বিশ্ব

শেষ মুহূর্তে জেডি ভ্যান্সের ইসলামাবাদ সফর বাতিল

  • 2:18 pm - April 22, 2026
  • পঠিত হয়েছে:১৭২ বার
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২২ এপ্রিল- যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স-এর পাকিস্তান সফর স্থগিত করা হয়েছে। ইরানের সঙ্গে দ্বিতীয় দফা শান্তি আলোচনায় অংশ নিতে তাঁর ইসলামাবাদ সফরের পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করে হোয়াইট হাউস। যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে এই সিদ্ধান্ত আসে, ফলে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও জটিল হয়ে উঠেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে নিউইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় তেহরান নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় এই সফর স্থগিত করা হয়েছে।

একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, আলোচনায় অগ্রগতি না থাকায় এবং ইরান যুক্তরাষ্ট্রের শর্ত মেনে না নেওয়ায় ভ্যান্সের সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। দ্বিতীয় দফা শান্তি আলোচনা মঙ্গলবারই শুরু হওয়ার কথা ছিল।

হোয়াইট হাউসের অবস্থান অনুযায়ী, ইরান যদি আলোচনার শর্ত পূরণে সম্মত হয় এবং চুক্তির পথে অগ্রসর হওয়ার স্পষ্ট ইঙ্গিত দেয়, তবে এই সফর পুনরায় নির্ধারণ করা হতে পারে। তবে আপাতত যুক্তরাষ্ট্র প্রশাসন ইরানি পক্ষের থেকে স্পষ্ট প্রতিশ্রুতির অপেক্ষায় রয়েছে।

অন্যদিকে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সফর বাতিল হলেও জেডি ভ্যান্স মঙ্গলবার বিকেলে হোয়াইট হাউসে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে পৌঁছান। সকালেই তাঁর ইসলামাবাদের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে কূটনৈতিক পরিস্থিতি মূল্যায়নের জন্য সেই পরিকল্পনা স্থগিত করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, ভ্যান্স হোয়াইট হাউসে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সেখানে উপস্থিত হন। এর আগে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-কে ওয়েস্ট উইংয়ে প্রবেশ করতে দেখা যায়। বিভিন্ন উচ্চপর্যায়ের কর্মকর্তার এই উপস্থিতি থেকে বোঝা যায়, পরিস্থিতি নিয়ে হোয়াইট হাউসে জরুরি সমন্বয় বৈঠক চলছিল।

বিশ্লেষকদের মতে, ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় অচলাবস্থা এবং হঠাৎ করে উচ্চপর্যায়ের সফর স্থগিত হওয়া মধ্যপ্রাচ্যের কূটনৈতিক পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার ভবিষ্যৎ এখন অনেকটাই ইরানের প্রতিক্রিয়ার ওপর নির্ভর করছে বলে মনে করা হচ্ছে।

এই শাখার আরও খবর

৫ আগস্টের দুই বছর : কোন পথে বাংলাদেশ?

মেলবোর্ন, ৫ আগস্ট ২০২৬: ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করার আজ দুই বছর পূর্ণ হলো। যে আন্দোলনের সূচনা হয়েছিল কোটা…

শেখ হাসিনার সংবাদ সম্মেলন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে: জয়

মেলবোর্ন,  ৫ আগষ্ট: আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সংবাদ সম্মেলন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়। সোমবার (৪ আগস্ট) বাংলাদেশ…

৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মোতায়েন ৫ প্লাটুন বিজিবি

মেলবোর্ন, ৫ আগস্ট: ৫ আগস্টকে কেন্দ্র করে গোপালগঞ্জে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। জেলা পুলিশের পাশাপাশি পাঁচ প্লাটুন বর্ডার গার্ড…

কথিত জুলাই যোদ্ধাকে প্রকাশ্যে মারধর, স্বামীসহ পুলিশ হেফাজতে শান্তা ফারজানা

মেলবোর্ন, ৫ আগষ্ট- রাজধানীতে মশাল মিছিলকে কেন্দ্র করে নতুন ধারা বাংলাদেশ ও রাষ্ট্র সংলাপ ফোরামের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের জেরে নতুন ধারা বাংলাদেশের সিনিয়র ভাইস চেয়ারম্যান…

এক দিনে হাসপাতালে ভর্তি ৫৩০ ডেঙ্গু রোগী, আক্রান্ত ছাড়াল ১৭ হাজার

মেলবোর্ন, ৫ আগস্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে রোগটিতে নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।…

ইনফান্তিনোর সমর্থন প্রত্যাহারের ভাবনায় কনকাকাফের ৪১ সদস্য দেশ

মেলবোর্ন, ৫ আগস্ট: ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চাপ আরও বাড়ছে। ইউরোপীয় ফুটবল সংস্থার (উয়েফা) পর এবার উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au