিত্ব নেই। বরং বিভিন্ন সামরিক ও সাইবার সক্ষমতার সমন্বিত ব্যবহারের কথাই ট্রাম্প ইঙ্গিত করেছেন। ওই কর্মকর্তা জানান, অভিযানের সময় ভেনেজুয়েলার আগাম সতর্কতা ব্যবস্থা, যোগাযোগ নেটওয়ার্ক ও প্রতিরক্ষাব্যবস্থা অচল করতে সাইবার সরঞ্জাম ব্যবহার করা হয়। পাশাপাশি মাঠপর্যায়ের সেনাদের বিভ্রান্ত করতে উচ্চমাত্রার শব্দব্যবস্থাও কাজে লাগানো হয়েছিল।

মার্কিন সেনাবাহিনীর কাছে অ্যাকটিভ ডিনায়েল সিস্টেম (এডিএস) নামে একটি তাপ বিকিরণ অস্ত্র রয়েছে, যা প্রাণঘাতী নয় বলে দাবি করা হয়। বিদ্যুৎচৌম্বকীয় তরঙ্গের মাধ্যমে এটি মানুষের ত্বকে তীব্র গরম অনুভূতি সৃষ্টি করে, ফলে আক্রান্ত ব্যক্তিকে এলাকা ছাড়তে বাধ্য করে। মাদুরোকে আটক করার সময় এই অস্ত্র ব্যবহার করা হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত নয়।

মাদুরোকে যুক্তরাষ্ট্রে নেওয়ার কয়েক দিন পর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট রিপোস্ট করেন, যেখানে নিজেকে ভেনেজুয়েলার নিরাপত্তারক্ষী দাবি করা এক ব্যক্তির সাক্ষাৎকার ছিল। সেখানে তিনি বলেন, অভিযানের সময় তীব্র শব্দতরঙ্গের মতো কিছু অনুভূত হয়, যাতে তাদের মাথা ফেটে যাওয়ার উপক্রম হয়, নাক দিয়ে রক্ত পড়তে থাকে এবং অনেকে অচেতন হয়ে পড়েন। তবে এই বক্তব্য যাচাই করতে পারেনি সিএনএন।

গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযান শুরু হয়। প্রথম ধাপে দেশটির রাডার, যোগাযোগব্যবস্থা ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়, যাতে মার্কিন হেলিকপ্টারগুলো নির্বিঘ্নে অগ্রসর হতে পারে। অভিযানে যুক্তরাষ্ট্রের ২০টি স্থল ও সামুদ্রিক ঘাঁটি থেকে ১৫০টির বেশি বোমারু ও নজরদারি বিমান ব্যবহৃত হয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফসের জেনারেল ড্যান কেইন।

বিশেষজ্ঞদের ধারণা, উপকূলীয় শহর হিগুয়েরোতে হামলায় একমুখী ড্রোনও ব্যবহার করা হয়ে থাকতে পারে। এই শহরটি ভেনেজুয়েলার বিমান প্রতিরক্ষার গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিত। তবে ঠিক কোথা থেকে এবং কীভাবে মাদুরোকে আটক করা হয়েছে, সে বিষয়ে এখনো পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র।

সুত্রঃ সিএনএন

এই শাখার আরও খবর

এজেন্ট ব্যাংকিংয়ে বাড়ছে নারীদের অংশগ্রহণ

বাংলাদেশে এজেন্ট ব্যাংকিং ব্যবস্থায় নারীদের অংশগ্রহণ ক্রমেই বাড়ছে। বিশেষ করে গ্রামাঞ্চলে নারী মালিকানাধীন এজেন্ট ও নারীদের নামে খোলা ব্যাংক হিসাবের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।…

খুলনায় বিশেষ অভিযানে ১৬ রাউন্ড গুলিসহ আটক ৩

খুলনার সোনাডাঙ্গা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১৬ রাউন্ড গুলিসহ তিন যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত নাজিরঘাট মেইন রোড…

ভিসার মেয়াদ শেষ হওয়া ব্যক্তিদের আটক করবে অস্ট্রেলিয়া, তবে…

অস্ট্রেলিয়ায় ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও অবস্থানরত প্রায় ৭৭ হাজার মানুষকে দেশে ফেরাতে সীমান্ত বাহিনীর ১০০ সদস্যের একটি বিশেষ দল গঠন করা হচ্ছে। তবে…

গণেশ বিসর্জন শোভাযাত্রায় ‘বোমা মেরে হত্যার’ হুমকির অভিযোগ, দুই যুবক আটক

ভারতের তামিলনাড়ুর শ্রীভিল্লিপুথুরে গণেশ বিসর্জন শোভাযাত্রায় অংশ নেওয়া হিন্দুদের বোমা হামলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দুই মুসলিম যুবকের বিরুদ্ধে। বুধবার (১৬ সেপ্টেম্বর) হিন্দু মুন্নানির আয়োজিত…

দিন শেষ ভাগে মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিন উপলক্ষে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৭ সেপ্টেম্বর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও এক্সে দেওয়া এক বার্তায়…

‘তৃণমূল কংগ্রেস’ নাম ও ‘জোড়া ফুল’ প্রতীক ফ্রিজ করল ভারতের নির্বাচন কমিশন

পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা উপনির্বাচনের আগে বড় ধরনের সাংগঠনিক ও নির্বাচনী সংকটে পড়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। দলের নাম, সাংগঠনিক নিয়ন্ত্রণ এবং সংরক্ষিত নির্বাচনী প্রতীক নিয়ে মমতা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au